- ছন্দে থাকলে যে কোনো বোলিং আক্রমণ গুঁড়িয়ে দিতে পারেন দুজনের যে কেউ। এমন দুজন একসঙ্গে জ্বলে উঠলে কী আর প্রতিপক্ষের রক্ষা আছে! গ্লেন ম্যাক্সওয়েল আর এবি ডি ভিলিয়ার্সের ব্যাটিং উত্তাপে খাক হয়ে গেল কলকাতা নাইট রাইডার্স। ব্যাটিং তাণ্ডবের ম্যাচ শেষে ডি ভিলিয়ার্স বললেন, ২২ গজে পরস্পরের সঙ্গ দারুণ উপভোগ করেন তারা।
- ক্রুনাল পান্ডিয়ার বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে সজোরে শট। বল যেন ডানা মেলে হারিয়ে গেল রাতের আকাশে। স্টেডিয়ামের সবচেয়ে উঁচু জায়গার ছাদে গোত্তা খেয়ে বল চলে গেল বাইরে। অবশেষে গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে ছক্কা! ১০০ মিটার লম্বা ছক্কায় লম্বা খরা কাটিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান বললেন, নেমে গেছে চাপের বড় ভার।
- ব্যাট হাতে অবিশ্বাস্য ধারাবাহিক ব্যর্থতা। নিলামের টেবিলে তবু গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়েই ঝড়। আইপিএলের এই নিয়মিত চিত্র ছিল এবারও। ১৪ কোটি ২৫ লাখ রুপিতে এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানকে দলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। পারিশ্রমিক যখন আকাশছোঁয়া, প্রত্যাশাও তখন থাকে বিপুল। ম্যাক্সওয়েল অবশ্য সেই চাপ অনুভব করছেন না বলেই দাবি করলেন। তার স্রেফ চাওয়া, দলে ইতিবাচক প্রভাব রাখা।
- স্মারক হিসেবে ব্যাট, বলসহ নিলামে তোলা হয় ক্রিকেটীয় সরঞ্জামের কত কিছুই। অদ্ভুত হলেও সত্যি, এবার নিলামে উঠতে যাচ্ছে একটি ভাঙা চেয়ার! গ্লেন ম্যাক্সওয়েলের ছক্কায় ভেঙে যাওয়া চেয়ারটি ফেলে দেওয়ার বদলে কাজে লাগাচ্ছেন ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামের প্রধান নির্বাহী শেন হারমন।
- দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর যেন বেরিয়ে এলো সেরাটা। শুরুতে পথ দেখালেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। শেষে তাণ্ডব চালালেন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়া পেল বড় সংগ্রহ। ক্যারিয়ার সেরা বোলিংয়ে নিউ জিল্যান্ডকে দেড়শ রানের আগে থামিয়ে দিলেন অ্যাশটন অ্যাগার। রেকর্ড গড়া জয়ে সিরিজে টিকে থাকল ফিঞ্চের দল।
- টেস্টে নিজেকে সেভাবে মেলে ধরতে কখনোই পারেননি গ্লেন ম্যাক্সওয়েল। এই সংস্করণে দলে ছিলেন আসা-যাওয়ার মাঝে। সবশেষ খেলেছেন ৩ বছর আগে। ভবিষ্যতে খেলার সম্ভাবনাও খুব একটা দেখছেন না তিনি। অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার তাই টেস্ট ক্যারিয়ারের শেষ বলেই ধরে নিয়েছেন।
- ভারতের বিপক্ষে যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন স্টিভেন স্মিথ। টানা পাঁচ ইনিংসে পঞ্চাশ ছোঁয়া ইনিংস, শেষ তিনটিতে সেঞ্চুরি। তার বিস্ফোরক সেঞ্চুরিতে আবারও রান পাহাড় গড়ার পর বোলারদের মিলিত অবদানে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।
- আইপিএলের নিলামে প্রতিবারই বেশ চড়া মূল্য পান গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু পারফরম্যান্স যেন পর্বতের মুষিক প্রসব। প্রতিবারই একই চিত্র দেখে বেশ বিরক্ত বিরেন্দর শেবাগ। ম্যাক্সওয়েলের পেছনে আইপিএল দলগুলির টাকার বস্তা নিয়ে ছোটার কোনো কারণ খুঁজে পান না সাবেক ভারতীয় ব্যাটসম্যান।
- সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে সেঞ্চুরিতে রাঙিয়েছেন জনি বেয়ারস্টো, গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যালেক্স কেয়ারি। পরদিন র্যাঙ্কিংয়ে তারা পেলেন সুখবর। আইসিসির ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সেরা দশে ফিরেছেন বেয়ারস্টো। উল্লেখযোগ্য উন্নতি হয়েছে ম্যাক্সওয়েল ও কেয়ারির।
- ৩০৩ রান তাড়ায় ৭৩ রানে নেই ৫ উইকেট। এমন ম্যাচও জেতা যায়? অস্ট্রেলিয়া দেখাল, খুব সম্ভব! গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যালেক্স কেয়ারির জোড়া সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি জুটিতে অসাধারণ জয়ে অস্ট্রেলিয়া জিতে নিল সিরিজও। এমন জয়ের পর যেন আনন্দ প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছেন না অ্যারন ফিঞ্চ। অস্ট্রেলিয়ান অধিনায়কের কণ্ঠে উচ্ছ্বসিত প্রশংসা ম্যাক্সওয়েলের, যার পাল্টা আক্রমণে ম্যাচের মোড় ঘুরে যাওয়ার শুরু।
- ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ জেতানো সেঞ্চুরির পথে ওয়ানডে ক্যারিয়ারে ৩ হাজার রান ছুঁয়েছেন গ্লেন মাক্সওয়েল। অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যান যেভাবে খেলে থাকেন, সেটির প্রতিফলন এই ইনিংসে যেমন পড়ছে, তেমনি আছে এই মাইলফলকেও। ওয়ানডে ইতিহাসে সবচেয়ে কম বল খেলে তিনি পা রাখলেন ৩ হাজার ক্যারিয়ার রানে।
- ম্যাচের প্রথম দুই বলে উইকেট হারানো দলকে টানলেন জনি বেয়ারস্টো। তার সেঞ্চুরি ও ক্রিস ওকসের শেষের ঝড়ো ফিফটিতে ইংল্যান্ড পেল তিনশ ছাড়ানো সংগ্রহ। রান তাড়ায় শুরুর ধসে ম্যাচ থেকে ছিটকে যেতে বসেছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে দারুণ দুই সেঞ্চুরিতে দলকে জয়ের বন্দরে নিয়ে গেলেন গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যালেক্স কেয়ারি।
- কনুইয়ের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে দক্ষিণ আফ্রিকা সফরে না গিয়ে অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। এই অফ স্পিনিং অলরাউন্ডারের জায়গায় অস্ট্রেলিয়া ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরেছেন ডার্সি শর্ট।
- মানসিক স্বাস্থ্যজনিত কারণে আচমকা সাময়িক বিরতিতে যাওয়া গ্লেন ম্যাক্সওয়েল ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে। দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন এই অলরাউন্ডার। সেখানে তার সঙ্গী মিচেল মার্শ।
- নিলামের আগেই দুজন ছিলেন আগ্রহের কেন্দ্রে। তাদেরকে দলে পাওয়ার লড়াই জমবে তুমুল, অনেকটাই ছিল অনুমিত। তবে টাকার অঙ্ক যে উচ্চতা স্পর্শ করল, সেটি ছিল হয়তো অনেকের ধারণার বাইরে। ১৫ কোটি ৫০ লাখ রুপিতে প্যাট কামিন্সকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ১০ কোটি ৭৫ লাখ রুপিতে গ্লেন ম্যাক্সওয়েলকে দলে টেনেছে কিংস ইলেভেন পাঞ্জাব।
- ক্রিকেট থেকে বিরতি নেওয়া অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের পাশে দাঁড়িয়েছেন সতীর্থ ক্রিস লিন। তার মতে, অস্ট্রেলিয়ার সব মানুষের সহানুভূতি পাবেন ম্যাক্সওয়েল।
- ‘মানসিক স্বাস্থ্যজনিত’ সমস্যার কারণে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতি নিয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। বৃহস্পতিবার এক বিবৃতিতে দলের মনোরোগ বিশেষজ্ঞ মাইকেল লয়েড এ তথ্য জানান।
- চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ফিফটির দেখা পাননি গ্লেন ম্যাক্সওয়েল। তবে ক্যারিয়ারে এর আগে এতটা ভালোভাবে বল হিট করেননি বলে মনে করেন তিনি। আর তাই দ্রুত বড় ইনিংস পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান।
- লোকেশ রাহুলের ঝড়ো শুরু। বিরাট কোহলির দুর্দান্ত ইনিংস, মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দুইশ স্ট্রাইক রেটে একশ রানের জুটি। ভারতের বড় স্কোর। সব ছাপিয়ে গেলেন একজন। চতুর্থ ওভারে উইকেটে গিয়ে বিধ্বংসী ব্যাটিংয়ের অবিশ্বাস্য ধারাবাহিকতায় ফিরলেন দলের জয় সঙ্গে নিয়ে। গ্লেন ম্যাক্সওয়েল, অস্ট্রেলিয়ার দারুণ জয়ের নায়ক।
- পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়া দলে ফিরেছেন পেসার পিটার সিডল ও ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ।
- টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। সেটিও আবার অনেক কাঠখড় পুড়িয়ে দলে ফেরার পর প্রথম টেস্টেই এবং উপমহাদেশের কঠিন কন্ডিশনে। গ্লেন ম্যাক্সওয়েল যেটিকে বলছেন তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায়। সেই অধ্যায়েই স্পট ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে ক্ষুব্ধ ও মর্মাহত এই অস্ট্রেলিয়া ব্যাটসম্যান।
- চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে পারেননি সাকিব আল হাসান। অন্যদিকে ত্রিদেশীয় ট্রান্স-তাসমান টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। দুটি মিলিয়ে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে এল পরিবর্তন। সাকিবকে দুইয়ে নামিয়ে এক নম্বর এখন ম্যাক্সওয়েল।
- ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। অ্যাশটন অ্যাগারের দারুণ বোলিংয়ের পর ডার্চি শর্টের ফিফটিতে ফাইনালে নিউ জিল্যান্ডকে হারিয়েছে দলটি।
- ক্যারিয়ার সেরা বোলিংয়ে ইংল্যান্ডকে থামালেন দেড়শ রানে। সেই রান তাড়ায় অপরাজিত সেঞ্চুরিতে জেতালেন দলকে। ম্যাক্সওয়েলের কাছে হেরে গেল ইংল্যান্ড।
- ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়েছেন গ্লেন ম্যাক্সওয়েল।
- ভারতে টেস্ট দলে ফিরে উপহার দিয়েছিলেন সেঞ্চুরি। তবে আউট হয়ে গিয়েছিলেন সেঞ্চুরি ছুঁয়েই। বাংলাদেশে তাই গ্লেন ম্যাক্সওয়েলের চাওয়া বড় সেঞ্চুরি। তবে সেটি করতে চান নিজের মতো ব্যাট করেই। নিজের ব্যাটিংয়ের ধরনের সঙ্গে কোনো আপোস নয়!
- ক্রিকেট বিশ্বে বাংলাদেশের সেরা বিজ্ঞাপন তিনি। বাংলাদেশের সেরা পারফরমারও। যে কোনো সিরিজের আগে প্রতিপক্ষের ভাবনার একটা বড় অংশ জুড়ে থাকেন সাকিব আল হাসান। এবারও তার ব্যতিক্রম নয়। সিরিজ শুরুর আগে গ্লেন ম্যাক্সওয়েলের কণ্ঠে শোনা গেল সাকিব বন্দনা।
- ৪ বল, ২ ছক্কা, ১৩ রান। আন্তর্জাতিক ক্রিকেটে গ্লেন ম্যাক্সওয়েল ও মুস্তাফিজুর রহমানের মুখোমুখি লড়াইয়ের ফল এটি। তবে ছোট্ট সেই একমাত্র দ্বৈরথে জিতলেও মুস্তাফিজের বোলিং নিয়ে ভালো ধারণা আছে ম্যাক্সওয়েলের। দেখেছেন আইপিএলে। ধারণা আছে বলেই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের মতে, মুস্তাফিজ এখনও অসাধারণ।
- হাতে গ্লাভস, মাথায় হেলমেট। কিন্ত পায়ে নেই প্যাড! মিরপুরে অস্ট্রেলিয়ার অনুশীলনে মাঝে মধ্যেই দেখা যাচ্ছে এই দৃশ্য। স্টিভেন স্মিথ, পিটার হ্যান্ডসকম, গ্লেন ম্যাক্সওয়েলরা নেটে ব্যাট করছেন সামনে পায়ে প্যাড না পরেই। বাংলাদেশের স্পিন সামলাতে পা নয়, কাজে লাগাতে হবে যে ব্যাটকে!
