কোভিড-১৯: চট্টগ্রামের কয়েকটি এলাকায় পুলিশের নজরদারি
চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Apr 2021 08:38 PM BdST Updated: 19 Apr 2021 08:38 PM BdST
চট্টগ্রামের ‘অধিক সংক্রমণপ্রবণ’ আবাসিক এলাকাগুলোকে পুলিশের পক্ষ থেকে চিহ্নিত করে জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি রাখা হচ্ছে।
প্রথম পর্যায়ে চকবাজার জয়নগর, হালিশহর সবুজবাগ ও পাহাড়তলী সরাইপাড়াকে বেছে নেওয়া হয়েছে বলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (বিশেষ শাখা) মঞ্জুর মোরশেদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সাপ্তাহিক করোনাভাইরাসের নমুনা পরীক্ষার হিসেবে যেসব এলাকায় সংক্রমণের হার বেশি সেগুলোতে পুলিশের পক্ষ থেকে বিশেষ নজরদারি করা হচ্ছে।
“চকবাজার জয়নগর, হালিশহর সবুজবাগ, পাহাড়তলী সরাইপাড়া, ওয়ার্লেসসহ কয়েকটি এলাকায় সংক্রমণের হার বেশি রয়েছে।”
সিএমপি উপ-কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এসব এলাকায় ‘এনফোর্সমেন্ট’ না করে জনসম্পৃক্ততা বাড়ানোর কাজ করছি। স্থানীয় লোকজন নিজেদের নিরাপত্তায় সেখানকার বিধিনিষেধ মেনে চলবে।”
“বিধি নিষেধ মানার জন্য স্থানীয় মহল্লা কমিটিগুলোকে সম্পৃক্ত করা হচ্ছে। কারা জরুরি প্রয়োজনে এলাকা থেকে বের হবে সেটা তারা জানাবে।”
চকবাজার থানার ওসি আতাউর রহমান খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জয়নগর আবাসিক এলাকার দুইটি গেইটের মধ্যে একটি গেইটে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। আর একটি গেইট খোলা রাখা হয়েছে যেটি দিয়ে মানুষ জরুরি প্রয়োজনে চলাচল করবে।”
পাশাপাশি ওই এলাকায় মাইকিং করা হচ্ছে বলে জানান তিনি।
পাহাড়তলী থানার ওসি হাসান ইমাম জানান, হালিশহর সবুজবাগ ও পাহাড়তলী সরাইপাড়া এলাকায় প্রবেশ ও বাহিরের জন্য আলাদা আলাদা গেইট ব্যবহার করতে বলা হয়েছে।
“সেখানে পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে, যাতে এলাকার লোকজন জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হয়।”
-
তালিকাটা দিন, তাদের নিয়ে জেলে চলে যাই: বাবুনগরী
-
আবার সিডিএ চেয়ারম্যান দোভাষ
-
‘ভাইরাসে’ চট্টগ্রাম চিড়িয়াখানায় উট পাখির মৃত্যু
-
ফাঁদে ফেলে ঘরে এনে নগ্ন ছবি তুলে অর্থ আদায়, গ্রেপ্তার ৩
-
এস আলমের বিদ্যুৎ কেন্দ্রে হতাহতদের ক্ষতিপূরণ চেয়ে হাই কোর্টে আবেদন
-
চারশ প্রতিবন্ধী পেল খাদ্য সামগ্রী
-
বাঁশখালীর সংঘর্ষে আহত আরেকজনের মৃত্যু
-
‘অর্থ সহযোগিতা’ চায় হাটহাজারী মাদ্রাসা
সর্বাধিক পঠিত
- ৫১৪ বল আর সেরা জুটিতে রেকর্ড বইয়ে শান্ত-মুমিনুল
- ‘অর্থ সহযোগিতা’ চায় হাটহাজারী মাদ্রাসা
- মেসির জোড়া গোলে শিরোপা ভাগ্য বার্সার হাতেই
- তালিকাটা দিন, তাদের নিয়ে জেলে চলে যাই: বাবুনগরী
- কোভিড-১৯: ভারতে দৈনিক শনাক্তের বিশ্ব রেকর্ড
- টপ অর্ডারের এমন ছবি ১৮ বছর পর
- ব্রাজিলের গ্রুপে জার্মানি, আর্জেন্টিনার সঙ্গী স্পেন
- বারবার ঢেউ সামলানো সম্ভব না: স্বাস্থ্যমন্ত্রী
- তিন নম্বরের পর পাকিস্তানের সব টেল এন্ডার!
- মর্গ্যানের ১২ লাখ রুপি জরিমানা





