বিশ্ব অর্থনীতি ঘুরবে দ্রুত, কর্মসংস্থান হবে ধীরে: জরিপ
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Apr 2021 12:33 PM BdST Updated: 23 Apr 2021 12:33 PM BdST
-
চীনের সাংহাইয়ে গভীর সমুদ্রবন্দরে স্তুপকৃত কনটেইনার। ফাইল ছবি: রয়টার্স।
করোনাভাইরাস মহামারীর কবলে থমকে যাওয়া বৈশ্বিক অর্থনীতি এ বছর দারুনভাবে ঘুরে দাঁড়াতে প্রস্তুত। তবে অর্থনীতির গতির সঙ্গে তাল মিলিয়ে কর্মসংস্থান বাড়বে না বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা।
বিভিন্ন দেশের ৫০০ অর্থনীতিবিদ নিয়ে পরিচালিত জরিপের ফলের ভিত্তিতে রয়টার্সের প্রতিবেদনে এমন পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে।
বড় অর্থনীতিগুলোর শক্তিশালী অবস্থানের ওপর নির্ভর করে বিশ্ব অর্থনীতির ঘুরে দাঁড়ানোর গতি ১৯৭০ এর দশকের পর সবচেয়ে দ্রুত হতে পারে।
এমন প্রত্যাশার মূলে রয়েছে টিকাচালিত পুনরুদ্ধার কার্যক্রম, বিপুল পরিমাণ তারল্যের যোগান, অপ্রত্যাশিত বাজেট সহায়তা- প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের নেওয়া পদক্ষেপ- এবং গতিশীলতা বজায় রাখতে পরিস্থিতি অনুযায়ী অর্থনৈতিক কার্যক্রমের খাপ খাওয়ানোর ধারাবাহিকতা।
মার্চসজুড়ে চলা রয়টার্সের জরিপে করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়লে অর্থনীতির গতি হারানোর শঙ্কার প্রশ্নে বিভক্ত মত দিয়েছেন অর্থনীতিবিদরা।
তবে ২০২১ সালে বিশ্বের ৪৪টি দেশের অর্থনীতির প্রবৃদ্ধি হতে যাচ্ছে এ বিষয়ে জরিপে অংশগ্রহণকারীদের ৫৫ শতাংশই একমত। এই হার তিন মাসে আগে পরিচালিত জরিপের চেয়ে বেশি।
মূলত যুক্তরাষ্ট্রের অর্থনীতির নেতৃত্বে বৈশ্বিক অর্থনীতির এই পুনরুদ্ধার গতি পেতে যাচ্ছে এবং এ বছর চীনের প্রবৃদ্ধির হারও মহামারীপূর্ব পর্যায়ে ফিরে যাবে বলে আশা করা হচ্ছে।
এইচএসবিসি ব্যাংকের গ্লোবাল চিফ ইকনোমিস্ট জ্যানেট হেনরি উল্লেখ করেছেন, “একটি সংহতিপূর্ণ বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া শুরু হয়েছে। এ বছর জিডিপির প্রবৃদ্ধির হারে আমাদের পর্যবেক্ষণে থাকা প্রতিটি অর্থনীতিই একটি উল্লেখযোগ্য পরিমাণে ঘুরে দাঁড়ানোর প্রতিফলন দেখাবে।”
বিধ্বংসী কোভিড-১৯ মহামারী গত বছর বৈশ্বিক অর্থনীতিকে এর সবচেয়ে ভয়াবহ মন্দার কবলে ফেলে, তবে এই জরিপের ফলাফল থেকে দেখা যাচ্ছে একটি তড়িৎ পুনরুদ্ধারও এ বছরই দেখা যাবে। বৈশ্বিক অর্থনীতির এই ঘুরে দাঁড়ানোর প্রবৃদ্ধির হার গড়ে ৫ দশমিক ৯ শতাংশ হতে পারে, যা ১৯৭০ এর দশকের পর সবচেয়ে গতিময়।
জানুয়ারিতে এই প্রবৃদ্ধির হারের পূর্বাভাস ছিলো ৫ দশমিক ৩ শতাংশ এবং মহামারী আঘাত হানার পর গত বছরের প্রত্যাশার তুলনায় সর্বশেষ ফলাফলটি বেশ বড় উল্লম্ফন।
