মুস্তাফিজের আইপিএল খেলার সিদ্ধান্ত তার ওপরই
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Feb 2021 09:03 PM BdST Updated: 22 Feb 2021 09:03 PM BdST
-
মুস্তাফিজের সামনে কঠিন সিদ্ধান্ত।
টেস্ট বাদ দিয়ে সাকিব আল হাসানের আইপিএল খেলার সিদ্ধান্ত নিয়ে দেশের ক্রিকেটে চলছে তোলপাড়। মুস্তাফিজুর রহমানের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত কিছু জানা যায়নি। আইপিএলে খেলা নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে সোমবার কথা বলেন এই পেসার। সিদ্ধান্ত তার ওপরই ছেড়ে দিয়েছেন নাজমুল।
এবারের আইপিএলের নিলামে মুস্তাফিজকে ১ কোটি রুপিতে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির এবারের আসর হতে পারে এপ্রিল-মে মাসে। এপ্রিলেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ। এই সিরিজ থেকে সাকিব ছুটি নিয়েছেন আইপিএলে খেলার জন্য।
মুস্তাফিজ বিসিবির লাল বলের চুক্তিতে ছিলেন না গতবছর। কোনো টেস্ট তাকে খেলানোও হয়নি। তবে এবার ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজে প্রথম টেস্টে তাকে মাঠে নামানো হয়। শ্রীলঙ্কা সফরেও তাকে দলে রাখার সম্ভাবনা যথেষ্টই।
শেষ পর্যন্ত এপ্রিলে মুস্তাফিজ টেস্ট খেলতে শ্রীলঙ্কা যাবেন নাকি আইপিএল খেলতে ভারতে, সেটি তাকেই ঠিক করতে বলে দিয়েছেন বিসিবি সভাপতি।
“মুস্তাফিজ আজকে এসেছিল আমার সাথে দেখা করতে। আমাকে বলেছে আইপিএলের ব্যাপারে, সে যাবে কিনা জানতে চায়। আমি বলেছি, ‘এখানে আমার কিছুই বলার নাই। তুমি যদি খেলতে না চাও (টেস্ট), যদি ওখানে যেতে চাও, আমাদেরকে একটা চিঠি দিয়ে দাও, আমরা তোমাকে আটকাবো না।”
“বার্তাটা সবার জন্য, একদম পরিষ্কার। এটা কোনো বিশেষ ব্যক্তির জন্য নয়, এটা সাকিবের জন্য কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। এটা সবার জন্যই সমান।”
সাকিবকে ছুটি দেওয়ার পরই বোর্ড জানিয়েছিল, চাইলে যে কাউকে ছুটি দেওয়া হবে। সোমবার বিসিবি সভাপতি এটিও জানিয়ে দেন, ক্রিকেটারদের সঙ্গে কথা বলেই ঠিক করা হবে সামনের চুক্তি। যে ক্রিকেটার যে সংস্করণে খেলতে চান, তাকে সেখানেই রাখা হবে। চুক্তিতে সই করলে তা পুরোপুরি মানতে হবে।
-
উইলিয়ামসনকে টপকে শীর্ষে ফিরলেন স্মিথ
-
প্রিমিয়ার লিগে প্রথম সুপার ওভার, জিতল মোহামেডান
-
২ ওভারে ৫ উইকেট নিয়েও পরাজিত দলে আনিসুল
-
ম্যাড়ম্যাড়ে ম্যাচে আলাউদ্দিনের আলো
-
বাংলাদেশে আসছেন না কামিন্স-ওয়ার্নার-ম্যাক্সওয়েলরা
-
‘সাকিব কাণ্ডের নেপথ্যের ঘটনা তদন্ত কমিটি বের করবে’
-
ছায়া জাতীয় দলের ভাবনায় বিসিবি
-
চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের চেষ্টায় বিসিবি
সর্বাধিক পঠিত
- হুমেলসের আত্মঘাতী গোলে জিতল ফ্রান্স
- ওমানের কাছে হেরে বাছাই শেষ বাংলাদেশের
- পুলিশ ‘ম্যাজিকের মত’ কাজ করেছে: পরীমনি
- ১ ম্যাচেই রোনালদোর ৩ রেকর্ড
- কোপা আমেরিকার সূচি
- কোভিড: দেশে ৫৩ দিনের মধ্যে সর্বাধিক রোগী শনাক্ত
- ছায়া জাতীয় দলের ভাবনায় বিসিবি
- বাংলাদেশে আসছেন না কামিন্স-ওয়ার্নার-ম্যাক্সওয়েলরা
- উরুগুয়ের বিপক্ষে জিততেই হবে: মেসি
- রোনালদোর জোড়া গোলে পর্তুগালের স্বস্তির জয়





