এবার শাদাবকেও হারাল পাকিস্তান
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Dec 2020 03:18 PM BdST Updated: 23 Dec 2020 03:29 PM BdST
পাকিস্তানের চোটাক্রান্ত খেলোয়াড়দের তালিকাটা আরও লম্বা হলো। বাবর আজম, ইমাম-উল-হকের পর নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন শাদাব খানও।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বুধবারের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, ঊরুর চোটে ভুগছেন শাদাব। তার জায়গায় বাঁহাতি স্পিনার জাফর গোহারকে দলে নিয়েছে সফরকারীরা।
২০১৫ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক পথচলা শুরু হয়েছিল জাফরের। শারজাহতে ইংল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচের পর আর পাকিস্তানের হয়ে খেলা হয়নি তার।
দেশটির ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট কায়েদ-ই-আজম ট্রফির ২০১৯-২০ মৌসুমে জাফর দুর্দান্ত বোলিং করেছেন। ৩৮ উইকেট নিয়ে হয়েছেন আসরের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে ইনিংসে পাঁচবার চারটি করে ও একবার পাঁচ উইকেট নেন। ৩৯টি প্রথম শ্রেণির ম্যাচে তার উইকেট ১৪৪টি।
এর আগে অনুশীলনে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে বাবর ও বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলে ইমাম চোট পান। অধিনায়কের অনুপস্থিতিতে প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দিবেন কিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান।
আগামী শনিবার মাউন্ট মঙ্গানুইয়ে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট ৩ জানুয়ারি, ক্রাইস্টচার্চে।
পাকিস্তান টেস্ট দল: মোহাম্মদ রিজওয়ান (প্রথম টেস্টের অধিনায়ক), আবিদ আলি, আজহার আলি, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস সোহেল, ইমরান বাট, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, সোহেল খান, ইয়াসির শাহ, জাফর গোহার।
-
মুশফিকের জন্য সতীর্থদের উপহার
-
বড় হারে ইংল্যান্ডে হোয়াইটওয়াশড শ্রীলঙ্কা
-
‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
-
মুমিনুলের নান্দনিক ৭৮, ইয়াসিরের বিধ্বংসী ৫৬
-
‘এমন না আবাহনী অটো জিতে গেছে’
-
একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
-
প্রাইম ব্যাংককে হারিয়ে আবাহনীর হ্যাটট্রিক শিরোপা
-
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলে রাসেল
সর্বাধিক পঠিত
- কেবল ফাইনালেই দেখা হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার
- সোমবার থেকে ‘কঠোর লকডাউন’, বাড়ির বাইরে যেতে মানা
- কোভিড: সোমবার থেকে সীমিত, ১ জুলাই থেকে ‘কঠোর লকডাউন’
- লকডাউন: ঢাকা ছাড়ছে মানুষ, শিমুলিয়ায় ঢল
- সোমবার থেকে ‘লকডাউন’, মাঠে থাকবে সেনাবাহিনী: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
- কোপা আমেরিকার সূচি
- টিভি সূচি (শনিবার, ২৬ জুন ২০২১)
- লকডাউন চাই না, জীবন বাঁচাতে দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
- কোভিড: চার জেলায় মৃত্যুহার বেশি কেন?
- ইউরো ২০২০: সূচি





