করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভালো হয়ে গেছে – এমন ধারণার বিপদ
লাইফস্টাইল ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Aug 2020 10:52 PM BdST Updated: 24 Aug 2020 10:52 PM BdST
-
করোনাভাইরাস মহামারীর এই সময়ে হাতিরঝিলে কেউ বসে গল্পে মেতেছে, কেউবা তুলছে ছবি। ছবি: মাহমুদ জামান অভি
নিজের বিপদ ডেকে আনার পাশাপাশি অন্যকেও হয়ত বিপদে ফেলছেন।
দেশে করোনাভাইরাস মহামারী চলছে প্রায় ছয় মাস, বিশ্বব্যাপি সে সময়টা আরও দীর্ঘ। ভয়ংকর সংক্রমণ ক্ষমতাসম্পন্ন এই ভাইরাস ইতোমধ্যেই কেড়ে নিয়েছে লক্ষাধিক প্রাণ। এখনও প্রতিদিন অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছেন, প্রাণ হারাচ্ছেন। তবে যত দিন যাচ্ছে, ততই সুস্থ মানুষদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলা নিয়ে তৈরি হচ্ছে অবহেলা।
এই অবহেলা তৈরি হওয়ার পেছনে একটি বড় অজুহাত হল এই মানুষগুলো ধরে নিয়েছেন তারা ইতোমধ্যেই কখনও ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং কোনো উপসর্গ ছাড়াই তারা আবার সুস্থ হয়ে গেছেন।
আর কিছু মানুষ আসলেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়েছেন।
শঙ্কার বিষয় হল এদের অনেকেরই বিশ্বাস করোনাভাইরাস থেকে তাদের আর ভয় নেই, আর এই ধারণা যে ভুল তাতেও কোনো সন্দেহ নেই।
স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের আলোকে জানানো হল এই ধারণার ভয়ঙ্কর দিকগুলো সম্পর্কে।
চিকিৎসক ও বিশেষজ্ঞরা একদিকে করোনাভাইরাসের চিকিৎসা আবিষ্কার করার চেষ্টায় নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন, অপরদিকে সাধারণ মানুষের কাছে সামাজিক দূরত্ব বজায় রাখার গুরুত্ব কমছে প্রতিদিন। ভাইরাসের সঙ্গে যেন তাদের শান্তি চুক্তি হয়ে গেছে, একসঙ্গে মিলেমিশে থাকার বন্দবস্ত হয়ে গেছে।
মাস্ক হয়ত পরছেন, তবে তা করোনাভাইরাসের ভয়ে নয় বরং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভয়েই বেশি। এতকিছুর পরও যারা আক্রান্ত হননি, তারা ধরে নিয়েছেন তাদের শরীরে ভাইরাস আক্রমণ করেও কিছু করতে পারেনি এবং এখন তারা কোভিড-১৯ থেকে ‘ইমিউন’ হয়ে গেছেন।
এই ভুল ধারণাকে পুঁজি করে যে মানুষগুলো নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছেন তারা একসময় আসলেই করোনাভাইরাসে আক্রান্ত হবেন। আর যারা আক্রান্ত হয়েছেন কিন্তু অসুস্থ হননি, তারা নিজের অজান্তেই মানুষের মাঝে এই ভাইরাস হয়ত ছড়িয়ে বেড়াচ্ছেন।
ভেবে দেখা উচিত, এই মনগড়া ধারণার কারণেই আপনার বৃদ্ধ বাবা-মা ঘরে বসে থেকেই করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে। আর সেই ভাইরাস পৌঁছে দিয়েছেন আপনি নিজেই।
আবার যদি এমন হয়, আপনি ‘অ্যান্টিবডি’ টেস্ট করিয়ে জানতে পারলেন যে আপনি সংক্রমণের শিকার হয়ে রোগ প্রতিরোধ ক্ষমতার জোরেই সুস্থ হয়ে গেছেন। এখনই মাস্ক খুলে ফেলার আগে ভাবতে হবে, ভাইরাস আপনার শরীরে এখনও হয়ত বিদ্যমান। আর তা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার কাছে পরাজিত বলেই পরিবারের বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতার কাছেও পরাজিত হবে এমনটা ভেবে নেওয়া বোকামি। বরং আপনার আরও সাবধান হওয়া উচিত, সবার থেকে দূরত্ব রাখা উচিত।
মনে রাখতে হবে, করোনাভাইরাস এখনও ‘নভেল’ মানে নতুন, এর সম্পর্কে আমরা এখনও অনেক কিছু জানি না। তাই যারা এখনও সুস্থ আছেন তারা ভবিষ্যতেও সুস্থতা বজায় রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন।
আরও পড়ুন
করোনাভাইরাস: নীরবে ছড়াতে পারে শিশুদের মাধ্যমে
করোনাভাইরাস: গণশৌচাগার ব্যবহারে সতর্কতা
করোনাভাইরাসের আমলে নিরাপদে ভ্রমণে করতে
-
পাকা কলা দীর্ঘদিন ভালো রাখার পন্থা
-
২২ অক্টোবর পর্যন্ত রাশিফল
-
হাতব্যাগ থেকে যে জিনিসগুলো কমাতে পারেন প্রতিদিন
-
ওভেন ব্যবহারে যে ভুলটা সবারই হয়
-
সংবেদনশীল ত্বকের জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়
-
থাইরয়েডের ওপর ভালো প্রভাব রাখে যেসব খাবার
-
সময়ের আগেই অবসর নেওয়ার পরিকল্পনা করতে চাইলে
-
তৈলাক্ত ত্বক নিয়ে প্রচলিত ভুল ধারণা
সর্বাধিক পঠিত
- ফেইসবুকের নিষিদ্ধ তালিকায় ‘বাংলাদেশ সংশ্লিষ্ট’ সাত নাম
- ফেনীতে ব্যাপক সংঘর্ষ, দোকান ভাংচুর, ওসিসহ আহত ৪০
- নোয়াখালীর হামলার পরদিন মন্দিরের পাশের পুকুর থেকে লাশ উদ্ধার
- সংখ্যালঘুদের ‘দেশ ছাড়া’ করতেই ‘পরিকল্পিত’ হামলা: রানা দাশগুপ্ত
- ‘ক্লিন ফিড’ নিয়ে বাংলাদেশে ফিরল জি বাংলা
- রোমাঞ্চকর লড়াইয়ে ইউনাইটেডকে হারাল লেস্টার, জিতল ম্যানসিটি
- মাগুরায় ৪ খুন: আতঙ্কে গ্রাম ছাড়ছে মানুষ
- নেপালকে হারিয়ে সাফে ভারতের অষ্টম
- বাংলাদেশের ‘বৃত্ত ভাঙার’ বিশ্বকাপ শুরু স্কটিশ চ্যালেঞ্জ দিয়ে
- টিভি সূচি (রোববার, ১৭ অক্টোবর ২০২১)