- মারকুটে ব্যাটিং, চোখধাঁধানো ফিল্ডিং-গ্লেন ম্যাক্সওয়েলের এই দুই রূপ দেখা যায় মোটামুটি নিয়তিমই। সেই তুলনায় অফ স্পিনারের ভূমিকায় একটু অনিয়মিত। তবে বাংলাদেশের টেস্ট সিরিজে বোলার ম্যাক্সওয়েলের কাছ থেকেও কিছু চান অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ।
- মাশরাফি বিন মুর্তজা-সাকিব আল হাসানদের হুঙ্কার দিয়ে রাখলেন গ্লেন ম্যাক্সওয়েল। চ্যাম্পিয়ন্স ট্রফির ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হতে চান অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার।
- প্রথম সেঞ্চুরি করেই বিদায় নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। জুটিতে সঙ্গ দিয়ে ফিরেছেন ম্যাথু ওয়েড ও স্টিভেন ও’কিফ। কিন্তু হার মানেননি স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়ান অধিনায়ক শেষ পর্যন্ত থেমেছেন দল থেমে যাওয়ায়। অস্ট্রেলিয়াকে থামিয়েছেন রবিন্দ্র জাদেজা।
- কারও মতে ‘ব্রেইন ফেইড’, কারও কাছে প্রতারণা। আলোচনা, সমালোচনা, বিতর্ক, কথার লড়াই। গত কিছু দিনে খবরের শিরোনাম হয়েছেন বারবার। কিন্তু যার ব্যাট কথা বলে সবচেয়ে ভালো, তার কেন ভালো লাগবে এসব! স্টিভেন স্মিথ জবাব দিলেন ব্যাট দিয়েই। উপহার দিলেন আরও একটি অসাধারণ সেঞ্চুরি!
- চার বছর আগে অভিষেক। তার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে যত সময় ছিলেন মাঠের ভেতরে, তার বেশি ছিলেন বাইরে। আসা-যাওয়ার পালায় আরও একবার চোট কাটিয়ে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরেছেন প্যাট কামিন্স।
- প্রথম টি-টোয়েন্টিতে গ্লেন ম্যাক্সওয়েলের বিধ্বংসী ব্যাটিংয়ে বিশ্ব রেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও ঝড় তুলেছেন বিস্ফোরক এই ব্যাটসম্যান। ১২৯ রানের লক্ষ্য তাড়ায় দলকে উড়ন্ত সূচনা এনে দেওয়ার পথে স্পর্শ করেছেন অস্ট্রেলিয়ার দ্রুততম অর্ধশতকের রেকর্ড।
- গ্লেন ম্যাক্সওয়েলের বিস্ফোরক ব্যাটিং আর ট্র্যাভিস হেডের যোগ্য সহায়তায় বিশ্ব রেকর্ড গড়া অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাতে পারেনি শ্রীলঙ্কা। মিচেল স্টার্ক-স্কট বোল্যান্ডের দারুণ বোলিংয়ে অতিথিরা পেয়েছে ৮৫ রানের সহজ জয়।
- শেষ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১৪, গ্লেন ম্যাক্সওয়েলের ১২। মাত্র একটি বলই স্ট্রাইক পেলেন ম্যাক্সওয়েল, পারলেন না ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়তে। তবে স্ট্রাইক পেয়ে আরেক পাশে ঝড় তুললেন ট্রাভিস হেড। অস্ট্রেলিয়া ঠিকই গড়ল টি-টোয়েন্টিতে দলীয় ইনিংসের বিশ্বরেকর্ড!
- শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন ওয়ানডে দল থেকে বাদ পড়া গ্লেন ম্যাক্সওয়েল।
- আমি তো পোলার্ড বা রাসেল নই: মুশফিক
- মধ্য আকাশে বেলারুশের সাংবাদিক যখন বুঝলেন, তার সময় ফুরিয়ে আসছে
- মুকুট হারাল পিএসজি
- লিটনকে ওপেনিংয়ে চান না বিসিবি সভাপতি
- ৩৩৩ নম্বরে ফোন করায় ‘ভুল’ দণ্ড: টাকা ফেরত পাচ্ছেন সেই ফরিদ
- লঘুচাপ পরিণত নিম্নচাপে, বৃষ্টির আভাস
- বিতর্কিত বক্তা আমির হামজা গ্রেপ্তার
- মাহির সঙ্গে বিচ্ছেদ হলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে: অপু
- সাগরে ঘূর্ণিঝড় ‘ইয়াস’, বেড়েছে সংকেত
- শ্রীলঙ্কাকে হারিয়ে চারে বাংলাদেশ
- দি স্তেফানো-সানচেসকে ছাড়িয়ে মেসি
- নিম্নচাপটি এখন ‘গভীর নিম্নচাপ’
- দলে না থাকা দুই কোচকে কৃতিত্ব দিলেন মিরাজ
- বার্সেলোনায় যোগ দেওয়ার কাছাকাছি আগুয়েরো: গুয়ার্দিওলা
- ৪ দিন পর ৮ ঘণ্টার জন্য দেশে গতি হারাবে ইন্টারনেট


