কোভিড-১৯: ভারতে দৈনিক শনাক্ত প্রায় দেড় লাখ
>> রয়টার্স
Published: 10 Apr 2021 02:26 PM BdST Updated: 10 Apr 2021 03:03 PM BdST
ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ লাগামহীন গতিতে এগিয়ে যাচ্ছে। প্রতিদিনই দৈনিক শনাক্তের নতুন রেকর্ড হচ্ছে। শনিবার দেশটিতে এক লাখ ৪৫ হাজার ৩৮৪ জন নতুন রোগী শনাক্ত হয়। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্তের নতুন রেকর্ড।
শনাক্তের সঙ্গে পাল্লা দিয়ে মৃত্যুও বাড়ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, শনিবার মারা যান ৭৯৪ জন। মোট মৃত্যু এক লাখ ৬৮ হাজার ৪৩৬ জন।
বিশ্বে সবচেয়ে বেশি রোগী শনাক্তের তালিকায় তিন নম্বরে আছে ভারত। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরই দেশটির অবস্থান।
গত ৫ এপ্রিল ভারতে প্রথমবার দৈনিক শনাক্ত এক লাখ ছাড়িয়ে যায়। তারপর আরো চারদিন এক লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে।
বর্তমানে ভারতের ধনী রাজ্য মহারাষ্ট্রের অবস্থা সবথেকে বেশি খারাপ। সংক্রমণ নিয়ন্ত্রণে সেখানে বার, রেস্তোরাঁ, শপিংমল এবং প্রার্থনালয় বন্ধ করে দেওয়া হয়েছে। লোকজনের চলাচলের উপরও নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
কিন্তু পরিস্থিতির খুব একটা উন্নতি হচ্ছে না। এদিকে, আবারও পূর্ণ লকডাউন জারি হতে পারে আশঙ্কায় পরিযায়ী শ্রমিকরা বড় বড় নগরী ছেড়ে নিজ নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন। এতে বড় নগরী থেকে সংক্রমণ ছোট ছোট শহর ও গ্রামগুলোতে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বাস ও ট্রেন স্টেশনে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। যদিও রেলওয়ে কর্তৃপক্ষ লকডাউনের ভয়ে লোকজনের নগর ছেড়ে চলে যাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তারা বলছেন, ছুটি থাকায় এবং ফসল কাটার মৌসুম শুরু হওয়ায় এ সময়ে সাধারণত প্রতিবছর এভাবেই পরিযায়ী শ্রমিকরা নগর ছেড়ে চলে যান।
কোভিড-১৯: ভারতে পাঁচ মাসে সর্বোচ্চ মৃত্যু, নগরী ছাড়ছেন পরিযায়ী শ্রমিকরা
-
ভারতে চুরি করা টিকা ফেরত দিয়ে ক্ষমা চেয়ে চোরের চিঠি
-
কোভিড-১৯: দৈনিক শনাক্তের নতুন বিশ্বরেকর্ড ভারতের, আরও ২২৬৩ মৃত্যু
-
এভারেস্টেও পৌঁছে গেছে করোনাভাইরাস
-
মহারাষ্ট্রে হাসপাতালে আগুন, ১৩ কোভিড রোগীর মৃত্যু
-
কোভিড-১৯: অক্সিজেন নেই দিল্লির বহু হাসপাতালে
-
কোভিড-১৯: ভারতে দৈনিক শনাক্তের বিশ্ব রেকর্ড
-
পাকিস্তানের বিলাসবহুল হোটেলে বোমা হামলা, নিহত ৪
-
ইসরায়েলে সিরীয় ক্ষেপণাস্ত্র পড়ার পর পাল্টা হামলা
সর্বাধিক পঠিত
- শপিংমল, দোকানপাট রোববার থেকে খোলা
- মেসির জোড়া গোলে শিরোপা ভাগ্য বার্সার হাতেই
- মুসা ম্যানসন: জ্বলন্ত ভবনে সবাইকে জাগিয়ে নিজে গেলেন মৃত্যুর পথে
- ২৮ এপ্রিলের পর শিথিল হচ্ছে বিধিনিষেধ: প্রতিমন্ত্রী ফরহাদ
- ‘মাহমুদউল্লাহ, সৌম্যদের দেখভাল কে করছে’, প্রশ্ন ডমিঙ্গোর
- অবশেষে বাংলাদেশের ইনিংস ঘোষণা
- এভারেস্টেও পৌঁছে গেছে করোনাভাইরাস
- ৯৯ রানেই শেষ পাকিস্তান, জিম্বাবুয়ের অবিশ্বাস্য জয়
- তালিকাটা দিন, তাদের নিয়ে জেলে চলে যাই: বাবুনগরী
- রাগ বেশিই দেখিয়ে ফেলেছি, কুমানের স্বীকারোক্তি





