ট্রাকের সঙ্গে স্পোর্টস কারের ধাক্কা, বেঁচে গেলেন শোয়েব মালিক
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jan 2021 12:19 PM BdST Updated: 11 Jan 2021 03:27 PM BdST
ভয়াবহ সড়ক দুর্ঘটনার পড়লেও বেঁচে গেলেন শোয়েব মালিক। লাহোরে ট্রাকের সঙ্গে ধাক্কায় তার স্পোর্টস কারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলেও অক্ষত আছেন পাকিস্তানি এই অলরাউন্ডার।
লাহোরে রোববার রাতে এই দুর্ঘটনা ঘটে। পিএসএলের ড্রাফট থেকে বেরিয়ে মালিক হোটেলে ফিরছিলেন। পথে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায় তার স্পোর্টস কার। মুহূর্তেই দুর্ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
মালিককে নিয়ে শঙ্কাও জাগে তখন। তবে দ্রুতই জানা যায়, তার কিছু হয়নি। পরে টুইটারে মালিক নিজেও নিশ্চিত করেন তা।
“ আমি পুরোপুরি ভালো আছি। দুর্ঘটনাটি স্রেফ হয়ে গেছে, স্রষ্টা দারুণ কল্যাণময়। যারা খোঁজখবর নিয়েছেন, সবাকেই ধন্যবাদ। এত এত ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা।”
পাকিস্তানের সামা টিভির খবর, ওয়াহাব রিয়াজের গাড়ীকে পেছনে ফেলতে গিয়েই এই দূর্ঘটনা্। মালিক সেসময় গাড়ীতেই ছিলেন বলে জানান প্রতক্ষদর্শী অনেকে। মালিকের গাড়ি ট্রাকে ধাক্কা দেওয়ার সময় ট্রাকটি দাঁড়িয়েছিল, তাই আরও বড় দুর্ঘটনা ঘটেনি বলে মনে করা হচ্ছে। গাড়ির সামনের অংশ বিধ্বস্ত হলেও চালকের আসনের দিকে তেমন কিছু হয়নি। তাই মালিক অক্ষত থেকে যান।
-
মুশফিকের জন্য সতীর্থদের উপহার
-
বড় হারে ইংল্যান্ডে হোয়াইটওয়াশড শ্রীলঙ্কা
-
‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
-
মুমিনুলের নান্দনিক ৭৮, ইয়াসিরের বিধ্বংসী ৫৬
-
‘এমন না আবাহনী অটো জিতে গেছে’
-
একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
-
প্রাইম ব্যাংককে হারিয়ে আবাহনীর হ্যাটট্রিক শিরোপা
-
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলে রাসেল
সর্বাধিক পঠিত
- কেবল ফাইনালেই দেখা হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার
- সোমবার থেকে ‘কঠোর লকডাউন’, বাড়ির বাইরে যেতে মানা
- কোভিড: সোমবার থেকে সীমিত, ১ জুলাই থেকে ‘কঠোর লকডাউন’
- লকডাউন: ঢাকা ছাড়ছে মানুষ, শিমুলিয়ায় ঢল
- সোমবার থেকে ‘লকডাউন’, মাঠে থাকবে সেনাবাহিনী: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
- কোপা আমেরিকার সূচি
- টিভি সূচি (শনিবার, ২৬ জুন ২০২১)
- লকডাউন চাই না, জীবন বাঁচাতে দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
- কোভিড: চার জেলায় মৃত্যুহার বেশি কেন?
- ইউরো ২০২০: সূচি





