এবার পিটারসেনদের কাছে হার রফিকদের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Mar 2021 10:54 PM BdST Updated: 07 Mar 2021 10:55 PM BdST
-
আগ্রাসী ইনিংসের পথে কেভিন পিটারসনের শট। ছবি : টুইটার।
-
বাংলাদেশের স্কোর একশ পার হওয়ায় অবদান ছিল মুশফিকুর রহমান বাবুর। ছবি : টুইটার।
পুরো ২০ ওভার খেলতে পারা, আগের ম্যাচের চেয়ে ৪ রান বেশি, ১০ উইকেটে না হারা… কাগজে-কলমে কিছুটা উন্নতি বটে! বাস্তব চিত্রে আসলে খুব একটা বদল নেই। ছন্নছাড়া ব্যাটিংয়ের আরেকটি প্রদর্শনীতে বাংলাদেশের সাবেকরা পাত্তাই পেল না ইংল্যান্ডের সাবেকদের কাছে।
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশ লেজেন্ডসের বিপক্ষে ইংল্যান্ড লেজেন্ডসের জয় ৭ উইকেটে।
ভারতের রায়পুরে রোববার বাংলাদেশের সাবেকরা ২০ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে তুলতে পারে মাত্র ১১৩ রান। কেভিন পিটারসেন ও ফিল মাস্টার্ডের ঝড়ো সূচনার পর ইংলিশরা জিতে যায় ৩৬ বল বাকি রেখে।
আগের ম্যাচে বাংলাদেশের হয়ে ঝড় তুলেছিলেন নাজিমউদ্দিন। এই ম্যাচেও প্রথম ওভারে মন্টি পানেসারকে দুটি বাউন্ডারি মেরে ইঙ্গিত দেন তেমন কিছুর। কিন্তু এবার পারেননি। ১২ করে বোল্ড হয়ে যান রায়ান সাইডবটমের বলে।
আরেক ওপেনার জাভেদ ওমর বেলিম নিজের মতোই খেলে ১২ বলে করেন ৫ রান। তিনে নেমে নাফিস ইকবাল ১০ বলে ৮। হান্নান সরকার শুরুটা ভালো করলেও বিদায় নেন ৯ বলে ১৩ করে। রাজিন সালেহর ৫ রান আসে ৯ বলে। ১০ ওভার শেষে বাংলাদেশের রান ৫ উইকেটে ৫৫।
বাংলাদেশের স্কোর একশ পার হওয়ায় অবদান ছিল মুশফিকুর রহমান বাবুর। ছবি : টুইটার।
৩৯ বলে ৩১ করেন মাসুদ, ২৬ বলে অপরাজিত ৩০ মুশফিক।
রান তাড়ায় শুরু থেকেই বাংলাদেশের বোলারদের তুলাধুনা করতে থাকেন ফিল মাস্টার্ড। প্রথম ওভারে মোহাম্মদ শরীফকে দুটি বাউন্ডারি মারেন তিনি, পরের ওভারে আলমগীর কবিরকে চার-ছক্কা। পরে আক্রমণে সঙ্গী হন পিটারসেনও।
১৬ বলে ২৭ রান করে শরীফের বলে আউট হন মাস্টার্ড। পিটারসেন তার তাণ্ডব চালিয়ে যান আরও কিছুক্ষণ। মোহাম্মদ রফিককে ছক্কা মারার পরের বলে বোল্ড হয়ে থামে পিটারসেনের ১৭ বলে ৪২ রানের ইনিংস।
বাংলাদেশ অধিনায়ক রফিক পরে আউট করেন ক্রিস স্কোফিল্ডকেও। বেশ নিয়ন্ত্রিত বোলিং করেন আব্দুর রাজ্জাক। তবে লড়াইয়ের পুঁজিই ছিল না বোলারদের।
টুর্নামেন্টে বাংলাদেশের পরের ম্যাচ বুধবার শ্রীলঙ্কার সাবেকদের বিপক্ষে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ লেজেন্ডস: ২০ ওভারে ১১৩/৫ (নাজিমউদ্দিন ১২, জাভেদ ওমর ৫, নাফিস ইকবাল ৮, হান্নান সরকার ১৩, রাজিন সালেহ ৫, খালেদ মাসুদ আহত অবসর ৩১*, মুশফিকুর রহমান ৩০*, মোহাম্মদ রফিক ২*; মনি পানেসার ৪-০-১৫-১, হগার্ড ১-০-৪-০, রায়ান সাইডবটম ৩-০-২৪-১, ক্রিস ট্রেমলেট ২-০-১০-২, ক্রিস স্কোফিল্ড ৪-০-২১-১, জেমস ট্রেডওয়েল ৪-০-১৮-০, কবির আলি ২-০-১৬-০)।
ইংল্যান্ড লেজেন্ডস : ১৪ ওভারে ১১৭/৩ ( ফিল মাস্টার্ড ২৭, কেভিন পিটারসেন ৪২, ড্যারেন ম্যাডি ৩২*, ক্রিস স্কোফিল্ড ৫, গ্যাভিন হ্যামিল্টন ৫*; শরীফ ২-০-২৭-০, আলমগীর কবির ২-০-২৬-১, আব্দুর রাজ্জাক ৪-০-১৯-০, মোহাম্মদ রফিক ৪-০-৩১-২, রাজিন ১-০-৫-০, মুশফিক ১-০-৮-০)।
ফল : ইংল্যান্ড লেজেন্ডস ৭ উইকেটে জয়ী।
-
উইলিয়ামসনকে টপকে শীর্ষে ফিরলেন স্মিথ
-
প্রিমিয়ার লিগে প্রথম সুপার ওভার, জিতল মোহামেডান
-
২ ওভারে ৫ উইকেট নিয়েও পরাজিত দলে আনিসুল
-
ম্যাড়ম্যাড়ে ম্যাচে আলাউদ্দিনের আলো
-
বাংলাদেশে আসছেন না কামিন্স-ওয়ার্নার-ম্যাক্সওয়েলরা
-
‘সাকিব কাণ্ডের নেপথ্যের ঘটনা তদন্ত কমিটি বের করবে’
-
ছায়া জাতীয় দলের ভাবনায় বিসিবি
-
চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের চেষ্টায় বিসিবি
সর্বাধিক পঠিত
- হুমেলসের আত্মঘাতী গোলে জিতল ফ্রান্স
- ওমানের কাছে হেরে বাছাই শেষ বাংলাদেশের
- পুলিশ ‘ম্যাজিকের মত’ কাজ করেছে: পরীমনি
- ১ ম্যাচেই রোনালদোর ৩ রেকর্ড
- কোপা আমেরিকার সূচি
- কোভিড: দেশে ৫৩ দিনের মধ্যে সর্বাধিক রোগী শনাক্ত
- ছায়া জাতীয় দলের ভাবনায় বিসিবি
- বাংলাদেশে আসছেন না কামিন্স-ওয়ার্নার-ম্যাক্সওয়েলরা
- রোনালদোর জোড়া গোলে পর্তুগালের স্বস্তির জয়
- উরুগুয়ের বিপক্ষে জিততেই হবে: মেসি





