চট্টগ্রামে আইরিশদের সিরিজে আবার কোভিড-বিপত্তি
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Mar 2021 11:12 AM BdST Updated: 09 Mar 2021 11:12 AM BdST
রুহান প্রিটোরিয়াসের কোভিড নিয়ে নাটকের রেশ না কাটতেই আরেক দফা ঝামেলা। এবার আয়ারল্যান্ড উলভসের সঙ্গে সংযুক্ত একজন স্থানীয় সাপোর্ট স্টাফের কোভিড পজিটিভ-নেগেটিভ ধাঁধায় পিছিয়ে গেল তৃতীয় একদিনের ম্যাচ শুরুর সময়।
চট্টগ্রামে মঙ্গলবার বাংলাদেশ ইমার্জিং দল ও আয়ারল্যান্ড ‘এ’ দলের ম্যাচটি সকাল সাড়ে ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও সময়মতো হয়নি টস। সকাল ৯টা ৫০ মিনিটে সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, কোভিড-১৯ মেডিকেল প্রটোকল অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পর ম্যাচ শুরু হবে সকাল ১১টায়।
ম্যাচ দেখতে চট্টগ্রামে থাকা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আইরিশদের নিরাপত্তার দায়িত্বে থাকা বাংলাদেশের একজনের কোভিড পজিটিভ আসে সোমবার। প্রটোকল অনুযায়ী, এ দিনই ওই ব্যক্তি ও তার সংস্পর্শে আসা সবার কোভিড পরীক্ষা করানো হয় আবার। মঙ্গলবার সকালে সবার পরীক্ষার ফল আসে নেগেটিভ।
এরপর দুই দল আলোচনা করে একমত হয় খেলা দেরিতে শুরু করায়। সে অনুযায়ী সকাল সাড়ে ১০টায় টস হয়ে ১১টায় শুরু হয় ম্যাচ। আইরিশরা ব্যাটিংয়ে নেমেছে টস হেরে। ম্যাচ থাকছে ৫০ ওভারেরই। প্রয়োজনে শেষ ভাগে ফ্লাড লাইট ব্যবহার করা হবে।
সিরিজের প্রথম ম্যাচ চলার সময় আইরিশদের অলরাউন্ডার রুহান প্রিটোরিয়াসের কোভিড পজিটিভ শনাক্ত হওয়ার খবর জানার পর ৩০ ওভার শেষে পরিত্যক্ত হয় ম্যাচ। দ্বিতীয় ম্যাচের আগে আরও দুই দফা পরীক্ষায় প্রিটোরিয়াস ও অন্য সবাই নেগেটিভ হন। আইসোলেশন থেকে বের হয়ে ম্যাচ খেলতে নেমে প্রিটোরিয়াস ব্যাট হাতে খেলেন ৯০ রানের ইনিংস, বল হাতে নেন ১টি উইকেট। জানা যায়, তার পজিটিভ হওয়া ছিল ‘ফলস রিপোর্ট।’
এবার এই নিরাপত্তা কর্মীর পজিটিভ হওয়ার ক্ষেত্রেও ‘ফলস রিপোর্ট’ ছিল বলে ধারণা করা হচ্ছে।
দ্বিতীয় ম্যাচ জিতে ৫ ম্যাচের এই সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ ইমার্জিং দল।
-
উইলিয়ামসনকে টপকে শীর্ষে ফিরলেন স্মিথ
-
প্রিমিয়ার লিগে প্রথম সুপার ওভার, জিতল মোহামেডান
-
২ ওভারে ৫ উইকেট নিয়েও পরাজিত দলে আনিসুল
-
ম্যাড়ম্যাড়ে ম্যাচে আলাউদ্দিনের আলো
-
বাংলাদেশে আসছেন না কামিন্স-ওয়ার্নার-ম্যাক্সওয়েলরা
-
‘সাকিব কাণ্ডের নেপথ্যের ঘটনা তদন্ত কমিটি বের করবে’
-
ছায়া জাতীয় দলের ভাবনায় বিসিবি
-
চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের চেষ্টায় বিসিবি
সর্বাধিক পঠিত
- হুমেলসের আত্মঘাতী গোলে জিতল ফ্রান্স
- ওমানের কাছে হেরে বাছাই শেষ বাংলাদেশের
- পুলিশ ‘ম্যাজিকের মত’ কাজ করেছে: পরীমনি
- ১ ম্যাচেই রোনালদোর ৩ রেকর্ড
- কোপা আমেরিকার সূচি
- কোভিড: দেশে ৫৩ দিনের মধ্যে সর্বাধিক রোগী শনাক্ত
- ছায়া জাতীয় দলের ভাবনায় বিসিবি
- বাংলাদেশে আসছেন না কামিন্স-ওয়ার্নার-ম্যাক্সওয়েলরা
- রোনালদোর জোড়া গোলে পর্তুগালের স্বস্তির জয়
- উরুগুয়ের বিপক্ষে জিততেই হবে: মেসি





