সাড়ে ৭ কোটি টাকার ভ্যাট ফাঁকি, নারায়ণগঞ্জ ক্লাবকে ১৫ দিনের নোটিস
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Apr 2021 02:29 AM BdST Updated: 16 Apr 2021 02:29 AM BdST
নারায়নগঞ্জ ক্লাবের বিরুদ্ধে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের দায়ের করা এক মামলায় সুদ ও আসলসহ মোট ৭ কোটি ৫৭ লাখ টাকা ১৫ কার্যদিবসের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট।
তা না হলে ক্লাবটির বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর।
২০১১-১২ অর্থবছর থেকে ২০১৪-১৫ অর্থবছর পর্যন্ত ক্লাবটির মদ বিক্রি ও অন্যান্য সেবার বিরপীতে ৪ বছরে ৩ কোটি ৭৫ লাখ টাকার ভ্যাট ফাঁকি দেয়।
২০১৯ সালে নারায়নগঞ্জ ক্লাবের সিএ ফার্মের প্রতিবেদনের তথ্য আড়াআড়ি চেক করে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর এই ভ্যাট ফাঁকির তথ্য উদঘাটন করে।
এরপর ক্লাব কর্তৃপক্ষকে ওই অর্থ রাজস্ব তহবিলে জমা দিতে কয়েকবার তাগাদা দেওয়ার পরও ফাঁকিকৃত অর্থ পরিশোধ না করায় ভ্যাট গোয়েন্দা গত ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের কাছে নিস্পত্তির জন্য প্রেরণ করে।
দীর্ঘ শুনানি ও মামলা সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করে ভ্যাট গোয়েন্দার দায়ের করা মামলার ভ্যাট ফাঁকির পরিমাণ বহাল রাখা হয়।
দক্ষিণ ভ্যাট কমিশনারেটের কাছে দীর্ঘ দিন নারায়নগঞ্জ ক্লাব আইনি লড়ায়ের পর গত মঙ্গলবার ভ্যাট কমিশনারেট চুড়ান্ত নিস্পত্তি ঘোষণা করে।
ওই নিস্পত্তিতে ফাঁকিকৃত ৩ কোটি ৭৫ লাখ টাকার সঙ্গে মাসিক দুই শতাংশ হারে সুদ আরোপ করা হয় আরো ৩ কোটি ৮২ লাখ টাকা।
ভ্যাট কমিশনারেটের নিস্পত্তিতে সবমিলে ৭ কোটি ৫৭ লাখ টাকা আগামী ১৫ কার্য দিবসের মধ্যে পরিশোধ করার নির্দেশ দেওয়া হয় বলে জানায় ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর জানায়।
একইসাথে ১৫ দিনের মধ্যে এই টাকা জমা দিতে ক্লাব কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। নোটিস অনুসারে মূল টাকা জমা দেওয়ার পর নতুন করে সুদ হিসাব করে তা আদায় করা হবে।
ভ্যাট গোয়েন্দার মামলার সূত্রে ঢাকা দক্ষিণ কমিশনারেট থেকে নোটিসটি জারি করা হয়েছে বলে জানায় সংস্থাটি।
ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের মহা পরিচালক ড. মইনুল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশে লকডাউন চলমান থাকায় যে দিন থেকে লকডাউন শেষ হবে সেই দিন থেকে ১৫ কার্য দিবস গণনা করা হবে।
-
কোভিড-১৯: উন্নয়নকাজে অগ্রগতি ৬ বছরের সর্বনিম্ন
-
কর্মসংস্থান: ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক
-
হাওরের ৪০% জমির ধান কাটা শেষ: কৃষি মন্ত্রণালয়
-
আগামী বাজেট দরিদ্রদের জন্য: অর্থমন্ত্রী
-
জরুরি সেবার জন্য আর্থিক প্রতিষ্ঠানও খোলা
-
কমিউনিটি ক্লিনিকে যাচ্ছে ১৪০ কোটি টাকার ওষুধ
-
আগের নিয়মেই চলবে ব্যাংক ও পুঁজিবাজার
-
ব্যাংককর্মী কোভিডে আক্রান্ত হলে ক্ষতিপূরণ আর নেই
সর্বাধিক পঠিত
- ৫১৪ বল আর সেরা জুটিতে রেকর্ড বইয়ে শান্ত-মুমিনুল
- ‘অর্থ সহযোগিতা’ চায় হাটহাজারী মাদ্রাসা
- মেসির জোড়া গোলে শিরোপা ভাগ্য বার্সার হাতেই
- তালিকাটা দিন, তাদের নিয়ে জেলে চলে যাই: বাবুনগরী
- কোভিড-১৯: ভারতে দৈনিক শনাক্তের বিশ্ব রেকর্ড
- টপ অর্ডারের এমন ছবি ১৮ বছর পর
- ব্রাজিলের গ্রুপে জার্মানি, আর্জেন্টিনার সঙ্গী স্পেন
- বারবার ঢেউ সামলানো সম্ভব না: স্বাস্থ্যমন্ত্রী
- তিন নম্বরের পর পাকিস্তানের সব টেল এন্ডার!
- মর্গ্যানের ১২ লাখ রুপি জরিমানা





