হাসপাতালে ডেঙ্গু রোগী বেড়েছে
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Sep 2021 07:29 PM BdST Updated: 02 Sep 2021 07:29 PM BdST
-
পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের শিশু ওয়ার্ডের ডেঙ্গু জ্বরে আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ফাইল ছবি
গত ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে বেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩৩০ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর আগের দিন বুধবার ২৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানায়।
নতুন আক্রান্তদের ২৮৪ জনই ঢাকা মহানগরীর, ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয় ৪৬ জন।
অগাস্ট মাসে এই মৌসুমের সর্বোচ্চ ৭ হাজার ৬৯৮ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে আসে। আর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৩৩ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ৬ মাসে ডেঙ্গুতে কোনো রোগীর মৃত্যু হয়নি।
তবে জুলাই থেকে রোগী বাড়ায় গত দুই মাসেই ৪৮ জন মারা যায় ডেঙ্গুতে।
চলতি বছর হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ১০ হাজার ৯৮১ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ৯ হাজার ৬৬৮ জনই সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন ১ হাজার ২৬২ জন।
২০১৯ সালে বাংলাদেশে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করায় এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিল।
পরের বছর তা অনেকটা কমে আসায় হাসপাতালগুলো ১ হাজার ৪০৫ জন ডেঙ্গু রোগী পেয়েছিল।
-
মানসিক সমস্যা বাড়িয়ে দিচ্ছে মহামারী
-
ডেঙ্গু রোগী ২০ হাজার ছাড়াল
-
শিশুদের কোভিড টিকা শিগগিরই: স্বাস্থ্যমন্ত্রী
-
ডিমের দাম চোখ রাঙাচ্ছে পুষ্টিতে
-
ভ্রান্ত বিজ্ঞান থেকে‘যাদুকরী’ ওষুধ
-
দেশে টিকা উৎপাদন করে বিদেশেও রপ্তানি করব: স্বাস্থ্যমন্ত্রী
-
ডেঙ্গুতে হাসপাতালে আরও ১৯৭, অর্ধেকই শিশু-কিশোর
-
ফাইজারের আরও ২৫ লাখ ডোজ টিকা আসছে
সর্বাধিক পঠিত
- উরুগুয়েকে উড়িয়ে দিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
- কলম্বিয়ায় পারল না ব্রাজিল
- নেপালকে হারালেই ফাইনালে বাংলাদেশ
- ঘুরে দাঁড়িয়ে স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন ফ্রান্স
- ‘স্পেনবিহীন বিশ্বকাপ ভালো হবে না’
- অসুস্থ হয়ে এজলাস কক্ষে শুয়ে পড়েন পরীমনি
- ‘নিখুঁত’ খেলে জয়ের উচ্ছ্বাস মেসির
- কাতারেই নেইমারের শেষ বিশ্বকাপ?
- ‘পাহাড়সম ভুলের’ কারণেই বার্সার এই হাল
- যৌনস্বাস্থ্যের জন্য উপকারী যেসব খাবার





