২০ বছরে উন্নতিই হয়নি: মুমিনুল
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Feb 2021 08:15 PM BdST Updated: 14 Feb 2021 08:15 PM BdST
টেস্টে বাংলাদেশ ক্রিকেটের কঙ্কাল বেরিয়ে এলো আরেকবার। খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশড হওয়ার পর হাহাকার শোনা গেল মুমিনুল হকের কণ্ঠে। বাংলাদেশের টেস্ট অধিনায়ক স্বীকার করছেন, ২০ বছরে বাংলাদেশের তেমন কোনো উন্নতি তিনি দেখেন না।
২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর ক্রিকেটের অভিজাত সংস্করণে এখনও সেভাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেনি বাংলাদেশ। ২০১৬ ও ২০১৭ সালে দেশের মাটিতে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় ও শততম টেস্টে শ্রীলঙ্কায় দারুণ জয়ে ইঙ্গিত ছিল উন্নতির পথে এগোনোর। কিন্তু গত আড়াই বছরে পথ আবার বদলে গেছে পতনের দিকে। উন্নতির ছাপ উধাও হয়ে দুর্দশা এখন সুস্পষ্ট।
এই সময়টায় দেশের মাটিতে জিম্বাবুয়ের কাছে ১৫১ রানে হেরেছে বাংলাদেশ, টেস্টের নবীন সদস্য আফগানিস্তানের কাছে হেরেছে ২২৪ রানে, ভারত-পাকিস্তান-নিউ জিল্যান্ডে ৫ টেস্টে হারতে হয়েছে ইনিংস ব্যবধানে। এবার নিয়মিত কয়েকজনকে ছাড়া খেলতে আসা ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশড।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশই একমাত্র দল, যারা মুখ দেখেনি কোনো পয়েন্টের।
সব মিলিয়ে ২০ বছরে ১২১ টেস্টে বাংলাদেশের জয় মাত্র ১৪টি, হার ৯১টি। এর মধ্যে ইনিংস হার ৪৩টি!
মাঠের ক্রিকেটের যে রুগ্নদশা, ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারার পর সেই বাস্তবতা উঠে এলো মুমিনুলের কণ্ঠে।
“এটা সত্যি কথা, আসলেই ২০ বছর হয়ে গেছে। এখনও উন্নতি…আমার কাছে মনে হয়, কোনো উন্নতিই ওইভাবে হয়নি। মানুষের উন্নতির তো শেষ নেই। মৃত্যুর আগ পর্যন্ত, বাংলাদেশের হয়ে যতদিন ক্রিকেট খেলব, উন্নতি করতে হবে। আমাদের উন্নতি করার অনেক কিছু বাকি আছে।”
-
উইলিয়ামসনকে টপকে শীর্ষে ফিরলেন স্মিথ
-
প্রিমিয়ার লিগে প্রথম সুপার ওভার, জিতল মোহামেডান
-
২ ওভারে ৫ উইকেট নিয়েও পরাজিত দলে আনিসুল
-
ম্যাড়ম্যাড়ে ম্যাচে আলাউদ্দিনের আলো
-
বাংলাদেশে আসছেন না কামিন্স-ওয়ার্নার-ম্যাক্সওয়েলরা
-
‘সাকিব কাণ্ডের নেপথ্যের ঘটনা তদন্ত কমিটি বের করবে’
-
ছায়া জাতীয় দলের ভাবনায় বিসিবি
-
চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের চেষ্টায় বিসিবি
সর্বাধিক পঠিত
- হুমেলসের আত্মঘাতী গোলে জিতল ফ্রান্স
- ওমানের কাছে হেরে বাছাই শেষ বাংলাদেশের
- পুলিশ ‘ম্যাজিকের মত’ কাজ করেছে: পরীমনি
- ১ ম্যাচেই রোনালদোর ৩ রেকর্ড
- কোপা আমেরিকার সূচি
- কোভিড: দেশে ৫৩ দিনের মধ্যে সর্বাধিক রোগী শনাক্ত
- ছায়া জাতীয় দলের ভাবনায় বিসিবি
- বাংলাদেশে আসছেন না কামিন্স-ওয়ার্নার-ম্যাক্সওয়েলরা
- উরুগুয়ের বিপক্ষে জিততেই হবে: মেসি
- রোনালদোর জোড়া গোলে পর্তুগালের স্বস্তির জয়





