দ্বিতীয় দিনে শান্ত-মুমিনুলের ধীরস্থির শুরু
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Apr 2021 11:45 AM BdST Updated: 22 Apr 2021 11:45 AM BdST
-
নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের জুটি এগিয়ে নিচ্ছে বাংলাদেশকে। ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট।
আগের দিনের ভাবনা বদলে নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে শ্রীলঙ্কা। লাইন-লেংথে জোর দিয়ে রান আটকে বাংলাদেশকে চাপে রাখার চেষ্টা করছে তারা দ্বিতীয় দিনের শুরু থেকে। বাংলাদেশের দুই ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক পরিস্থিতির দাবি মিটিয়ে ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে এগিয়ে নিচ্ছেন দলকে।
পাল্লেকেলে টেস্টের দ্বিতীয় দিন ঘণ্টায় ১৩ ওভারে রান ৩১ তুলেছে বাংলাদেশ। হারাতে হয়নি উইকেট। বৃহস্পতিবার প্রথম পানি পানের বিরতিতে দলের রান ২ উইকেটে ৩৩৩।
১২৬ রান নিয়ে দিন শুরু করে শান্ত অপরাজিত আছেন রানে ১৪১, ৬৪ রানে নিয়ে নামা মুমিনুল খেলছেন ৭৬ রানে।
আর দুই রান করলেই মুমিনুল ছাড়িয়ে যাবেন দেশের বাইরে তার সর্বোচ্চ টেস্ট স্কোর।
দিনের খেলা শুরুর আগে টিভি সাক্ষাৎকারে শ্রীলঙ্কার কোচ মিকি আর্থার বলেন, “প্রথম দিনে উইকেট শিকারের আশায় আগ্রাসী বল করতে গিয়ে আমরা অনেক বেশি এলোমেলো বল করেছি। আরেকটু ধৈর্য ধরা উচিত ছিল। আজকে আমাদের চেষ্টা থাকবে বোলিংয়ে শৃঙ্খলা ধরে রাখার।”
খেলা শুরুর পর লঙ্কানদের বোলিংয়েও সেটির প্রতিফলন পড়ে। আগের দিন নেওয়া নতুন বলের বয়স ছিল কেবল ১০ ওভার। সেই বলে পেসাররা প্রথম দিনের চেয়ে নিয়ন্ত্রিত বোলিং করেন।
দিনের দ্বিতীয় ওভারে বিশ্ব ফার্নান্দোর বলে স্কয়ার ড্রাইভে একটি বাউন্ডারি মারেন মুমিনুল। এরপর আর সুযোগ সেভাবে দেননি লঙ্কান পেসাররা। প্রথম ঘণ্টায় বাউন্ডারি এসেছে আর কেবল একটি। বিশ্বর বলেই অফ ড্রাইভে চার মারেন শান্ত।
বোলিং আগের দিনের চেয়ে ভালো হলেও সুযোগ সেভাবে পায়নি শ্রীলঙ্কা। সুরাঙ্গা লাকমলের বলে একবার মুমিনুলের ব্যাটের কানা ছুঁয়ে স্লিপের সামনে পড়ে বল। দিনের শুরুতেই সরাসরি থ্রোয়ে মুমিনুলকে রান আউট করার সুযোগ ছিল। এছাড়া আর বিপাকে পড়তে হয়নি দুই ব্যাটসম্যানের কাউকে।
-
‘চ্যালেঞ্জ ২০২১’, রোমাঞ্চিত রুট
-
ঢাকায় শ্রীলঙ্কা ক্রিকেট দল
-
‘পিএসএলের মতো উঁচু মানের বোলিং আইপিএলেও নেই’
-
অশ্বিন-জাদেজাকে সামলাতে কনওয়ের ‘কিটি লিটার’ অনুশীলন
-
টেস্ট বাদ দিয়ে টি-টোয়েন্টি বাড়াল পাকিস্তান
-
সিরিজের সময় সিলভারউডের বিশ্রাম, দায়িত্বে কলিংউড-থর্প
-
‘ক্লিক-লাইকের লোভে সবাই কোহলিকে সেরা বলে’
-
চোটের কাছে হার মেনে অবসরে গার্নি
সর্বাধিক পঠিত
- ‘লকডাউন’ আরও এক সপ্তাহ, প্রজ্ঞাপন রোববার
- লাইন, টোকেন, দালাল: নগদ টাকার সঙ্কটে খাবি খাচ্ছে মিয়ানমার
- চেলসিকে হারিয়ে অধরা শিরোপার স্বাদ লেস্টারের
- ইসরায়েলি পতাকা: অস্ট্রিয়া সফর বাতিল করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- রোমাঞ্চকর লড়াইয়ে ইন্টারকে হারিয়ে আশায় ইউভেন্তুস
- গাজায় ইসরায়েলি হামলায় আল-জাজিরা, এপির কার্যালয় নিশ্চিহ্ন
- ঈদের ছুটির অবকাশে বিধিনিষেধের ঢাকা
- ‘পিএসএলের মতো উঁচু মানের বোলিং আইপিএলেও নেই’
- টেস্ট বাদ দিয়ে টি-টোয়েন্টি বাড়াল পাকিস্তান
- ফেইসবুক পাতা ‘উদ্ধার’, জিডি করবেন নোবেল





