বঙ্গবন্ধুর বায়োপিক মুক্তি পাবে মার্চে
গ্লিটজ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Sep 2021 04:35 PM BdST Updated: 08 Sep 2021 04:35 PM BdST
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিতব্য জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’ আগামী বছরের মার্চে মুক্তি পাবে বলে জানালেন ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
ভারত সফররত বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে মঙ্গলবার দিল্লিতে এক বৈঠকের পর ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর এ কথা জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইকোনোমিক টাইমস।
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের ছবিটি নির্মাণ করছেন বলিউডের নির্মাতা শ্যাম বেনেগাল।
এর আগে চলতি বছরই সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনার কথা বলেছিলেন হাছান মাহমুদ। করোনাভাইরাসের বিধিনিষেধের মধ্যে বাংলাদেশের অংশের এ সিনেমার দৃশ্যধারণে বিলম্ব হওয়ায় মুক্তির দিনক্ষণ পেছানো হল।
অনুরাগ ঠাকুরের বরাতে ইকোনোমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, “আমি আশা করছি, আগামী বছরের মার্চের মধ্যে সিনেমার দৃশ্যধারণ সম্পন্ন হবে। করোনাভাইরাস পরিস্থিতি অনুকূলে থাকলে সিনেমাটি মার্চেই আন্তর্জাতিকভাবে সিনেমাটি মুক্তি পাবে।“
২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় দৃশ্যধারণ করা হয়েছে। পরিচালক শ্যাম বেনেগাল জানান, সিনেমার আশিভাগ দৃশ্যধারণ করা হয়েছে; বাকি অংশের দৃশ্যধারণ বাংলাদেশ ও কলকাতায় করা হবে।
সেপ্টেম্বরে বাংলাদেশে শুটিংয়ের পরিকল্পনা থাকলেও করোনাভাইরাসের কারণে তা পেছানো হয়েছে; অক্টোবরের মাঝামাঝি কিংবা শেষভাগে শুটিং হওয়ার কথা রয়েছে বলে এফডিসির এক কর্মকর্তা জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক সেই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তেজগাঁও পুরানো বিমানবন্দরসহ ঢাকার বেশকিছু এলাকায় দৃশ্যধারণ করা হবে। পরে কলকাতায়ও কাজ হবে।
এ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করছেন আরিফিন শুভ। শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদ চরিত্রে রিয়াজ আহমেদ, বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশাসহ আরও অনেকে এতে অভিনয় করছেন।
এ বছরই মুক্তি পাবে ‘বঙ্গবন্ধু’
বঙ্গবন্ধুর বায়োপিকের চিত্রনাট্য পড়ে গায়ে কাঁটা দিয়েছে: মাসুদ আখতার
-
সিনেমার শুটিংয়ে ঢাকা আসছেন বনি সেনগুপ্ত
-
মুক্তি পেল ‘চন্দ্রাবতী কথা’ ও ‘বাজি’
-
‘ক্লিন ফিড’ নিয়ে বাংলাদেশে ফিরল জি বাংলা
-
বন্ধের ভিড়ে ব্যতিক্রম: বগুড়ায় হল দেশের তৃতীয় সিনেপ্লেক্স
-
প্রতিনিয়ত নিজেকে ছাপিয়ে যেতে চাই: বাঁধন
-
শিল্পকলায় ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর দুই নাটক
-
বলিউডের সিনেমায় বাঁধন
-
সিনেমায় জুটি বাঁধলেন মিথিলা- নাঈম
সর্বাধিক পঠিত
- ফেইসবুকের নিষিদ্ধ তালিকায় ‘বাংলাদেশ সংশ্লিষ্ট’ সাত নাম
- ফেনীতে ব্যাপক সংঘর্ষ, দোকান ভাংচুর, ওসিসহ আহত ৪০
- নোয়াখালীর হামলার পরদিন মন্দিরের পাশের পুকুর থেকে লাশ উদ্ধার
- সংখ্যালঘুদের ‘দেশ ছাড়া’ করতেই ‘পরিকল্পিত’ হামলা: রানা দাশগুপ্ত
- ‘ক্লিন ফিড’ নিয়ে বাংলাদেশে ফিরল জি বাংলা
- রোমাঞ্চকর লড়াইয়ে ইউনাইটেডকে হারাল লেস্টার, জিতল ম্যানসিটি
- মাগুরায় ৪ খুন: আতঙ্কে গ্রাম ছাড়ছে মানুষ
- নেপালকে হারিয়ে সাফে ভারতের অষ্টম
- বাংলাদেশের ‘বৃত্ত ভাঙার’ বিশ্বকাপ শুরু স্কটিশ চ্যালেঞ্জ দিয়ে
- টিভি সূচি (রোববার, ১৭ অক্টোবর ২০২১)





