৬ সপ্তাহ মাঠের বাইরে শাদাব
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Dec 2020 04:00 PM BdST Updated: 26 Dec 2020 06:08 PM BdST
-
ঊরুর চোটে ছিটকে পড়া শাদাব খান। ছবি: পিসিবি
নিউ জিল্যান্ড সফর শেষ শাদাব খানের। খেলতে পারবেন না ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজেও। ৬ সপ্তাহের জন্য ছিটকে পড়েছেন এই লেগ স্পিন অলরাউন্ডার।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) শনিবারের বিবৃতিতে জানানো হয়েছে, এমআরআই স্ক্যানে ঊরুতে চোট ধরা পড়েছে শাদাবের। বোর্ডের চিকিৎসকরা তাকে দেড় মাসের মতো বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
এই চোটে নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টেও খেলতে পারেননি শাদাব। তবে এখনই তাকে দেশে পাঠিয়ে দিচ্ছে না পাকিস্তান। দলের সঙ্গে নিউ জিল্যান্ডেই পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন তিনি।
ক্রাইস্টচার্চে ৩ জানুয়ারি শুরু হবে পাকিস্তান-নিউ জিল্যান্ডের দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর দেশে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে পাকিস্তান। আগামী ২৬ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সিরিজটি।
-
মুশফিকের জন্য সতীর্থদের উপহার
-
বড় হারে ইংল্যান্ডে হোয়াইটওয়াশড শ্রীলঙ্কা
-
‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
-
মুমিনুলের নান্দনিক ৭৮, ইয়াসিরের বিধ্বংসী ৫৬
-
‘এমন না আবাহনী অটো জিতে গেছে’
-
একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
-
প্রাইম ব্যাংককে হারিয়ে আবাহনীর হ্যাটট্রিক শিরোপা
-
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলে রাসেল
সর্বাধিক পঠিত
- কেবল ফাইনালেই দেখা হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার
- সোমবার থেকে ‘কঠোর লকডাউন’, বাড়ির বাইরে যেতে মানা
- কোভিড: সোমবার থেকে সীমিত, ১ জুলাই থেকে ‘কঠোর লকডাউন’
- লকডাউন: ঢাকা ছাড়ছে মানুষ, শিমুলিয়ায় ঢল
- সোমবার থেকে ‘লকডাউন’, মাঠে থাকবে সেনাবাহিনী: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
- কোপা আমেরিকার সূচি
- টিভি সূচি (শনিবার, ২৬ জুন ২০২১)
- লকডাউন চাই না, জীবন বাঁচাতে দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
- কোভিড: চার জেলায় মৃত্যুহার বেশি কেন?
- ইউরো ২০২০: সূচি





