উপমন্ত্রী নওফেলের ভাই করোনাভাইরাসে আক্রান্ত
চট্টগ্রাম ব্যুরো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 May 2020 02:05 AM BdST Updated: 11 May 2020 02:18 AM BdST
চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছোট ছেলে বোরহানুল এইচ চৌধুরী সালেহীন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রোববার রাতে বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় সালেহীনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে বলে তার বড় বোনের স্বামী চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আখতার চৌধুরী জানিয়েছেন।
সালেহীন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ছোট ভাই।
সেলিম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিছুদিন আগে সালেহীন ঢাকা গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর শুক্রবার জ্বর আসায় শনিবার তার নমুনা সংগ্রহ করা হয় পরীক্ষা করার জন্য।
“আজ (রোববার) রাতে পাওয়া প্রতিবেদনে করোনাভাইরাস পজিটিভ আসে।”
তবে সালেহীনের এখন জ্বর নেই জানিয়ে তার ভগ্নিপতি বলেন, তাকে মেয়র গলির বাসায় আইসোলেশনে রাখা হয়েছে।
বিআইটিআইডিতে রোববার ২১৭ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনাভাইরাস ‘পজিটিভ’ পাওয়া যায়। এর মধ্যে ১৪ জন চট্টগ্রামের।
এদের মধ্যে নগরীর মেয়র গলির এক যুবক রয়েছেন বলে জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী এর আগে জানিয়েছিলেন।
রোববার সিভাসুর নমুনা পরীক্ষায় চট্টগ্রাম জেলায় করোনাভাইরাস ‘পজিটিভ’ পাওয়া গেছে ৩৫ জনের।
-
করোনাভাইরাস: চট্টগ্রামে পুলিশের ’অক্সিজেন ব্যাংক’
-
বাজারের আড়তে বিপুল পরিমাণ সরকারি চাল, মালিক গ্রেপ্তার
-
ডাকসুর সাবেক ভিপি নূরের বিরুদ্ধে এবার চট্টগ্রামে মামলা
-
চট্টগ্রামের সাড়ে তিনশ নরসুন্দর ও চর্মকারকে খাদ্য সামগ্রী বিতরণ
-
জ্বালাও-পোড়াও করবেন না, হেফাজতকর্মীদের বাবুনগরী
-
কোভিড-১৯: চট্টগ্রামের কয়েকটি এলাকায় পুলিশের নজরদারি
-
চাঁদার জন্য ঠিকাদারকে মারধর, চট্টগ্রামে ছয়জন গ্রেপ্তার
-
চট্টগ্রামে ভাতিজার ‘ঘুষির’ পর চাচার মৃত্যু
-
বাঁশখালীর সংঘর্ষে আহত আরেকজনের মৃত্যু
-
পরিবহন শ্রমিকদের পাশে দাঁড়ান: বিত্তবানদের বললেন সুজন
-
করোনাভাইরাস: চট্টগ্রামে পুলিশের ’অক্সিজেন ব্যাংক’
-
চট্টগ্রামের আড়তে সরকারি চাল, মালিক গ্রেপ্তার
-
ডাকসুর সাবেক ভিপি নূরের বিরুদ্ধে এবার চট্টগ্রামে মামলা
-
চট্টগ্রামের সাড়ে তিনশ নরসুন্দর ও চর্মকারকে খাদ্য সামগ্রী বিতরণ
সর্বাধিক পঠিত
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল
- অ্যাস্ট্রাজেনেকা’র কোভিড-১৯ ভ্যাকসিন: রক্ত জমাট বাঁধার সমস্যা ও লক্ষণ
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- এবার মদ্রিচকেও হারাল রিয়াল
- বার্সার ‘সুপার লিগ ভাগ্য’ সদস্যদের হাতে
- শান্তর সেঞ্চুরিতে স্বস্তির সুবাতাস
- ইতালিতে এক বছর পুরানো মাছ রাখার দায়ে বাংলাদেশি দোকান বন্ধ
- তামিমের ব্যাটিং ঝলকে বাংলাদেশের দারুণ সেশন
- টিভি সূচি (বুধবার, ২১ এপ্রিল ২০২১)





