পরীমনিকে নিয়ে আবার চয়নিকা
গ্লিটজ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 May 2021 03:44 PM BdST Updated: 27 May 2021 04:40 PM BdST
-
ছবি: ফেইসবুক থেকে
-
ছবি: ফেইসবুক থেকে
-
ছবি: ফেইসবুক থেকে
‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের পর চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে আরেকটি কাজের ঘোষণা নিয়ে আসছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।
বৃহস্পতিবার দুপুরে চয়নিকা গ্লিটজকে জানান, নতুন কাজের ব্যাপারটি চূড়ান্ত করেছেন তারা। পরীমনি ঢাকায় ফিরলেই সপ্তাহখানেকের মধ্যে যৌথভাবে কাজটির ঘোষণা দেবেন।
এটি কোনও চলচ্চিত্র নাকি ওয়েব সিরিজ-তা নিয়ে এখনই কোনও মন্তব্য করতে চাননি এ নির্মাতা।
ছবি: ফেইসবুক থেকে
গত বছর পরীমনি ও সিয়ামকে নিয়ে চয়নিকা নির্মাণ করেছিলেন নিজের প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’। ছবিটি গত বছরের ১১ ডিসেম্বর মুক্তি পেয়েছে। ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান।
চয়নিকা জানান, চলচ্চিত্র নির্মাণ শুরুর পর টিভিনাটক নির্মাণ কিছুটা কমিয়ে দিলেও টিভিনাটক তিনি কখনও ছাড়বেন না।
ছবি: ফেইসবুক থেকে
সপ্তাহ খানেক ধরে পরীমনি ঢাকার বাইরে একটি শুটিংয়ে অংশ নিচ্ছেন। তার হাতে প্রীতিলতা, মুখোশ, অ্যাডভেঞ্চার অব সুন্দরবনসহ বেশ কয়েকটি চলচ্চিত্র রয়েছে।
সর্বাধিক পঠিত
- ঢাবি ছাত্র হাফিজুরের অস্বাভাবিক মৃত্যুর কারণ এলএসডি: পুলিশ
- বেসরকারি কলেজে বন্ধ হবে অনার্স-মাস্টার্স: দীপু মনি
- রোমাঞ্চকর টাইব্রেকারে ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ ভিয়ারিয়ালের
- রিয়ালকে বিদায় বললেন জিদান
- জ্যামাইকা তালাওয়াহসে সাকিব
- ‘ইঞ্জেকশনের মাধ্যমে দেহে করোনাভাইরাস ঢুকাতে চেয়েছিলেন বরিস জনসন’
- বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার মানতে পারছেন না জয়াসুরিয়া
- আলোচনার কেন্দ্রে আবার উহানের ল্যাব
- র্যাব থেকে ৫০ কর্মকর্তা পুলিশে, দায়িত্ব না ছাড়লে ‘স্ট্যান্ড রিলিজ’
- বাবুনগরী-মামুনুলের ‘কোন দেশে দোকান’, ‘কয়টা লরি’ আছে বেরিয়ে এসেছে: তথ্যমন্ত্রী





