নিউ জিল্যান্ড সিরিজের শেষ টেস্টেও নেই বাবর
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jan 2021 02:58 PM BdST Updated: 02 Jan 2021 03:56 PM BdST
-
পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম।
নিউ জিল্যান্ড সফরের শুরু থেকেই দলের সঙ্গে আছেন বাবর আজম। কিন্তু একটি ম্যাচও খেলা হলো না পাকিস্তান অধিনায়কের। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় সিরিজের শেষ টেস্ট থেকেও ছিটকে পড়েছেন তারকা এই ব্যাটসম্যান।
বাবরকে না পাওয়ার বিষয়টি শনিবার নিশ্চিত করেন পাকিস্তান দলের চিকিৎসক সোহেল সেলিম। দলের গুরুত্বপূর্ণ এই ক্রিকেটারকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না পাকিস্তান, জানান তিনি।
“বাবর আজমের চোটের উন্নতি আমরা দেখেছি, তবে সে এখনও পুরোপুরি সেরে উঠেনি। সে আমাদের অধিনায়ক এবং দলের ব্যাটিং লাইন-আপে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কোনো ঝুঁকি নিতে চাই না আমরা।”
নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই অনুশীলনে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান বাবর। এরপর সীমিত ওভারের সিরিজটি খেলা হয়নি তার। ছিলেন না মাউন্ট মঙ্গানুইয়ে হওয়া প্রথম টেস্টেও।
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি জিতে ১-০ তে এগিয়ে আছে নিউ জিল্যান্ড। আগামী রোববার ক্রাইস্টচার্চে শুরু হবে দুই দলের দ্বিতীয় ও শেষ টেস্ট। এর আগে শুক্রবার পুরোদমে অনুশীলনে ফিরেন বাবর। কিন্তু আঙ্গুলে কিছুটা ব্যথা অনুভব করেন ডানহাতি এই ব্যাটসম্যান। তাই তাকে এই ম্যাচেও দলের বাইরে রাখার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
জানুয়ারির শেষ দিকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজে বাবরকে পাওয়ার আশা করছে পাকিস্তান। সফরকারীদের বিপক্ষে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলবে দলটি।
-
মুশফিকের জন্য সতীর্থদের উপহার
-
বড় হারে ইংল্যান্ডে হোয়াইটওয়াশড শ্রীলঙ্কা
-
‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
-
মুমিনুলের নান্দনিক ৭৮, ইয়াসিরের বিধ্বংসী ৫৬
-
‘এমন না আবাহনী অটো জিতে গেছে’
-
একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
-
প্রাইম ব্যাংককে হারিয়ে আবাহনীর হ্যাটট্রিক শিরোপা
-
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলে রাসেল
সর্বাধিক পঠিত
- কেবল ফাইনালেই দেখা হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার
- সোমবার থেকে ‘কঠোর লকডাউন’, বাড়ির বাইরে যেতে মানা
- কোভিড: সোমবার থেকে সীমিত, ১ জুলাই থেকে ‘কঠোর লকডাউন’
- লকডাউন: ঢাকা ছাড়ছে মানুষ, শিমুলিয়ায় ঢল
- সোমবার থেকে ‘লকডাউন’, মাঠে থাকবে সেনাবাহিনী: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
- কোপা আমেরিকার সূচি
- টিভি সূচি (শনিবার, ২৬ জুন ২০২১)
- লকডাউন চাই না, জীবন বাঁচাতে দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
- কোভিড: চার জেলায় মৃত্যুহার বেশি কেন?
- ইউরো ২০২০: সূচি





