অন্তঃসত্ত্বা নারীদের কোভিড টিকা দিতে সুপারিশ
জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Aug 2021 05:18 PM BdST Updated: 02 Aug 2021 05:21 PM BdST
অন্তঃসত্ত্বা নারীদের করোনাভাইরাসের টিকা দেওয়ার সুপারিশ করেছে দেশে টিকা বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি।
ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ (নাইট্যাগ) দুধ পান করানো মায়েদেরও টিকা দেওয়ার সুপারিশ করেছে।
নাইট্যাগের সদস্য ডা. বে-নজির আহমেদ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, তাদের টিকা দেওয়া যেতে পারে। এ সংক্রান্ত মতামত রেখেছি।”
ফাইল ছবি
এর মধ্যে হাই কোর্টে একটি রিট আবেদন হলে সোমবারই আদালত বলেছে, অন্তঃসত্ত্বা নারীদের টিকা দেওয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্ত যেন আগামী ৭২ ঘণ্টার মধ্যে জানানো হয়।
অন্তঃসত্ত্বা নারীরা টিকা পাবেন? ৭২ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত চায় হাই কোর্ট
বে-নজির জানান, গত ৩১ জুলাই নাইট্যাগের বৈঠকে টিকা দেওয়ার সুপারিশ করেন তারা।
“সরকারের তরফ থেকে আমাদের কাছে মতামত চেয়েছিল- অন্তঃসত্ত্বা ও দুধ পান করানো মায়েদের টিকা দেওয়া যাবে কি না?”
অবসট্রাক্টিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ-ওজিএসবি স্বাস্থ্য অধিদপ্তরের টিকা দেওয়ার বিষয়টি উপস্থাপন করেছিল।
ডা. বে-নজীর বলেন, “সরকার নিজেই চাচ্ছিল তাদের টিকা দেওয়ার জন্য। স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি মহোদয় বলেছিল- আমরা দিতে চাই; নাইট্যাগের কাছে পরামর্শ চাচ্ছি। নাইট্যাগ প্রথম থেকে মন্ত্রণালয়, অধিদপ্তরকে করোনা টিকার ব্যাপারে পরামর্শ দিয়ে আসছি। আমরা স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে আমরা মতামত দিই; উনারা সুবিধা-অসুবিধা দেখে উনাদের মতো করে সিদ্ধান্ত নেন।”
-
শিশুদের করোনাভাইরাসের টিকা ‘এ সপ্তাহেই’
-
মানসিক সমস্যা বাড়িয়ে দিচ্ছে মহামারী
-
ডেঙ্গু রোগী ২০ হাজার ছাড়াল
-
শিশুদের কোভিড টিকা শিগগিরই: স্বাস্থ্যমন্ত্রী
-
ডিমের দাম চোখ রাঙাচ্ছে পুষ্টিতে
-
ভ্রান্ত বিজ্ঞান থেকে‘যাদুকরী’ ওষুধ
-
দেশে টিকা উৎপাদন করে বিদেশেও রপ্তানি করব: স্বাস্থ্যমন্ত্রী
-
ডেঙ্গুতে হাসপাতালে আরও ১৯৭, অর্ধেকই শিশু-কিশোর
সর্বাধিক পঠিত
- ফেইসবুকের নিষিদ্ধ তালিকায় ‘বাংলাদেশ সংশ্লিষ্ট’ সাত নাম
- ফেনীতে ব্যাপক সংঘর্ষ, দোকান ভাংচুর, ওসিসহ আহত ৪০
- নোয়াখালীর হামলার পরদিন মন্দিরের পাশের পুকুর থেকে লাশ উদ্ধার
- সংখ্যালঘুদের ‘দেশ ছাড়া’ করতেই ‘পরিকল্পিত’ হামলা: রানা দাশগুপ্ত
- ‘ক্লিন ফিড’ নিয়ে বাংলাদেশে ফিরল জি বাংলা
- রোমাঞ্চকর লড়াইয়ে ইউনাইটেডকে হারাল লেস্টার, জিতল ম্যানসিটি
- মাগুরায় ৪ খুন: আতঙ্কে গ্রাম ছাড়ছে মানুষ
- নেপালকে হারিয়ে সাফে ভারতের অষ্টম
- বাংলাদেশের ‘বৃত্ত ভাঙার’ বিশ্বকাপ শুরু স্কটিশ চ্যালেঞ্জ দিয়ে
- টিভি সূচি (রোববার, ১৭ অক্টোবর ২০২১)





