২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

ইরেশ-‌মি‌থিলার ‘পাঞ্চ‌ ক্লিপ’

‘লাক্স ভালোবাসার সৌরভের গল্প’ সি‌রি‌জের নাটক ‘পাঞ্চ‌ক্লিপ’। এতে জু‌টি বেঁ‌ধে‌ছেন ইরেশ যা‌কের ও মি‌থিলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

‌গ্লিটজ প্র‌তি‌বেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2017, 06:02 PM

Updated : 19 Aug 2022, 05:27 PM

আর‌টি‌ভির ঈদ অনুষ্ঠান মালায় প্রচারিত হ‌বে রে‌দোওয়ান র‌নির নি‌র্মিত নাটকটি।

নাটকটি প্রসঙ্গে মিথিলা বলেন, “নাট‌কে ভালোবাসার অনুভূতিগুলোকে উপস্থাপন করা হয়েছে বেশ ইতিবাচক ভাবে। চ্যালেঞ্জের মধ্যেও যে মানুষকে এগোতে হয় সে কথাই নাটকের মূল উপজীব্য।”

 

নাটক সম্পর্কে ইরেশ যাকের বলেন, “সহশিল্পী হিসেবে মিথিলাকে পাওয়া বিষয়বস্তু উপস্থাপন অনেক সহজ হয়েছে। আশাকরি সবার কাছে নাটকটি ভালো লাগবে।”

ইরেশ ও মিথিলার দাম্পত্যজীব‌নের নানা টানাপো‌ড়েন নি‌য়েই আবর্তিত হয় নাট‌কের গল্প। এতে আরেক‌টি গুরুত্বপূর্ণ চ‌রি‌ত্রে অভিনয় ক‌রে‌ছেন উর্মিলা।