আইপিএল নিলামে ২ নম্বর সেটে সাকিব, ৪ নম্বরে মুস্তাফিজ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Feb 2021 10:12 AM BdST Updated: 18 Feb 2021 10:22 AM BdST
আইপিএলের নিলামে শুরুর দিকেই নাম উঠবে বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের। নিলামের ২ নম্বর সেটে থাকছে সাকিবের নাম, ৪ নম্বর সেটে মুস্তাফিজ।
চেন্নাইয়ে বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় শুরু হবে নিলাম।
নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়া বাংলাদেশের অন্য দুই ক্রিকেটার মোহাম্মদ সাইফ উদ্দিন ও মাহমুদউল্লাহর নাম ওঠার সম্ভাবনা শেষ পর্যন্ত কমই। সাইফ আছেন ১৯ নম্বর সেটে, মাহমুদউল্লাহ ৩২ নম্বর সেটে।
দলগুলির বিদেশি ক্রিকেটারের যে কোটা, তা শেষ হয়ে যাওয়ার কথা শুরুর কয়েক সেটেই। পরের দিকে সেটে থাকা ক্রিকেটারদের নাম নিলামে উঠবে যদি কোটা বাকি থাকে এবং কাউকে নিয়ে দলগুলির আগ্রহ থাকে।
২ নম্বর সেটে সাকিবের সঙ্গে রাখা হয়েছে মইন আলি, শিবাম দুবে, কেদার যাদব, দাভিদ মালান, গ্লেন ম্যাক্সওয়েল ও ক্রিস মরিসকে। নিলামের প্রথম সেটে আছেন অ্যারন ফিঞ্চ, অ্যালেক্স হেলস, এভিন লুইস, করুন নায়ার, জেসন রয়, স্টিভেন স্মিথ ও হনুমা বিহারি।
৪ নম্বর সেটে মুস্তাফিজের সঙ্গী শেলডন কটরেল, ন্যাথান কোল্টার-নাইল, অ্যাডাম মিল্ন, জাই রিচার্ডসন, মার্ক উড ও উমেশ যাদব।
সাকিব এর আগে খেলেছেন কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদে। মুস্তাফিজ খেলেছেন হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সে।
নিলামে সর্বোচ্চ ভিত্তি মূল্য ২ কোটি রুপির ক্যাটেগরিতে আছে সাকিবের নাম। মুস্তাফিজের ভিত্তি মূল্য ১ কোটি রুপি। মাহমুদউল্লাহ আছেন ৭৫ লাখ রুপি ভিত্তি মূল্যের ক্যাটেগরিতে, ৫০ লাখের ক্যাটেগরিতে সাইফ।
দলগুলির খেলোয়াড় তালিকার যে চিত্র, তাতে বিদেশি ক্রিকেটারের কোটা বাকি আছে মাত্র ২২ জনের। ১২৮ জন বিদেশি ক্রিকেটারের অন্তত ১০৬ জনই তাই দল পাবেন না।
সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংস নিতে পারবে কেবল ১ জন করে বিদেশি ক্রিকেটার। সর্বোচ্চ ৫ জন নিতে পারবে কিংস ইলেভেন পাঞ্জাব, ৪ জন করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ান্স।
ভারতীয় ১৬৪ ক্রিকেটারের মধ্যে দল পাবেন সর্বোচ্চ ৬১ জন। সর্বোচ্চ ১৩ জন নিতে পারবে বেঙ্গালুরু, সর্বনিম্ন ৩ জন হায়দরাবাদ।
-
উইলিয়ামসনকে টপকে শীর্ষে ফিরলেন স্মিথ
-
প্রিমিয়ার লিগে প্রথম সুপার ওভার, জিতল মোহামেডান
-
২ ওভারে ৫ উইকেট নিয়েও পরাজিত দলে আনিসুল
-
ম্যাড়ম্যাড়ে ম্যাচে আলাউদ্দিনের আলো
-
বাংলাদেশে আসছেন না কামিন্স-ওয়ার্নার-ম্যাক্সওয়েলরা
-
‘সাকিব কাণ্ডের নেপথ্যের ঘটনা তদন্ত কমিটি বের করবে’
-
ছায়া জাতীয় দলের ভাবনায় বিসিবি
-
চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের চেষ্টায় বিসিবি
সর্বাধিক পঠিত
- হুমেলসের আত্মঘাতী গোলে জিতল ফ্রান্স
- ওমানের কাছে হেরে বাছাই শেষ বাংলাদেশের
- পুলিশ ‘ম্যাজিকের মত’ কাজ করেছে: পরীমনি
- ১ ম্যাচেই রোনালদোর ৩ রেকর্ড
- কোপা আমেরিকার সূচি
- কোভিড: দেশে ৫৩ দিনের মধ্যে সর্বাধিক রোগী শনাক্ত
- ছায়া জাতীয় দলের ভাবনায় বিসিবি
- বাংলাদেশে আসছেন না কামিন্স-ওয়ার্নার-ম্যাক্সওয়েলরা
- উরুগুয়ের বিপক্ষে জিততেই হবে: মেসি
- রোনালদোর জোড়া গোলে পর্তুগালের স্বস্তির জয়





