সমালোচনা মাথা পেতে নিচ্ছেন মিসবাহ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jan 2021 10:57 AM BdST Updated: 08 Jan 2021 10:57 AM BdST
শোয়েব আখতারের মতে, আন্তর্জাতিক ক্রিকেটে স্কুল পর্যায়ের ক্রিকেট খেলছে পাকিস্তান। আরেক সাবেক পেসার আকিব জাভেদের অভিমত, স্কুল দলের কোচ হওয়ার যোগ্য নন মিসবাহ-উল-হক। পাকিস্তানের পারফরম্যান্স ও কোচদের নিয়ে আরও কে কী বলছেন, সেই তালিকা অনেক লম্বা। সমালোচনার এই প্রবল ঝড়কে অবশ্য যথাযথ বলেই মনে করেন পাকিস্তানের প্রধান কোচ মিসবাহ।
নিউ জিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজে হার ও টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হওয়ার পর দলকে তুলোধুনা করা হচ্ছে পাকিস্তানে। দেশে ফেরার পর পিসিবির অডিও বার্তায় মিসবাহ দায় নিলেন ব্যর্থতার।
“ এসব সমালোচনা যৌক্তিক। এমন পারফরম্যান্সের পর সমালোচনা আমাদের প্রাপ্য। যারা সমালোচনা করছে, সবাই দলের সামর্থ্য ও সম্ভাবনায় বিশ্বাস রাখে। যখন লোকে অনেক প্রত্যাশা করে আমাদের কাছে, কিন্তু আমরা পূরণ করতে পারি না, সমালোচনা তখন হবেই।”
দুই টেস্টেই পাকিস্তান একগাদা ক্যাচ ছেড়ে সুযোগ করে দিয়েছে কিউইদের বড় স্কোর গড়ার। সহজ অনেক ক্যাচ তারা নিতে পারেনি। মিসবাহর চোখে দলের ব্যর্থতার মূল কারণ এটিই।
“ আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, আগেও যেটা পাকিস্তান ক্রিকেটে দেখা দেখে, ক্যাচগুলো ঠিকমতো নেওয়া। ক্যাচ ছেড়েই এই সিরিজে আমাদের সম্ভাবনায় চোট লেগেছে। দুই টেস্টে অনেক ক্যাচ হাতছাড়া করেছি আমরা। এখানে আমাদের অনেক কাজ করতে হবে।”
কাজ করার জন্য খুব বেশি সময় পাচ্ছে না পাকিস্তান। সামনেই দক্ষিণ আফ্রিকার সঙ্গে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজ। তবে তাদের জন্য কিছুটা স্বস্তির ব্যাপার, এই সিরিজ দেশের মাটিতে। ২৬ জানুয়ারি করাচি টেস্ট দিয়ে শুরু সিরিজ।
-
মুশফিকের জন্য সতীর্থদের উপহার
-
বড় হারে ইংল্যান্ডে হোয়াইটওয়াশড শ্রীলঙ্কা
-
‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
-
মুমিনুলের নান্দনিক ৭৮, ইয়াসিরের বিধ্বংসী ৫৬
-
‘এমন না আবাহনী অটো জিতে গেছে’
-
একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
-
প্রাইম ব্যাংককে হারিয়ে আবাহনীর হ্যাটট্রিক শিরোপা
-
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলে রাসেল
সর্বাধিক পঠিত
- কেবল ফাইনালেই দেখা হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার
- সোমবার থেকে ‘কঠোর লকডাউন’, বাড়ির বাইরে যেতে মানা
- কোভিড: সোমবার থেকে সীমিত, ১ জুলাই থেকে ‘কঠোর লকডাউন’
- লকডাউন: ঢাকা ছাড়ছে মানুষ, শিমুলিয়ায় ঢল
- সোমবার থেকে ‘লকডাউন’, মাঠে থাকবে সেনাবাহিনী: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
- কোপা আমেরিকার সূচি
- টিভি সূচি (শনিবার, ২৬ জুন ২০২১)
- লকডাউন চাই না, জীবন বাঁচাতে দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
- কোভিড: চার জেলায় মৃত্যুহার বেশি কেন?
- ইউরো ২০২০: সূচি





