‘১ কোটিতে মুস্তাফিজকে পাওয়া অবিশ্বাস্য’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Feb 2021 01:14 PM BdST Updated: 19 Feb 2021 01:14 PM BdST
আইপিএলের নিলামে ১ কোটি রুপি পারিশ্রমিকেই মুস্তাফিজুর রহমানের দল পাওয়া দেখে অবাক গৌতম গম্ভির। সাবেক ভারতীয় ব্যাটসম্যান ও দুইবারের আইপিএল জয়ী এই অধিনায়কের মতে, অল্প দামে বড় সম্পদ পেয়ে গেছে রাজস্থান রয়্যালস।
চেন্নাইয়ে বৃহস্পতিবার আইপিএলের নিলামে ভিত্তি মূল্যেই মুস্তাফিজকে দলে পেয়ে যায় রাজস্থান। অন্য কোনো দল আগ্রহ দেখায়নি বাংলাদেশের এই বাঁহাতি পেসারের প্রতি।
মুস্তাফিজকে এত সহজেই পেয়ে গেছে কোনো দল, স্টার স্পোর্টসে আলাপচারিতায় সেটি বিশ্বাসই হচ্ছিল না গম্ভিরের।
“ মুস্তাফিজের মতো একজনকে এই দামে পেয়ে যাওয়া অবিশ্বাস্য। সে কোয়ালিটি পেসার। নতুন বল সুইং করাতে পারে। পুরনো বলে কাটার ভালো। ডেথ ওভারেও ভালো। রাজস্থানে জফ্রা আর্চার, ক্রিস মরিসকে ভালো সঙ্গ দিতে পারবে সে।”
“ আমার মনে আছে, সানরাইজার্স হায়দরাবাদকে সে প্রায় একাই চ্যাম্পিয়ন করিয়েছিল। হ্যাঁ, ডেভিড ওয়ার্নার ও অন্যদের অবদানও ছিল। তবে মুস্তাফিজের কারণেই মূলত শিরোপা জিতেছিল সানরাইজার্স। এবার অল্প দামে দারুণ একজনকে পেয়ে গেছে রাজস্থান।”
মুস্তাফিজ এর আগে হায়দরাবাদে খেলেছেন দুই মৌসুমে, মুম্বাই ইন্ডিয়ান্সে এক মৌসুম। ২০১৬ আসলে হায়দরাবাদের শিরোপা জয়ের টুর্নামেন্টে ১৭ উইকেট নিয়ে সেরা উঠতি ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছিলেন এই বাঁহাতি পেসার।
-
রাব্বির দারুণ বোলিংয়ে আবাহনীর হার
-
উইলিয়ামসনকে টপকে শীর্ষে ফিরলেন স্মিথ
-
প্রিমিয়ার লিগে প্রথম সুপার ওভার, জিতল মোহামেডান
-
২ ওভারে ৫ উইকেট নিয়েও পরাজিত দলে আনিসুল
-
ম্যাড়ম্যাড়ে ম্যাচে আলাউদ্দিনের আলো
-
বাংলাদেশে আসছেন না কামিন্স-ওয়ার্নার-ম্যাক্সওয়েলরা
-
‘সাকিব কাণ্ডের নেপথ্যের ঘটনা তদন্ত কমিটি বের করবে’
-
ছায়া জাতীয় দলের ভাবনায় বিসিবি
সর্বাধিক পঠিত
- হুমেলসের আত্মঘাতী গোলে জিতল ফ্রান্স
- ওমানের কাছে হেরে বাছাই শেষ বাংলাদেশের
- পুলিশ ‘ম্যাজিকের মত’ কাজ করেছে: পরীমনি
- ১ ম্যাচেই রোনালদোর ৩ রেকর্ড
- কোপা আমেরিকার সূচি
- কোভিড: দেশে ৫৩ দিনের মধ্যে সর্বাধিক রোগী শনাক্ত
- ছায়া জাতীয় দলের ভাবনায় বিসিবি
- বাংলাদেশে আসছেন না কামিন্স-ওয়ার্নার-ম্যাক্সওয়েলরা
- উরুগুয়ের বিপক্ষে জিততেই হবে: মেসি
- রোনালদোর জোড়া গোলে পর্তুগালের স্বস্তির জয়





