‘চ্যালেঞ্জ ২০২১’, রোমাঞ্চিত রুট
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 May 2021 11:00 AM BdST Updated: 16 May 2021 11:00 AM BdST
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দুই দলের সঙ্গে লড়াই সামনেই। বছরের শেষ দিকে অ্যাশেজের মহারণ। ইংল্যান্ডের সামনে একের পর এক কঠিন সিরিজ। সেই চ্যালেঞ্জগুলো নিতে তর সইছে না জো রুটের। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক আগ্রহভরে তাকিয়ে নতুন মৌসুমের দিকে।
টেস্ট র্যাঙ্কিংয়ের দুই নম্বর দল নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আগামী মাসের শুরুতে শুরু হবে ইংল্যান্ডের মৌসুম। কিউইরা এরপর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে র্যাঙ্কিংয়ের এক নম্বর দল ভারতের বিপক্ষে। পরে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। নভেম্বরে রুটরা উড়াল দেবেন অস্ট্রেলিয়ায়, অ্যাশেজ পুনরুদ্ধারের অভিযানে।
চ্যালেঞ্জ তাই ভীষণ কঠিন। তবে স্কাই স্পোর্টসকে রুট বললেন, নিজেদের মেলে ধরার বড় সুযোগ এটি।
“ এসবের জন্যই তো আমরা খেলি, এরকম বছরের জন্য। সেরাদের বিপক্ষে সবাই নিজেদের পরখ করতে চায়, সেরাদের বিপক্ষে সফল হতে চায়, আমাদের জন্য এবার সেই সুযোগ।”
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে সম্প্রতি অস্ট্রেলিয়াকে চারে ঠেলে ইংল্যান্ড উঠে এসেছে তিন নম্বরে। রুটের মতে, সামনের সিরিজগুলোয় নিজেদের আরও উঁচুতে তুলে নিতে পারে দল।
“টেস্ট দল হিসেবে গত দুই বছরে আমরা বেশ ভালো পদক্ষেপে এগিয়েছি। অবশ্যই খুব মসৃণ পথচলা ছিল না, সবকিছু আমাদের প্রত্যাশামতো হয়নি সবসময়, কিন্তু আমরা উন্নতি করেছি।”
“ আমি সত্যিই বিশ্বাস করি, ঠিক পথেই শক্ত পায়ে এগিয়ে যাচ্ছি আমরা। এখন আমরা সুযোগ পাচ্ছি আরও বেশি উন্নতি করার, আরও ভালো হয়ে ওঠার এবং অস্ট্রেলিয়া সফর নাগাদ পারফরম্যান্সের চূড়ায় ওঠার, যে সিরিজ আমাদের জন্য চূড়ান্ত।”
-
‘চ্যালেঞ্জ ২০২১’, রোমাঞ্চিত রুট
-
ঢাকায় শ্রীলঙ্কা ক্রিকেট দল
-
‘পিএসএলের মতো উঁচু মানের বোলিং আইপিএলেও নেই’
-
অশ্বিন-জাদেজাকে সামলাতে কনওয়ের ‘কিটি লিটার’ অনুশীলন
-
টেস্ট বাদ দিয়ে টি-টোয়েন্টি বাড়াল পাকিস্তান
-
সিরিজের সময় সিলভারউডের বিশ্রাম, দায়িত্বে কলিংউড-থর্প
-
‘ক্লিক-লাইকের লোভে সবাই কোহলিকে সেরা বলে’
-
চোটের কাছে হার মেনে অবসরে গার্নি
সর্বাধিক পঠিত
- ‘লকডাউন’ আরও এক সপ্তাহ, প্রজ্ঞাপন রোববার
- লাইন, টোকেন, দালাল: নগদ টাকার সঙ্কটে খাবি খাচ্ছে মিয়ানমার
- চেলসিকে হারিয়ে অধরা শিরোপার স্বাদ লেস্টারের
- ইসরায়েলি পতাকা: অস্ট্রিয়া সফর বাতিল করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- রোমাঞ্চকর লড়াইয়ে ইন্টারকে হারিয়ে আশায় ইউভেন্তুস
- গাজায় ইসরায়েলি হামলায় আল-জাজিরা, এপির কার্যালয় নিশ্চিহ্ন
- ঈদের ছুটির অবকাশে বিধিনিষেধের ঢাকা
- ‘পিএসএলের মতো উঁচু মানের বোলিং আইপিএলেও নেই’
- টেস্ট বাদ দিয়ে টি-টোয়েন্টি বাড়াল পাকিস্তান
- ফেইসবুক পাতা ‘উদ্ধার’, জিডি করবেন নোবেল





