সমালোচকদের শিক্ষা হয়েছে, আশা আকমলের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Sep 2020 09:51 AM BdST Updated: 12 Sep 2020 09:51 AM BdST
৪০ ছুঁইছুঁই মোহাম্মদ হাফিজের খেলা চালিয়ে যাওয়া, তাকে দলে সুযোগ দেওয়া নিয়ে সমালোচনা কম হয়নি। আমজনতার পাশাপাশি সেই মিছিলে সামিল ছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও। কিন্তু ইংল্যান্ডে হাফিজের দুর্দান্ত পারফরম্যান্সের পর তার হয়ে সমালোচকদের একহাত নিলেন কামরান আকমল। এই কিপার-ব্যাটসম্যানের আশা, এবার শিক্ষা হয়েছে সবার।
ইংল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজর শেষ দুই ম্যাচে হাফিজ খেলেছেন ৩৬ বলে ৬৯ ও ৫২ বলে ৮৬ রানের দারুণ দুটি ইনিংস। তার সৌজন্যেই টি-টোয়েন্টি সিরিজ ড্র করতে পেরেছে পাকিস্তান। ম্যান অব দা সিরিজ হয়েছেন তিনিই।
সিরিজের আগে রমিজ রাজাসহ পাকিস্তানের অনেকেই হাফিজকে বলেছেন অবসরে নিয়ে তরুণদের সুযোগ দিতে। পাকিস্তানের একটি ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে আকমল বললেন, এত সহজেই কাউকে বাতিল বলতে নেই।
“এসব ঘটনা আমি অনেক দেখেছি, কোনো একজন সম্পর্কে না জেনেই লোকে তার শেষ দেখে ফেলে। তারা জানেও না, জাতীয় দলে আসতে ওই ক্রিকেটারকে কতটা কাঠখড় পোড়াতে হয়েছে। খুব সহজেই লোকে বলে দেয়, অমুক শেষ, তার বদলে অন্যকে নাও।”
“ আমাদের এখানে সাবেক ক্রিকেটারসহ কত লোকে বলেছে হাফিজের বদলে অন্য কাউকে নিতে। এখন সেই হাফিজই পাকিস্তানকে জিততে সহায়তা করেছে। ওই লোকগুলোর এখন মুখ দেখানোর উপায় নেই। আশা করি, তাদের এখন শিক্ষা হয়েছে।”
ইংল্যান্ড সফরের পারফরম্যান্স নিয়ে সমালোচনার শিকার হতে হয়েছে বাবর আজমকেও। কদিন আগেও যিনি ছিলেন টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান, এই সংস্করণে দারুণ ধারাবাহিক, সেই বাবর যথেষ্ট দ্রুতগতিতে রান করছেন না বলে সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেকদের কয়েকজন। এতেও হতাশ আকমল।
“ বড় ট্র্যাজেডি হলো, লোকে আমাদের এক নম্বর ব্যাটসম্যান বাবর আজমের সমালোচনা শুরু করেছে যে সে যথেষ্ট দ্রুতগতিতে রান করছে না বা ম্যাচ জেতাচ্ছে না। অথচ আমাদের উন্নতি করতে হলে, সমালোচনা না করে উৎসাহ দেওয়া উচিত ওকে।”
“ দল হিসেবে এগোতে হলে বাবরের মতো একজনের সমালোচনা না করে তাকে প্রেরণা জোগানো উচিত। ম্যানেজমেন্টেরও এটা দায়িত্ব, নিজেদের পছন্দের কয়েকজনের কথা শুধু না ভেবে সব ক্রিকেটারদের দেখভাল করা ও আত্মবিশ্বাস বাড়ানোয় সহায়তা করা।”
-
লুইস-গেইলদের ব্যাটে লণ্ডভণ্ড দক্ষিণ আফ্রিকা
-
মুশফিকের জন্য সতীর্থদের উপহার
-
বড় হারে ইংল্যান্ডে হোয়াইটওয়াশড শ্রীলঙ্কা
-
‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
-
মুমিনুলের নান্দনিক ৭৮, ইয়াসিরের বিধ্বংসী ৫৬
-
‘এমন না আবাহনী অটো জিতে গেছে’
-
একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
-
প্রাইম ব্যাংককে হারিয়ে আবাহনীর হ্যাটট্রিক শিরোপা
সর্বাধিক পঠিত
- কোভিড: সোমবার থেকে সীমিত, ১ জুলাই থেকে ‘কঠোর লকডাউন’
- ৩ দিনের লকডাউনে কী খোলা থাকবে, কী থাকবে বন্ধ
- ৮২ বছরের রেকর্ড ভেঙে শেষ আটে ইতালি
- চুক্তি নবায়ন: মেসিকে বার্সার ‘তাড়া’
- করোনাভাইরাস: এক দিনে রেকর্ড ১১৯ মৃত্যু
- কোপা আমেরিকার সূচি
- একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
- ‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
- লুইস-গেইলদের ব্যাটে লণ্ডভণ্ড দক্ষিণ আফ্রিকা
- কেবল ফাইনালেই দেখা হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার





