অবশেষে সেন্সর বোর্ডের অনুমোদন পেল ‘সাহস’
গ্লিটজ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Sep 2021 09:16 PM BdST Updated: 08 Sep 2021 09:17 PM BdST
‘সাহস’ চলচ্চিত্রকে ‘অপ্রদর্শনযোগ্য’ হিসেবে ঘোষণার আড়াই মাসের মাথায় কর্তনসাপেক্ষে পুনরায় সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।
বুধবার সেন্সর বোর্ডের সচিব মমিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সেন্সর বোর্ডে সদস্যরা এ সিনেমা দেখার পর মুক্তির অনুমোদন দিয়েছেন। দুয়েকদিনের মধ্যেই প্রযোজনা প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে সেন্সর সনদ হস্তান্তর করা হবে।
শাপলা মিডিয়ার অঙ্গ প্রতিষ্ঠান নীপা এন্টারপ্রাইজের প্রযোজনায় ছবিটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সাজ্জাদ খান; এটি তার প্রথম চলচ্চিত্র।
এর আগে জুনের মাঝামাঝিতে ‘অশ্লীল সংলাপ ও যুবকদের অপরাধপ্রবণতায় উৎসাহিত করে-এমন কিছু দৃশ্য থাকার’ অভিযোগে এ সিনেমাকে ‘অপ্রদর্শনযোগ্য’ হিসেবে ঘোষণা করেছিল সেন্সর বোর্ড।
পরে সিনেমার দৃশ্য ও সংলাপে কর্তনসাপেক্ষে পুনরায় সেন্সর বোর্ডে জমা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান; সেন্সর বোর্ড বলছে, আপাতত আর কোনো দৃশ্য কর্তনের প্রয়োজন নেই।
সাজ্জাদ খান জানান, অক্টোবর কিংবা নভেম্বরের দিকে সিনেমাটি সিনেমা হলে মুক্তির পরিকল্পনা আছে। বিষয়টি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে চূড়ান্ত করবেন।
নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার গল্পে এ ছবিতে অভিনয় করেছেন নাজিয়া হক অর্ষা, মোস্তাফিজুর নূর ইমরানসহ আরও অনেকে।
বাগেরহাটের বিভিন্ন এলাকায় ছবির দৃশ্যধারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সংবাদ:
‘সাহস’ চলচ্চিত্রকে ‘অপ্রদর্শনযোগ্য’ ঘোষণা
‘সাহস’ চলচ্চিত্র ‘প্রদর্শনযোগ্য নয়’, সেন্সর বোর্ডের সিদ্ধান্ত
-
সিনেমার শুটিংয়ে ঢাকা আসছেন বনি সেনগুপ্ত
-
মুক্তি পেল ‘চন্দ্রাবতী কথা’ ও ‘বাজি’
-
‘ক্লিন ফিড’ নিয়ে বাংলাদেশে ফিরল জি বাংলা
-
বন্ধের ভিড়ে ব্যতিক্রম: বগুড়ায় হল দেশের তৃতীয় সিনেপ্লেক্স
-
প্রতিনিয়ত নিজেকে ছাপিয়ে যেতে চাই: বাঁধন
-
শিল্পকলায় ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর দুই নাটক
-
বলিউডের সিনেমায় বাঁধন
-
সিনেমায় জুটি বাঁধলেন মিথিলা- নাঈম
সর্বাধিক পঠিত
- ফেইসবুকের নিষিদ্ধ তালিকায় ‘বাংলাদেশ সংশ্লিষ্ট’ সাত নাম
- ফেনীতে ব্যাপক সংঘর্ষ, দোকান ভাংচুর, ওসিসহ আহত ৪০
- নোয়াখালীর হামলার পরদিন মন্দিরের পাশের পুকুর থেকে লাশ উদ্ধার
- সংখ্যালঘুদের ‘দেশ ছাড়া’ করতেই ‘পরিকল্পিত’ হামলা: রানা দাশগুপ্ত
- ‘ক্লিন ফিড’ নিয়ে বাংলাদেশে ফিরল জি বাংলা
- রোমাঞ্চকর লড়াইয়ে ইউনাইটেডকে হারাল লেস্টার, জিতল ম্যানসিটি
- মাগুরায় ৪ খুন: আতঙ্কে গ্রাম ছাড়ছে মানুষ
- নেপালকে হারিয়ে সাফে ভারতের অষ্টম
- বাংলাদেশের ‘বৃত্ত ভাঙার’ বিশ্বকাপ শুরু স্কটিশ চ্যালেঞ্জ দিয়ে
- টিভি সূচি (রোববার, ১৭ অক্টোবর ২০২১)





