কোভিড ১৯: ভারতে একদিনে শনাক্ত ৪ লাখ ছাড়াল, সংক্রমণের নতুন রেকর্ড
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 May 2021 11:06 AM BdST Updated: 01 May 2021 12:11 PM BdST
ভারতে নতুন করে ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে, যা ২৪ ঘণ্টার হিসেবে শনাক্তের সংখ্যায় বিশ্বের মধ্যে সর্বোচ্চ।
গত একদিনে কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৩ হাজার ৫২৩ জনের মৃত্যু হয়েছে বলে শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
নতুন সংখ্যা যোগ করে ভারতে এ যাবত মোট শনাক্ত ১ কোটি ৯০ লাখ ছাড়িয়ে গেল; মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ১১ হাজার ৮৫৩ জনে দাঁড়ালো।
দৈনিক সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে রোগীর সংখ্যা বাড়ায় স্বাস্থ্য পরিষেবাতে তৈরি হয়েছে বিপুল চাহিদা। হাসপাতালে শয্যার পাশাপাশি অক্সিজেনের অভাব প্রকট হয়েছে।
এই মুহূর্তে ভারতে সক্রিয় রোগী রয়েছেন ৩২ লাখ ৬৮ হাজার ৭১০ জন। এই পরিস্থিতিতেই দেশে চলছে টিকাদান; যদিও গত কয়েকদিনে টিকা দেওয়া হয়েছে খুবই কম।
আনন্দবাজার লিখেছে, এখন পর্যন্ত প্রায় সাড়ে ১৫ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে।
তবে শনিবার থেকে মহামারীর ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে প্রাপ্তবয়স্ক সবাইকে করোনাভাইরাস টিকা দিতে শনিবার গণটিকাদান শুরু করেছে ভারত সরকার।
যদিও করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউয়ে মুমূর্ষু কয়েকটি রাজ্যে টিকার মজুদই নেই। ভ্যাকসিনের ঘাটতির কারণে মুম্বাই শহরের সব টিকাদান কেন্দ্র শুক্রবার থেকে তিনদিন বন্ধ রাখারও সিদ্ধান্ত নিয়েছে।
দিল্লিতে টিকার মজুদ না থাকায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল আগে থেকেই অহেতুক কাউকে টিকাকেন্দ্রের বাইরে লাইন না দেওয়ার অনুরোধ জানান।
শুক্রবার এক টুইটে তিনি বলেন, “অহেতুক ভিড় বাড়াবেন না। টিকা দিল্লি এসে পৌঁছালে সকলকেই জানিয়ে দেওয়া হবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটের প্রধান বাণিজ্যনগরী আহমেদাবাদে টিকা নেওয়ার জন্য শত শত লোককে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
এর মধ্যে গভীর রাতে সেখান থেকে প্রায় দুশো মাইল দূরের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৬ কোভিড রোগী ও দুজন স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে।
১৫ এপ্রিল থেকেই দেশটিতে দৈনিক দুই লাখের বেশি নতুন সংক্রমণ শনাক্ত হওয়া শুরু করে। এক সপ্তাহ আগে দৈনিক সংক্রমণ তিন লাখের ঘর ছাড়িয়ে যায়।
আক্রান্ত আর মৃত্যুর ঊর্ধ্বগতি জনস্বাস্থ্যের সংকট তৈরি করায় ভারত সরকার বিদেশ থেক অক্সিজেন, ওষুধ এবং প্রয়োজনীয় অন্যান্য জিনিস সংগ্রহের চেষ্টা করতে বাধ্য হয়।
রয়টার্স বলছে, দেশটিতে মে মাসের তিন থেকে পাঁচ তারিখ করোনাভাইরাসের সংক্রমণ সর্বোচ্চ হতে পারে জানিয়ে ভারত সরকারকে পরামর্শ দিচ্ছে ন বিজ্ঞানীরা।
বেশ কজন স্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন, সংক্রমণের হার দৈনিক ১০ হাজার থাকার সময় করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনা গেছে মনে করে আত্মতুষ্ট হয়েছিল ভারত।
বিধিনিষেধ তুলে উৎসব এবং রাজনৈতিক সমাবেশের অনুমোদন দিয়েছিল কর্তৃপক্ষ।
আরও পড়ুন-
মধ্যরাতে গুজরাটে হাসপাতালে অগ্নিকাণ্ড, ১৮ কোভিড রোগীর মৃত্যু
কোভিড-১৯: ভারত থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আসছে
বি.১.৬১৭: করোনাভাইরাসের ‘ভারতীয় ধরন’ সম্পর্কে যা যা জানা গেছে
ভ্যাকসিন সঙ্কটে ভারতের একাধিক রাজ্য, মুম্বাইয়ে টিকাকেন্দ্র বন্ধ
-
কোভিড সংক্রমণের নতুন রেকর্ড ভারতে
-
ভারত থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আসছে
-
ভ্যাকসিন সঙ্কটে ভারতের একাধিক রাজ্য, মুম্বাইয়ে টিকাকেন্দ্র বন্ধ
-
বুথফেরত জরিপ বলছে, মমতাই ক্ষমতায়
-
কোভিড-১৯: শঙ্খ ঘোষের মৃত্যুর ৮ দিন পর স্ত্রীও চলে গেলেন
-
নাগরিকদের ভারত ছাড়তে বলল যুক্তরাষ্ট্র
-
মিয়ানমারের ২ বিমান ঘাঁটিতে হামলার খবর
-
কোভিড-১৯: দৈনিক শনাক্ত ও মৃত্যুর নতুন উচ্চতায় ভারত
-
কোভিড ১৯: ভারতে একদিনে শনাক্ত ৪ লাখ ছাড়াল, সংক্রমণের নতুন রেকর্ড
-
কোভিড-১৯: ভারত থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আসছে
-
ভ্যাকসিন সঙ্কটে ভারতের একাধিক রাজ্য, মুম্বাইয়ে টিকাকেন্দ্র বন্ধ
-
বুথফেরত জরিপ বলছে, পশ্চিমবঙ্গে মমতাই থাকছেন ক্ষমতায়
-
কোভিড-১৯: শঙ্খ ঘোষের মৃত্যুর ৮ দিন পর স্ত্রীও চলে গেলেন
-
নাগরিকদের ভারত ছাড়তে বলল যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
- মামুনুলের বিরুদ্ধে ধর্ষণের মামলা ‘দ্বিতীয় স্ত্রীর’
- বি.১.৬১৭: করোনাভাইরাসের ‘ভারতীয় ধরন’ সম্পর্কে যা যা জানা গেছে
- মহামারী: কুলাতে পারছে না দিল্লির শ্মশান
- করোনাভাইরাস: তিন সপ্তাহ পর দৈনিক মৃত্যু ষাটের নিচে নামল
- দেশ ছেড়েছেন বসুন্ধরা এমডির স্ত্রী-সন্তানরা
- তদন্তে প্রমাণ পেলে তবে আনভীরকে গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- গ্রানাদায় ধরাশায়ী বার্সেলোনা
- ‘বার্সা ছাড়লে মেসির জন্য ভালো হবে না’
- গণপরিবহন চালুর দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক
- কোভিড: শরীর সারার পর মন বাঁচানোর লড়াই





