‘কোনো স্কুলও মিসবাহকে কোচ করবে না’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jan 2021 09:25 PM BdST Updated: 05 Jan 2021 09:25 PM BdST
-
আকিব জাভেদ ও মিসবাহ-উল-হক
মিসবাহ-উল-হকের সামর্থ্য নিয়ে সংশয় জেগেছে আকিব জাভেদের। সাবেক এই পেসারের মতে, পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালনের জন্য যোগ্য নন মিসবাহ।
সাবেক এই অধিনায়কের ওপর আকিব এতটাই ক্ষুব্ধ যে লাহোরে গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় বলেন, মিসবাহকে কোনো স্কুলও তাদের প্রধান কোচ করবে না।
মিসবাহ ও বোলিং কোচ ওয়াকার ইউনিসকে যারা দায়িত্ব দিয়েছেন তাদেরও সমালোচনা করেছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের সদস্য আকিব।
“ওয়াকার ইউনিস ও মিসবাহ-উল-হকের কোচিংয়ের কোনো অভিজ্ঞতা ছিল না। তবুও তাদের জাতীয় দলের দায়িত্ব পালন করতে দেওয়া হয়েছে। সিদ্ধান্তটি যারা নিয়েছে, এর জন্য তারা দায়ী।”
“মিসবাহর কোচিং দেখে আমার মনে হয়, এমনকি কোনো স্কুলও তাকে কাজ দেবে না। দলের সঙ্গে পেশাদার কোচদের থাকা উচিত। কেবল মাত্র তখনই পরিস্থিতির উন্নতি হবে।”
নিউ জিল্যান্ড সফরে ধুঁকছে পাকিস্তান। প্রথম টেস্টে হেরে যাওয়া দলটির সামনে চোখ রাঙাচ্ছে আরেকটি পরাজয়। দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হার এড়ানোও হবে বড় চ্যালেঞ্জ।
দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তান ২৯৭ রানে অলআউট হওয়ার পর নিউ জিল্যান্ড ৬ উইকেটে ৬৫৯ রান করে ইনিংস ঘোষণা করে। এরপর দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৮ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে সফরকারীরা। ইনিংস ব্যবধানে হার এড়াতে এখনও দলটির প্রয়োজন ৩৫৪ রান।
দলের কঠিন এই সময়ে কোচদের সমালোচনা করলেও নিজে দায়িত্ব নিতে আগ্রহী নন আকিব। কারণ হিসেবে পিসিবির কর্তাদের ও সংস্থাটির চলমান সিস্টেমকে দুষলেন পিএসএল দল লাহোর কালান্দার্সের এই কোচ।
“ওয়াসিম খান ও তার আশেপাশে যারা আছে, তারা কখনও বাস্তবতার ধার ধারে না। এই জন্য পিসিবির মধ্যে অনেক প্রশাসনিক সমস্যা রয়েছে। যদি পাকিস্তানের ক্রিকেটের উন্নয়নের জন্য পিসিবি কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমাদের হকির যে পরিস্থিতি হয়েছে ক্রিকেটের ভাগ্যেও তাই ঘটবে।”
-
মুশফিকের জন্য সতীর্থদের উপহার
-
বড় হারে ইংল্যান্ডে হোয়াইটওয়াশড শ্রীলঙ্কা
-
‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
-
মুমিনুলের নান্দনিক ৭৮, ইয়াসিরের বিধ্বংসী ৫৬
-
‘এমন না আবাহনী অটো জিতে গেছে’
-
একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
-
প্রাইম ব্যাংককে হারিয়ে আবাহনীর হ্যাটট্রিক শিরোপা
-
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলে রাসেল
সর্বাধিক পঠিত
- কেবল ফাইনালেই দেখা হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার
- সোমবার থেকে ‘কঠোর লকডাউন’, বাড়ির বাইরে যেতে মানা
- কোভিড: সোমবার থেকে সীমিত, ১ জুলাই থেকে ‘কঠোর লকডাউন’
- লকডাউন: ঢাকা ছাড়ছে মানুষ, শিমুলিয়ায় ঢল
- সোমবার থেকে ‘লকডাউন’, মাঠে থাকবে সেনাবাহিনী: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
- কোপা আমেরিকার সূচি
- টিভি সূচি (শনিবার, ২৬ জুন ২০২১)
- লকডাউন চাই না, জীবন বাঁচাতে দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
- কোভিড: চার জেলায় মৃত্যুহার বেশি কেন?
- ইউরো ২০২০: সূচি





