ভ্যাট হার কমিয়ে গণবিজ্ঞপ্তি আসছে
জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 May 2017 07:38 PM BdST Updated: 21 May 2017 07:38 PM BdST
ভ্যাটের হার একই হবে জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলছেন, ভ্যাট কমিয়ে আগামী ২৫ অথবা ২৬ মে নতুন হার নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি দেওয়া হবে।
Related Stories
সচিবালয়ে রোববার ডিসিসিআই এবং ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা জানান।
“ভ্যাটের হার কমবে বলে জানিয়েছেন, এখনও কি সেই সিদ্ধান্তেই আছেন”- এ প্রশ্নে মুহিত বলেন, “ইয়েস ইয়েস ইয়েস অফকোর্স।…ইট উইল বি ফাইনালাইজড অন দি টুয়েন্টিফিফথ অর টুয়েন্টিসিক্সথ।”
নতুন ভ্যাটের হার নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানান তিনি।
ভ্যাটের একটি হারই থাকবে এবং ভ্যাট আইন আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে বলে জানান অর্থমন্ত্রী।
“এত যখন আপত্তি আছে, সেটা কমানোর ব্যবস্থা হবে। আগামী ১ জুলাই থেকেই কার্যকর হবে। এটাই স্বাভাবিক কারণ বাজেট ১ জুলাই থেকে কার্যকর হয়।”
প্রধানমন্ত্রী ভ্যাট নিয়ে কোনো নির্দেশনা দেননি বলে জানান মুহিত। তবে তিনি বলেন, তিনি প্রধানমন্ত্রীকে ভ্যাট নিয়ে আপত্তির বিষয়টি জানিয়েছেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
২০১২ সালে ভ্যাট আইন করার পর একটু একটু করে তা বাস্তবায়ন হচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, “হঠাৎ কেন থ্রেট যে আমরা বন্ধ করে দেব?”
ব্যবসায়ীদের দাবির মুখে পিছু হটে ভ্যাট আইনে সংশোধন করে হার নামিয়ে আনার কথা আগেই বলেছিলেন বলেছেন অর্থমন্ত্রী।
২০১২ সালের ‘মূসক ও সম্পূরক শুল্ক আইন’ কার্যকর করার কথা ছিল গত বছরের ১ জুলাই থেকে, কিন্তু ব্যবসায়ীদের দাবির মুখে তা পিছিয়ে দেয় সরকার।
তখন বিদ্যমান প্যাকেজ ভ্যাটের হার বাড়িয়ে বলা হয়, ২০১৭ সালের ১ জুলাই থেকে ব্যবসায় প্রতিষ্ঠানে বিক্রির উপর ১৫ শতাংশ হারে ভ্যাট নেওয়া হবে।
১৫ শতাংশ ভ্যাটে ব্যবসায়ীরা আপত্তি জানিয়ে এলেও অর্থমন্ত্রী তার অবস্থানে অনড় থাকার কথা জানিয়ে আসছিলেন। এনিয়ে গত ৩০ এপ্রিল এক সভায় অর্থমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতাদের তুমুল তর্কাতর্কিও হয়।
-
মানুষ ও ব্যবসায়ীদের বাঁচানোই বাজেটের লক্ষ্য: অর্থমন্ত্রী
-
বৈদেশিক সহায়তা: দশ মাসে ৬৫% অর্থ ছাড়
-
রিজার্ভ থেকে শ্রীলংকাকে ২০ কোটি ডলার দিচ্ছে বাংলাদেশ
-
জুলাই থেকে ২ লাখ টাকার বেশি কর ই-পেমেন্টে
-
মাগুরা শহর পর্যন্ত নতুন রেল লাইন স্থাপনে চুক্তি
-
অপ্রদশির্ত অর্থ বৈধের ঢালাও সুযোগ বাতিল চায় টিআইবি
-
কবে চালু হবে মেট্রোরেল?
-
বাংলাদেশকে ৬০ কোটি ডলার দিচ্ছে বিশ্ব ব্যাংক
-
মানুষ ও ব্যবসায়ীদের বাঁচানোই বাজেটের লক্ষ্য: অর্থমন্ত্রী
-
বৈদেশিক সহায়তা: দশ মাসে ৬৫% অর্থ ছাড়
-
কারেন্সি সোয়াপ: রিজার্ভ থেকে শ্রীলংকাকে ২০ কোটি ডলার দিচ্ছে বাংলাদেশ
-
জুলাই থেকে ২ লাখ টাকার বেশি শুল্ক-কর ই-পেমেন্টে
-
মাগুরা শহর পর্যন্ত নতুন রেল লাইন স্থাপনে চুক্তি
-
অপ্রদর্শিত অর্থ বৈধের ঢালাও সুযোগ বাতিল চায় টিআইবি
সর্বাধিক পঠিত
- ঢাবি ছাত্র হাফিজুরের অস্বাভাবিক মৃত্যুর কারণ এলএসডি: পুলিশ
- বেসরকারি কলেজে বন্ধ হবে অনার্স-মাস্টার্স: দীপু মনি
- রোমাঞ্চকর টাইব্রেকারে ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ ভিয়ারিয়ালের
- রিয়ালকে বিদায় বললেন জিদান
- জ্যামাইকা তালাওয়াহসে সাকিব
- ‘ইঞ্জেকশনের মাধ্যমে দেহে করোনাভাইরাস ঢুকাতে চেয়েছিলেন বরিস জনসন’
- বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার মানতে পারছেন না জয়াসুরিয়া
- আলোচনার কেন্দ্রে আবার উহানের ল্যাব
- র্যাব থেকে ৫০ কর্মকর্তা পুলিশে, দায়িত্ব না ছাড়লে ‘স্ট্যান্ড রিলিজ’
- বাবুনগরী-মামুনুলের ‘কোন দেশে দোকান’, ‘কয়টা লরি’ আছে বেরিয়ে এসেছে: তথ্যমন্ত্রী





