অমিতাভের বয়সের হিসাবে ‘ভুল’ ধরলেন মেয়ে
গ্লিটজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Oct 2021 10:21 PM BdST Updated: 11 Oct 2021 10:21 PM BdST
জন্মদিনে এক ইনস্টাগ্রামে নিজের একটি স্টাইলিশ ছবি পোস্ট করে বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন লিখেছিলেন, ‘৮০তম বছরের দিকে পা বাড়ালাম’; সেখানে মন্তব্যের ঘরে মেয়ে শ্বেতা বচ্চন তা ‘শুধরে’ লিখে দিলেন ‘৭৯’।
অমিতাভ বচ্চন নিজের বয়স ভুলে গেলেন নাকি শ্বেতা ভুল অঙ্ক কষলেন, তা আলোচনার খোরাক হয়েছে সোশাল মিডিয়া ছাপিয়ে ভারতীয় গণমাধ্যমে।
সোমবার বর্ণিল জীবনের ৭৯ বছর পূর্ণ করেছেন বলিউড ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন; রোববার রাতে ইনস্টাগ্রামে সে কথাই জানিয়েছিলেন তিনি, যা নিয়ে মন্তব্য করেন শ্বেতা।
মন্তব্যের ঘরে কেউ কেউ শ্বেতাকে বলছেন, তার বাবার হিসাবই ঠিক আছে। তবে হিসাব যাই হোক নিজের পোস্টে এখনও আশিই রেখেছেন বাবা; আবার মন্তব্যেও কোনো পরিবর্তন করেননি মেয়ে।
অমিতাভ বচ্চনকে রনবীর সিং, ভূমি পেডনেকারসহ অনেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
১৯৬৯ সালে ‘সাত হিন্দুস্তানি’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক ঘটে অমিতাভ বচ্চনের। দীর্ঘ ক্যারিয়ারে ফ্লপ-হিটের সমীকরণ পেরিয়ে মেগাস্টার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
সত্তর ও আশির দশকে একাধিক সিনেমায় ‘আংরি ইয়ানম্যান’ বাজিমাত করেছিলেন অমিতাভ।
এখনও সমানতালে কাজ করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে ‘ব্রহ্মাস্ত্র’, ‘গুডবাই’সহ বেশ কয়েকটি সিনেমা।
-
অমিতাভের বয়সের হিসাবে ‘ভুল’ ধরলেন মেয়ে
-
নাট্যজন ইনামুল হক আর নেই
-
অসুস্থ হয়ে এজলাস কক্ষে শুয়ে পড়েন পরীমনি
-
বাংলাদেশে বঙ্গবন্ধুর বায়োপিকের শুটিং নভেম্বরে
-
ইয়োহানির সঙ্গে গাইলেন সালমান খান
-
ট্রেইলারে ‘ঢাকা ড্রিম’, মুক্তি ২২ অক্টোবর
-
জামিন মেলেনি, কারাগারে থাকছেন শাহরুখপুত্র
-
নোবেলকে তালাকের নোটিস পাঠালেন স্ত্রী
সর্বাধিক পঠিত
- উরুগুয়েকে উড়িয়ে দিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
- কলম্বিয়ায় পারল না ব্রাজিল
- নেপালকে হারালেই ফাইনালে বাংলাদেশ
- ঘুরে দাঁড়িয়ে স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন ফ্রান্স
- ‘স্পেনবিহীন বিশ্বকাপ ভালো হবে না’
- অসুস্থ হয়ে এজলাস কক্ষে শুয়ে পড়েন পরীমনি
- ‘নিখুঁত’ খেলে জয়ের উচ্ছ্বাস মেসির
- কাতারেই নেইমারের শেষ বিশ্বকাপ?
- ‘পাহাড়সম ভুলের’ কারণেই বার্সার এই হাল
- যৌনস্বাস্থ্যের জন্য উপকারী যেসব খাবার





