পাকা কলা দীর্ঘদিন ভালো রাখার পন্থা
লাইফস্টাইল ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Oct 2021 01:09 PM BdST Updated: 17 Oct 2021 05:30 PM BdST
কলা একবারেই সব পাকা শুরু করে। ফলে অনেক সময় খাওয়া শেষ হওয়ার আগেই নষ্ট হয়ে যায়।
ওয়েলঅ্যান্ডগুড ডটকমে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে পাকা কলার স্থায়িত্ব বাড়ানোর কয়েকটি উপায় সম্পর্কে জানানো যায়।
ঠাণ্ডা স্থানে সংরক্ষণ করা: কলা সাধারণত ৫৪ ডিগ্রি ফারেন্টহাইট বা ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সবচেয়ে ভালো থাকে। এটা রেফ্রিজারেইটরের তাপমাত্রার চেয়ে উষ্ণ এবং রান্নাঘরের তাপমাত্রার চেয়ে শীতল। কলা ভালো রাখতে তা সরাসরি সূর্যালোক থেকে দূরে রাখা প্রয়োজন।
অন্যান্য ফল থেকে আলদা রাখা: ইথাইলিন নিঃসরণ করে এমন ফল যেমন-অ্যাভাকাডো, পিচ, টমেটো, আপেল ও ডুমুর ইত্যাদি থেকে কলা দূরে রাখা প্রয়োজন। এসব ফলের নিঃসৃত গ্যাস দ্রুত কলা পাকিয়ে ফেলে।
প্লাস্টিকে সংরক্ষণ করা: ইথিলিন নামক গ্যাসের কারণে কলা দ্রুত পেকে যায়। তাই অন্যান্য খাবার উপাদানের থেকে আলাদা রাখতে কলার বোটা প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে রাখা যেতে পারে।
পাকা কলা রেফ্রিজারেটরে রাখা: কলা পছন্দ মতো পেকে গেলে তা সংরক্ষণ করতে রেফ্রিজারেটরে রাখা যেতে পারে। তাপমাত্রা যত ঠাণ্ডা হবে কলা পাকার গতি তত ধীর হবে। কলার ওপরের রংয়ের সামান্য পরিবর্তন হলেও ভেতরের স্বাদ ও ঘ্রাণ অপরিবর্তিত থেকে যায়।
খোসা ছাড়ানো কলাতে টক-জাতীয় ফলের রস ছড়িয়ে দেওয়া: ফলের সালাদ বা অন্যান্য ফলের তৈরি খাবারে কলা ব্যবহার করতে চাইলে আগে থেকে কলা কেটে তাতে সামান্য পরিমাণ টক-ফলের রস মিশিয়ে নেওয়া যেতে পারে।
এতে ফলের রংয়ের পরিবর্তন হয় না। নিজের স্বাদ মতো লেবু, লাইম বা আনারসের রসও মেশানো যেতে পারে।
বরফ করে রাখা: পরে পাকা কলা খাওয়ার পরিকল্পনা থাকলে তা রেফ্রিজারেইটরে বরফ করে রাখা যেতে পারে।
ভালো ফলাফলের জন্য কলা প্রথমে ছিলে ইচ্ছানুযায়ী টুকরা করে বরফের ট্রেতে রেফ্রিজারেটরে রাখতে হবে। বরফ করা কলা প্রায় ছয় সপ্তাহ পর্যন্ত ভালো থাকে।
আরও পড়ুন
-
পাকা কলা দীর্ঘদিন ভালো রাখার পন্থা
-
২২ অক্টোবর পর্যন্ত রাশিফল
-
হাতব্যাগ থেকে যে জিনিসগুলো কমাতে পারেন প্রতিদিন
-
ওভেন ব্যবহারে যে ভুলটা সবারই হয়
-
সংবেদনশীল ত্বকের জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়
-
থাইরয়েডের ওপর ভালো প্রভাব রাখে যেসব খাবার
-
সময়ের আগেই অবসর নেওয়ার পরিকল্পনা করতে চাইলে
-
তৈলাক্ত ত্বক নিয়ে প্রচলিত ভুল ধারণা
সর্বাধিক পঠিত
- ফেইসবুকের নিষিদ্ধ তালিকায় ‘বাংলাদেশ সংশ্লিষ্ট’ সাত নাম
- ফেনীতে ব্যাপক সংঘর্ষ, দোকান ভাংচুর, ওসিসহ আহত ৪০
- নোয়াখালীর হামলার পরদিন মন্দিরের পাশের পুকুর থেকে লাশ উদ্ধার
- সংখ্যালঘুদের ‘দেশ ছাড়া’ করতেই ‘পরিকল্পিত’ হামলা: রানা দাশগুপ্ত
- ‘ক্লিন ফিড’ নিয়ে বাংলাদেশে ফিরল জি বাংলা
- রোমাঞ্চকর লড়াইয়ে ইউনাইটেডকে হারাল লেস্টার, জিতল ম্যানসিটি
- মাগুরায় ৪ খুন: আতঙ্কে গ্রাম ছাড়ছে মানুষ
- নেপালকে হারিয়ে সাফে ভারতের অষ্টম
- বাংলাদেশের ‘বৃত্ত ভাঙার’ বিশ্বকাপ শুরু স্কটিশ চ্যালেঞ্জ দিয়ে
- টিভি সূচি (রোববার, ১৭ অক্টোবর ২০২১)





