লকডাউনে ব্যাংক ও পুঁজিবাজার খোলা
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Apr 2021 07:48 PM BdST Updated: 14 Apr 2021 12:45 AM BdST
-
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ‘কঠোর লকডাউন’ শুরুর আগের দিন মঙ্গলবার মতিঝিলে সোনালী ব্যাংকে গ্রাহকদের উপচেপড়া ভিড়। ছবি: আসিফ মাহমুদ অভি
লকডাউনের মধ্যে ব্যাংক ও পুঁজিবাজার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে দুই খাতের নিয়ন্ত্রক সংস্থা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া ব্যাংকগুলোতে প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত লেনদেন চলবে।
“এছাড়া আনুষঙ্গিক কাজের জন্য আড়াইটা পর্যন্ত খোলা থাকবে।”
বিধি-নিষেধ চলাকালে ব্যাংকের স্থানীয় কার্যালয়/প্রধান শাখাসহ সকল অনুমোদিত ডিলার (এডি) শাখা ও জেলা সদরে অবস্থিত ব্যাংকের প্রধান শাখা খোলা রাখা যাবে।
সিটি কর্পোরেশন এলাকাধীন প্রতি ২ কিলোমিটারে মধ্যে একটি শাখা (এডি শাখা না থাকলে) খোলা রাখতে হবে।
তাছাড়া এসময় উপজেলা পর্যায়ে কার্যরত প্রতিটি ব্যাংকের একটি শাখা বৃহস্পতিবার, রোববার ও মঙ্গলবার খোলা রাখতে হবে।
এদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (বিএসইসি) সাপ্তাহিক ও সরকারি ছুটি বাদে প্রতিদিন আড়াই ঘণ্টা করে দেশের দুই পুঁজিবাজার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বিএসইসির মুখপাত্র রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিদিন সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পুঁজিবাজার খোলা থাকবে।”
এক্ষেত্রে আগের মতো শেষের ১৫ মিনিট পোস্ট ক্লোজিং লেনদেন চালু থাকলেও প্রি ওপেনিং সুবিধা থাকবে না।
‘লকডাউনে’ ব্যাংক বন্ধের ঘোষণা এলেও সেই সিদ্ধান্ত কিছুটা পরিবর্তনের ইঙ্গিত মেলে দুপুরেই।
জরুরি প্রয়োজনে ব্যাংক খোলার অনুরোধ জানিয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চিঠি পাঠানো হয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিবকে।
চিঠিতে বলা হয়, “১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা জারির জন্য আদেশক্রমে অনুরোধ জানানো হল।”
এরপরই ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। আর তা অনুসরণ করে পুঁজিবাজারেও লেনদেন চালুর সিদ্ধান্ত দেয় বিএসইসি।
-
কোভিড-১৯: উন্নয়নকাজে অগ্রগতি ৬ বছরের সর্বনিম্ন
-
কর্মসংস্থান: ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক
-
হাওরের ৪০% জমির ধান কাটা শেষ: কৃষি মন্ত্রণালয়
-
আগামী বাজেট দরিদ্রদের জন্য: অর্থমন্ত্রী
-
জরুরি সেবার জন্য আর্থিক প্রতিষ্ঠানও খোলা
-
কমিউনিটি ক্লিনিকে যাচ্ছে ১৪০ কোটি টাকার ওষুধ
-
আগের নিয়মেই চলবে ব্যাংক ও পুঁজিবাজার
-
ব্যাংককর্মী কোভিডে আক্রান্ত হলে ক্ষতিপূরণ আর নেই
সর্বাধিক পঠিত
- ৫১৪ বল আর সেরা জুটিতে রেকর্ড বইয়ে শান্ত-মুমিনুল
- ‘অর্থ সহযোগিতা’ চায় হাটহাজারী মাদ্রাসা
- মেসির জোড়া গোলে শিরোপা ভাগ্য বার্সার হাতেই
- তালিকাটা দিন, তাদের নিয়ে জেলে চলে যাই: বাবুনগরী
- কোভিড-১৯: ভারতে দৈনিক শনাক্তের বিশ্ব রেকর্ড
- টপ অর্ডারের এমন ছবি ১৮ বছর পর
- ব্রাজিলের গ্রুপে জার্মানি, আর্জেন্টিনার সঙ্গী স্পেন
- বারবার ঢেউ সামলানো সম্ভব না: স্বাস্থ্যমন্ত্রী
- তিন নম্বরের পর পাকিস্তানের সব টেল এন্ডার!
- মর্গ্যানের ১২ লাখ রুপি জরিমানা





