মাকে হারালেন অক্ষয় কুমার
গ্লিটজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Sep 2021 06:49 PM BdST Updated: 08 Sep 2021 06:49 PM BdST
বলিউড অভিনেতা অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া মারা গেছেন।
ভারতের মুম্বাইয়ের হিরানন্দানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধ্বার সকালে মারা যান বলে এক অক্ষয় কুমারে এক টুইটের বরাতে জানিয়েছে এনডিটিভি। অরুনা ভাটিয়ার বয়স হয়েছিল ৮০ বছর।
হাসপাতালে চিকিৎসাধীন অরুণা ভাটিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছিল।
বুধবার সকালে এক টুইটে অক্ষয় কুমার বলেন, “তিনি আমার শেকড় ছিলেন। তাকে হারিয়ে অসহনীয় ব্যথা অনুভব করছি। আমার মা অরুণা ভাটিয়া শান্তিপূর্ণভাবে দুনিয়ার মায়া ত্যাগ অন্য জগতে বাবার সঙ্গে একত্রিত হয়েছেন। এই কঠিন সময়ে আমার ও পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করায় আপনাদের প্রতি শ্রদ্ধা রইল।”
অক্ষয়ের মায়ের মৃত্যুকে সালমান খান, অজয় দেবগন, পরিনীতি চোপড়া, হুমা কুরাইশি, ইমরান হাশমি, পূজা ভাটসজ অনেকেই টুইটারে সমবেদনা জানিয়েছেন।
বুধবার মুম্বাইয়ের ভাইল পারলে এলাকায় তার শেষকৃত্যে অংশ নিয়েছেন রিতেশ দেশমুখ, রোহিত শেঠিসহ আরও অনেকে।
অক্ষয় কুমার তার পরবর্তী সিনেমা ‘সিনড্রেলা’র শুটিংয়ে লন্ডনে ছিলেন; মায়ের অসুস্থতার খবরে সোমবার নিজের অংশের শুটিং বাতিল করে মুম্বাইয়ে ফেরেন এ অভিনেতা।
-
সিনেমার শুটিংয়ে ঢাকা আসছেন বনি সেনগুপ্ত
-
মুক্তি পেল ‘চন্দ্রাবতী কথা’ ও ‘বাজি’
-
‘ক্লিন ফিড’ নিয়ে বাংলাদেশে ফিরল জি বাংলা
-
বন্ধের ভিড়ে ব্যতিক্রম: বগুড়ায় হল দেশের তৃতীয় সিনেপ্লেক্স
-
প্রতিনিয়ত নিজেকে ছাপিয়ে যেতে চাই: বাঁধন
-
শিল্পকলায় ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর দুই নাটক
-
বলিউডের সিনেমায় বাঁধন
-
সিনেমায় জুটি বাঁধলেন মিথিলা- নাঈম
সর্বাধিক পঠিত
- ফেইসবুকের নিষিদ্ধ তালিকায় ‘বাংলাদেশ সংশ্লিষ্ট’ সাত নাম
- ফেনীতে ব্যাপক সংঘর্ষ, দোকান ভাংচুর, ওসিসহ আহত ৪০
- নোয়াখালীর হামলার পরদিন মন্দিরের পাশের পুকুর থেকে লাশ উদ্ধার
- সংখ্যালঘুদের ‘দেশ ছাড়া’ করতেই ‘পরিকল্পিত’ হামলা: রানা দাশগুপ্ত
- ‘ক্লিন ফিড’ নিয়ে বাংলাদেশে ফিরল জি বাংলা
- রোমাঞ্চকর লড়াইয়ে ইউনাইটেডকে হারাল লেস্টার, জিতল ম্যানসিটি
- মাগুরায় ৪ খুন: আতঙ্কে গ্রাম ছাড়ছে মানুষ
- নেপালকে হারিয়ে সাফে ভারতের অষ্টম
- বাংলাদেশের ‘বৃত্ত ভাঙার’ বিশ্বকাপ শুরু স্কটিশ চ্যালেঞ্জ দিয়ে
- টিভি সূচি (রোববার, ১৭ অক্টোবর ২০২১)





