সহযোদ্ধাদের মৃত্যুতেও অটুট ছিল জামশেদ আলীর মনোবল
Published: 31 Dec 2016 01:13 AM BdST Updated: 31 Dec 2016 05:30 PM BdST
মো: জামশেদ আলী মিয়া ১১ নাম্বার সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ৭ই মার্চে বঙ্গবন্ধুর আহবানে সারা দেশে সংগ্রাম পরিষদ গঠন করা হয়। পাকুন্দিয়া থানাও তার ব্যতিক্রম ছিল না। পাকুন্দিয়া থানার (বর্তমানে উপজেলা) সংগ্রাম পরিষদের গর্বিত সদস্য ছিলেন মো: জামশেদ আলী মিয়া। যুদ্ধ শুরু হলে তিনি নিজেকে ঘরে আবদ্ধ রাখতে পারেন নি।
একদিন বাড়ি ছেড়ে বেড়িয়ে ভারতের দিকে যাত্রা শুরু করলেন জামশেদ আলী। ব্রাহ্মণবাড়িয়ার কসবার সিএমবি রোড হয়ে সীমান্ত নদীর দিকে যাত্রা করেন তিনি। কিন্তু ওই নদী তখন পাকবাহিনীর দখলে ছিল। নৌকা দেখামাত্র পাকবাহিনী ব্রাশফায়ার করেছিল। ফলে মো: জামশেদ আলীসহ অন্যরা ফেরত আসতে বাধ্য হয়েছিলেন। পরবর্তীতে তিনি অনেক চেষ্টার পর মহাদেবপুর ক্যাম্পে পৌছাতে সক্ষম হন। এরপর তুরাগে তারা প্রশিক্ষণ নেন। ট্রেনিং শেষে সরাসরি যুদ্ধে অংশ নিতে তারা বাংলাদেশে পুনরায় প্রবেশ করেন। প্রবেশ পথে পূর্ববাহিনীর যুদ্ধে তারা সহযোগিতা করেন। এই যুদ্ধে একজন পাকিস্তানি সৈন্য জীবিত ধরা পড়ে এবং দুটি অস্ত্র উদ্ধার করা হয়।
এরপর কিশোরগঞ্জের কসরা ইউনিয়নে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয় মুক্তিযোদ্ধারা। কিন্তু সেখানে জামশেদ আলী মিয়ার প্রায় ৯ জন সহযোদ্ধা শাহাদাত বরণ করেন। ফলে মুক্তিযোদ্ধারা পিছু হটতে বাধ্য হন। এরপরও দমে যান নি জামশেদ আলী। পরবর্তীতে নিজ এলাকায় ফিরে নতুন একটি গ্রুপের সাথে যোগ দিয়েছিলেন। আবারও ঝাঁপিয়ে পড়েছিলেন যুদ্ধে। তখন তাদের কমান্ডার ছিলেন সাইদুর রহমান রতন। এভাবে দেশ স্বাধীন করার জন্য নিজের জীবনকে বাজি রেখে বারবার পাকবাহিনীর মুখোমুখি হয়েছিলেন তিনি।
নতুন প্রজন্মের উদ্দেশ্যে মো: জামশেদ আলী মিয়া বলেন, ‘সবাইকে যুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে। আমাদের ত্যাগের ইতিহাস, বীরত্বের ইতিহাস জানতে হবে। সবাই মিলে কাঁধে কাধ মিলিয়ে দেশকে গড়ে তুলতে হবে।’
-
পাকবাহিনীর সামনে বুক চিতিয়ে যুদ্ধ করেছিলেন চন্দ্র শেখর রায়
-
আহত হয়েও যুদ্ধে ফিরেছিলেন রিয়াজ উদ্দিন
-
তিনদিন পানির মধ্যে যুদ্ধ করেন নুরূল ইসলাম
-
কিশোরগঞ্জ স্বাধীন হয়েছিল ১৭ ডিসেম্বর
-
যুদ্ধে গুরুতর আহত হয়েছিলেন হাফিজ আলী
-
বাড়ি থেকে পালিয়ে যুদ্ধে অংশ নেন বদরূজ্জামান
-
বঙ্গবন্ধুর আহবানে জনাব আলী যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন
-
আক্তার উদ্দীনের সামনেই তার সহযোদ্ধা মৃত্যুবরণ করেন
-
পাকিস্তানি সৈন্যদের পরাজয়ে উৎফুল্ল ছিলেন সুলতান উদ্দীন আহমেদ
-
সহযোদ্ধাদের মৃত্যুতেও অটুট ছিল জামশেদ আলীর মনোবল
-
যুদ্ধে আহত হয়েছিলেন মোঃ আজিজুল হক
-
পাকবাহিনীকে বহুবার পদর্যুস্ত করেছিলেন ক্যাপ্টেন শচীন কর্মকার
সর্বাধিক পঠিত
- মেসির চমৎকার হ্যাটট্রিকে অসাধারণ আর্জেন্টিনা
- আফগানিস্তান দল ঘোষণার পরপরই নেতৃত্ব ছাড়লেন রশিদ খান
- পেলেকে ছাড়িয়ে চূড়ায় মেসি
- এভাবে চলতে দেওয়া যায় না: আর্জেন্টিনা কোচ
- ইংল্যান্ড-ভারত পঞ্চম টেস্ট বাতিল
- ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে নেই হোল্ডার-নারাইন
- বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি চূড়ান্ত
- নেইমার-রিবেইরোর গোলে জয়রথেই ব্রাজিল
- ‘কমিটমেন্ট রাখতে’ নেপালের লিগে তামিম
- রশিদের জায়গায় অধিনায়ক নবি, আফগান ক্রিকেটে অস্থিরতা







