১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

অস্কারে যাচ্ছে ‘জালালের গল্প’

৮৮তম অস্কার আসরে বিদেশী ভাষার চলচ্চিত্র বিভাগে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে মনোনীত হতে বাংলাদেশের তরফ থেকে পাঠানো হচ্ছে আবু শাহেদ ইমন পরিচালিত ‘জালালের গল্প’ সিনেমাটিকে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2015, 09:26 PM

Updated : 12 Oct 2022, 04:14 PM

বুধবার দুপুরে বাংলাদেশ ফেডারেশন ফিল্ম সোসাইটিজের তরফ থেকে এ খবর নিশ্চিত করা হয়।  

সংগঠনটির উদ্যোগে বাছাই পর্বে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত তিনটি চলচ্চিত্র জমা পড়ে। ছবিগুলো হলো আবু শাহেদ ইমনের ‘জালালের গল্প’, শাহনেওয়াজ কাকলীর ‘নদীজন’ এবং আকরাম খানের ‘ঘাসফুল’।

নয় সদস্যের বাছাই কমিটি ১৮ সেপ্টেম্বর চলচ্চিত্র পরিচালক সমিতির সভায় ‘জালালের গল্প’ সিনেমাটি চূড়ান্ত করে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়ে ৪ সেপ্টেম্বর মুক্তি পায় সিনেমাটি। 

পরিচালক ইমন এর আগে গ্লিটজকে বলেছিলেন, "আমি চেষ্টা করেছি নিজের সবটুকু দিয়ে একটি সৎ সিনেমা নির্মাণের। আর চেষ্টা করেছি দেশীয় সিনেমার যে নিজস্ব ভাষা আছে সেটাকে ‘জালালের গল্প’-এর মাধ্যমে ফুটিয়ে তোলার। সামাজিক পরিস্থিতি ও পারিপার্শ্বিকতার গল্প মানুষকে জানানোর।"

তার সিনেমা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হয়েছে, সে বিষয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে বললেন, "ব্যাপারটা জানতে পেরে খুব ভালো লাগছে। সাথে একটু নার্ভাসও লাগছে, যে কেমন করবে অস্কারে ‘জালালের গল্প’।"

পর্তুগালের আভাঙ্কা চলচ্চিত্র উৎসবে ‘জালালের গল্প’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পাওয়া মোশাররফ করিম উচ্ছ্বসিত কন্ঠে বললেন, ‘খবরটা সত্যিই অনেক আনন্দের, যা ভাষায় প্রকাশ করা যাবেনা। সবাই ‘জালালের গল্প’ চলচ্চিত্রের জন্য দোয়া রাখবেন।"

ছবির অন্যতম অভিনেত্রী মৌসুমী হামিদ বললেন, “ঈদের খুশির সাথে এ শুভ সংবাদ ঈদের খুশিকে বহুগুণ বাড়িয়ে দিল। অস্কারে ‘জালালের গল্প’ ভালো করবে এটাই হোক সকলের কাম্য।"

ছবির আরেক অভিনেতা তৌকির আহমেদ বলেন, “চিত্রনাট্য হাতে নিয়েই বুঝেছিলাম ভালো কিছু হতে যাচ্ছে। যার প্রমাণ কিন্তু আজ দৃশ্যমান। অস্কারে যাচ্ছে ‘জালালের গল্প’। খবরটি নিঃসন্দেহে অনেক আনন্দের।”

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নূরে আলম নয়ন, শর্মীমালা, মিতালি দাশ, ফজলুল হক, আহমেদ গিয়াসসহ অনেকে। নাম ভূমিকায় অভিনয় করেছেন নবাগত আরাফাত হোসেন ও মোহাম্মদ ইমন। ছবিটির সঙ্গীতায়োজন করেছে চিরকূট।

জালালের জলজ গল্প

পর্তুগালে সেরা হলেন মোশাররফ করিম

‘জালালের গল্প’ আসছে শুক্রবার

গোয়া চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত ‘জালালের গল্প’

এশিয়ান সিনেমা ফান্ড জিতল ‘জালালের গল্প’