২ কোটি টাকায় বাংলাদেশ দলের স্পন্সর ইভ্যালি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Feb 2021 09:37 PM BdST Updated: 22 Feb 2021 09:37 PM BdST
নিউ জিল্যান্ড সফরে বাংলাদেশ দলের স্পন্সর হিসেবে থাকছে অনলাইনে পণ্য কেনাবেচার প্রতিষ্ঠান ‘ইভ্যালি।’ পাশাপাশি এই সফরের দলের ‘কিট পার্টনার’ হিসেবে থাকছে তাদের সহযোগী প্রতিষ্ঠান ‘ইফুড।’ সফরের ম্যাচগুলিতে বাংলাদেশ দলের জার্সিতে থাকবে দুটি নামই।
এই সফরের জন্য ২ কোটি টাকায় চুক্তি হয়েছে বলে সোমবার সংবাদ সম্মেলনে জানান বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি।
সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলের স্পন্সর ছিল বেক্সিমকো। মহামারী পরিস্থিতিতে সিরিজ ধরে স্পন্সর নেওয়া হলেও সামনে আবার দীর্ঘমেয়াদী স্পন্সর খোঁজা হবে বলে নিশ্চিত করলেন বিসিবির প্রধান নির্বাহী।
“কোভিডের সময়ে আসলে আমাদের বাস্তবতা মাথায় রেখেই কাজ করতে হয়েছে। আইসিসির এফটিপি নিয়েও অনিশ্চয়তা ছিল। সেগুলো চূড়ান্ত হওয়ার পথে। দীর্ঘমেয়াদী স্পন্সর ও ব্রডকাস্ট রাইট খোঁজার প্রক্রিয়া আমরা শিগগিরই শুরু করব।”
সীমিত ওভারের সিরিজ খেলতে মঙ্গলবার বিকেলে নিউ জিল্যান্ড সফরে রওনা হচ্ছে বাংলাদেশ দল। সফরে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
-
উইলিয়ামসনকে টপকে শীর্ষে ফিরলেন স্মিথ
-
প্রিমিয়ার লিগে প্রথম সুপার ওভার, জিতল মোহামেডান
-
২ ওভারে ৫ উইকেট নিয়েও পরাজিত দলে আনিসুল
-
ম্যাড়ম্যাড়ে ম্যাচে আলাউদ্দিনের আলো
-
বাংলাদেশে আসছেন না কামিন্স-ওয়ার্নার-ম্যাক্সওয়েলরা
-
‘সাকিব কাণ্ডের নেপথ্যের ঘটনা তদন্ত কমিটি বের করবে’
-
ছায়া জাতীয় দলের ভাবনায় বিসিবি
-
চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের চেষ্টায় বিসিবি
সর্বাধিক পঠিত
- হুমেলসের আত্মঘাতী গোলে জিতল ফ্রান্স
- ওমানের কাছে হেরে বাছাই শেষ বাংলাদেশের
- পুলিশ ‘ম্যাজিকের মত’ কাজ করেছে: পরীমনি
- ১ ম্যাচেই রোনালদোর ৩ রেকর্ড
- কোপা আমেরিকার সূচি
- কোভিড: দেশে ৫৩ দিনের মধ্যে সর্বাধিক রোগী শনাক্ত
- ছায়া জাতীয় দলের ভাবনায় বিসিবি
- বাংলাদেশে আসছেন না কামিন্স-ওয়ার্নার-ম্যাক্সওয়েলরা
- উরুগুয়ের বিপক্ষে জিততেই হবে: মেসি
- রোনালদোর জোড়া গোলে পর্তুগালের স্বস্তির জয়





