‘আমিরের ঘটনা পাকিস্তানের ভাবমূর্তির জন্য নেতিবাচক’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Dec 2020 09:13 PM BdST Updated: 25 Dec 2020 09:20 PM BdST
‘টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঝামেলায়’ জড়িয়ে মোহাম্মদ আমিরের আচমকা অবসরের সিদ্ধান্তে নানা প্রতিক্রিয়া আসছে পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের কাছ থেকে। ইনজামাম-উল-হক যেমন মনে করছেন, এই পেসারের উচ্চ পর্যায়ে আগে অভিযোগ করা উচিত ছিল। তবে তার এই ঘটনায় পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তি যে নষ্ট হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই সাবেক এই অধিনায়কের।
গত ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন আমির। এমন সিদ্ধান্তের পেছনে সরাসরি দায় চাপান পাকিস্তান ক্রিকেট বোর্ডের বর্তমান ম্যানেজমেন্টের ওপর।
এরপর নিজের ইউটিউব চ্যানেলে ইনজামাম মন্তব্য করেছিলেন, হুট করে এই সিদ্ধান্ত নেওয়ায় ভবিষ্যতে পস্তাতে হবে আমিরকে। এবার লাহোরে বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সামনে তিনি বললেন, দেশের ক্রিকেটের ওপরের নেতিবাচক প্রভাবের শঙ্কার কথা।
“আমিরের সিদ্ধান্ত (অবসরের) পাকিস্তানের বোলিং শক্তির ওপর কী প্রভাব ফেলবে, এটা বিষয় নয়। কারণ জীবন থেমে থাকে না। তবে যে বিষয় আমাকে বেশি ভাবাচ্ছে তা হলো, এই জাতীয় ঘটনাগুলি আমাদের ক্রিকেট ও এর ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এমন ঘটনা না ঘটাই উত্তম।”
গত বছরের জুলাইয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেন আমির। গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া সফরের ঠিক আগ মুহূর্তে তার সেই সিদ্ধান্ত বিপাকে ফেলেছিল পাকিস্তানকে। সেজন্য তখন সরাসরি তার সমালোচনা করেছিলেন মিসবাহ-উল-হক, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসরা। যা চলে এখনও।
ছবি: পিসিবি
“সে যদি টিম ম্যানেজমেন্টের একজন বা দুজনের প্রতি অসন্তুষ্ট থাকত, তার উচিত ছিল প্রধান কোচ মিসবাহ-উল-হকের সঙ্গে খোলামেলা আলাপ করা। সিদ্ধান্ত নেওয়ার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গেও যোগাযোগ করতে পারতো সে।”
“ওয়াকারের (বোলিং কোচ) সঙ্গে সম্ভবত তার সমস্যা আছে। উপর মহলে জানানোর পরও যদি সমস্যা না মিটতো, তখন তার উচিত ছিল এই পথ নেওয়া।”
২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা আমির পাকিস্তানের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৫০ টি-টোয়েন্টি খেলেছেন। তার নামের পাশে আছে ২৫৯টি আন্তর্জাতিক উইকেট।
-
মুশফিকের জন্য সতীর্থদের উপহার
-
বড় হারে ইংল্যান্ডে হোয়াইটওয়াশড শ্রীলঙ্কা
-
‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
-
মুমিনুলের নান্দনিক ৭৮, ইয়াসিরের বিধ্বংসী ৫৬
-
‘এমন না আবাহনী অটো জিতে গেছে’
-
একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
-
প্রাইম ব্যাংককে হারিয়ে আবাহনীর হ্যাটট্রিক শিরোপা
-
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলে রাসেল
সর্বাধিক পঠিত
- কেবল ফাইনালেই দেখা হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার
- সোমবার থেকে ‘কঠোর লকডাউন’, বাড়ির বাইরে যেতে মানা
- কোভিড: সোমবার থেকে সীমিত, ১ জুলাই থেকে ‘কঠোর লকডাউন’
- লকডাউন: ঢাকা ছাড়ছে মানুষ, শিমুলিয়ায় ঢল
- সোমবার থেকে ‘লকডাউন’, মাঠে থাকবে সেনাবাহিনী: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
- কোপা আমেরিকার সূচি
- টিভি সূচি (শনিবার, ২৬ জুন ২০২১)
- লকডাউন চাই না, জীবন বাঁচাতে দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
- কোভিড: চার জেলায় মৃত্যুহার বেশি কেন?
- ইউরো ২০২০: সূচি





