তামিমের গতিময় ফিফটি, বাংলাদেশের ভালো শুরু
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 May 2021 12:09 PM BdST Updated: 01 May 2021 12:10 PM BdST
একই প্রতিপক্ষ, একই মাঠ। তামিম ইকবালও ঠিক যেন আগের টেস্টের চেহারায়। দারুণ সব শটে আত্মবিশ্বাসী শুরু করেছেন বাংলাদেশের অভিজ্ঞ ওপেনার। পেয়ে গেছেন সিরিজে তার টানা তৃতীয় ফিফটি। আরেক প্রান্তে নড়বড়ে শুরু করলেও টিকে আছেন সাইফ হাসান। তাতে দল পেয়ে গেছে ভালো শুরু।
৮ বাউন্ডারিতে তামিমের ফিফটি এসেছে ৫৭ বলেই। পাল্লেকেলে টেস্টের তৃতীয় দিনে প্রথম ইনিংসে বাংলাদেশের রান ১৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৭।
সকালে ১৫ মিনিট ব্যাট করেই ৭ উইকেটে ৪৯৩ রানে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা।
বাংলাদেশের ইনিংসে দ্বিতীয় বলেই সুরাঙ্গা লাকমল এলবিডব্লিউয়ের রিভিউ নিয়ে সফল হননি। পরের বলেই দারুণ অফ ড্রাইভে বাউন্ডারিতে তামিম দেন জবাব। শুরু হয় তার ছুটে চলা।
পরে টানা দুটি বাউন্ডারি মারেন বিশ্ব ফার্নান্দোকে। অ্যাঞ্জেলো ম্যাথিউসের প্রথম ওভারে দৃষ্টিনন্দন ড্রাইভে মারেন আরেকটি চার।
তাকে থামাতে অফ স্পিনার রমেশ মেন্ডিসকে একাদশ ওভারে আক্রমণে আনে শ্রীলঙ্কা। শুরু থেকেই মেন্ডিসকে আক্রমণের পথ বেছে নেন তামিম। প্রথম ওভারেই ক্রিজ ছেড়ে বেরিয়ে আসেন চার দফায়। পেয়ে যান বাউন্ডারিও।
মেন্ডিসের আরেক ওভারে টানা দুটি বাউন্ডারির পর সিঙ্গেল নিয়ে তামিম পা রাখেন পঞ্চাশে। তারা যেটি টানা চতুর্থ ফিফটি, ক্যারিয়ারের ৩১তম।
অস্বস্তিময় শুরুর পর মেন্ডিসকে মাথার ওপর দিয়ে ছক্কা মেরে কিছুটা আত্মবিশ্বাস পেয়ে যান সাইফও।
-
বাংলাদেশ লিড নেবে, যদি উইকেট ‘উল্টা-পাল্টা না করে’
-
ফাওয়াদের সেঞ্চুরি, বাবরের গোল্ডেন ডাক
-
বাংলাদেশের লড়াইয়ের দিনে শেষ সেশনের হতাশা
-
চারশ ছাড়িয়ে শ্রীলঙ্কা, লড়ছে বাংলাদেশ
-
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে টেন্ডুলকারের এক কোটি রুপি সহায়তা
-
ভারতে না হলে আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ
-
তাসকিনের হাত ধরে বাংলাদেশের দারুণ সকাল
-
প্রথম ঘণ্টায় বাংলাদেশের আঁটসাঁট বোলিং
সর্বাধিক পঠিত
- মামুনুলের বিরুদ্ধে ধর্ষণের মামলা ‘দ্বিতীয় স্ত্রীর’
- বি.১.৬১৭: করোনাভাইরাসের ‘ভারতীয় ধরন’ সম্পর্কে যা যা জানা গেছে
- মহামারী: কুলাতে পারছে না দিল্লির শ্মশান
- করোনাভাইরাস: তিন সপ্তাহ পর দৈনিক মৃত্যু ষাটের নিচে নামল
- দেশ ছেড়েছেন বসুন্ধরা এমডির স্ত্রী-সন্তানরা
- তদন্তে প্রমাণ পেলে তবে আনভীরকে গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- গ্রানাদায় ধরাশায়ী বার্সেলোনা
- ‘বার্সা ছাড়লে মেসির জন্য ভালো হবে না’
- গণপরিবহন চালুর দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক
- কোভিড: শরীর সারার পর মন বাঁচানোর লড়াই