রয়টার্স-এর জরিপে প্রাপ্ত প্রবৃদ্ধির হার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর প্রাক্কলিত ৬ শতাংশের চেয়ে সামান্য কম হলেও পর্যবেক্ষণে থাকা ৭৪টি অর্থনীতির মধ্যে ৩০ শতাংশের প্রবৃদ্ধি আইএমএফ-এর পূর্বাভাসের চেয়ে বেশি হবে বলে এই জরিপে আশা করা হচ্ছে।
তবে অর্থনীতির গতি বাড়লেও সমানতালে কর্মসংস্থান সৃষ্টি হবে না বলেই ধারণা করছেন অর্থনীতিবিদেরা। বিশ্বের সবচেয়ে উন্নত অর্থনীতির ওপর পরিচালিত এই জরিপে চলতি বছর বা পরের বছর বেকারত্বের হার মহামারী-পূর্ব পর্যায়ে নেমে আসবে না বলেই পূর্বাভাস মিলেছে।
যুক্তরাষ্ট্রে গত বছরের এপ্রিলের তুলনায় এ বছর কর্মসংস্থানের প্রবৃদ্ধির হার কিছুটা ভালো দেখা গেলেও এখনও ধারণা পাওয়া যাচ্ছে যে কোভিড-১৯ মহামারীর কারণে অনেককেই কর্মহীন থাকতে হতে পারে। চলাচলের বিধিনিষেধের কারণে অর্থনীতির অনেক খাতেই এখনও প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হয়ে আছে এবং সহসাই এসব খাত চাঙা হবে বলেও আশাবাদী নন অর্থনীতিবিদেরা।
-
মানুষ ও ব্যবসায়ীদের বাঁচানোই বাজেটের লক্ষ্য: অর্থমন্ত্রী
-
বৈদেশিক সহায়তা: দশ মাসে ৬৫% অর্থ ছাড়
-
রিজার্ভ থেকে শ্রীলংকাকে ২০ কোটি ডলার দিচ্ছে বাংলাদেশ
-
জুলাই থেকে ২ লাখ টাকার বেশি কর ই-পেমেন্টে
-
মাগুরা শহর পর্যন্ত নতুন রেল লাইন স্থাপনে চুক্তি
-
অপ্রদশির্ত অর্থ বৈধের ঢালাও সুযোগ বাতিল চায় টিআইবি
-
কবে চালু হবে মেট্রোরেল?
-
বাংলাদেশকে ৬০ কোটি ডলার দিচ্ছে বিশ্ব ব্যাংক
-
মানুষ ও ব্যবসায়ীদের বাঁচানোই বাজেটের লক্ষ্য: অর্থমন্ত্রী
-
বৈদেশিক সহায়তা: দশ মাসে ৬৫% অর্থ ছাড়
-
কারেন্সি সোয়াপ: রিজার্ভ থেকে শ্রীলংকাকে ২০ কোটি ডলার দিচ্ছে বাংলাদেশ
-
জুলাই থেকে ২ লাখ টাকার বেশি শুল্ক-কর ই-পেমেন্টে
-
মাগুরা শহর পর্যন্ত নতুন রেল লাইন স্থাপনে চুক্তি
-
অপ্রদর্শিত অর্থ বৈধের ঢালাও সুযোগ বাতিল চায় টিআইবি
সর্বাধিক পঠিত
- ঢাবি ছাত্র হাফিজুরের অস্বাভাবিক মৃত্যুর কারণ এলএসডি: পুলিশ
- বেসরকারি কলেজে বন্ধ হবে অনার্স-মাস্টার্স: দীপু মনি
- রোমাঞ্চকর টাইব্রেকারে ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ ভিয়ারিয়ালের
- রিয়ালকে বিদায় বললেন জিদান
- জ্যামাইকা তালাওয়াহসে সাকিব
- ‘ইঞ্জেকশনের মাধ্যমে দেহে করোনাভাইরাস ঢুকাতে চেয়েছিলেন বরিস জনসন’
- বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার মানতে পারছেন না জয়াসুরিয়া
- আলোচনার কেন্দ্রে আবার উহানের ল্যাব
- র্যাব থেকে ৫০ কর্মকর্তা পুলিশে, দায়িত্ব না ছাড়লে ‘স্ট্যান্ড রিলিজ’
- বাবুনগরী-মামুনুলের ‘কোন দেশে দোকান’, ‘কয়টা লরি’ আছে বেরিয়ে এসেছে: তথ্যমন্ত্রী





