মিসবাহর শরীরী ভাষায় বিরক্ত ইনজামাম
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Aug 2020 10:21 PM BdST Updated: 31 Aug 2020 10:37 PM BdST
-
মিসবাহর হতাশার নানা প্রহর
-
ইনজামাম-উল-হক
ম্যাচের বাকি ছিল ঢের, কিন্তু মিসবাহ-উল-হক যেন হাল ছেড়ে দিলেন শুরুতেই। হতাশায় তখনই তার মাথায় হাত! ম্যাচের মাঝপথেই পাকিস্তানি কোচের এমন প্রতিক্রিয়া একদমই ভালো লাগেনি ইনজামাম-উল-হকের। দলের অভিভাবক মিসবাহর শরীরী ভাষা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের এই সাবেক অধিনায়ক।
ওল্ড ট্র্যাফোর্ডে রোববার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৯৬ রান তাড়ায় ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডের পাওয়ার প্লেতে উইকেট নিতে পারছিল না পাকিস্তান। তখনই দেখা গেছে মিসবাহর হতাশার অভিব্যক্তি। তার মাথায় হাত দিয়ে বসে থাকার দৃশ্য বারবার ধরা পড়েছে ক্যামেরায়।
এছাড়াও ম্যাচের বিভিন্ন সময়ে তার অঙ্গভঙ্গিতে ফুটে উঠেছে হতাশা। ড্রেসিং রুমের বাইরে এসেও নির্দেশনা দিতে দেখা গেছে তাকে। ধারাভাষ্যকাররাও তখন কথা বলছিলেন মিসবাহর আচরণ নিয়ে।
কোচ হয়ে মিসবাহর এমন প্রতিক্রিয়া দলের মাঝে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন ইনজামাম। নিজের ইউটিউব চ্যানেলে সেটিই তুলে ধরেন তিনি।
“ইংল্যান্ড ইনিংসের পঞ্চম ওভারের সময়, পাকিস্তান যখন পাওয়ার প্লেতে বোলিং করছিল এবং ৪০-৪৫ রান দিয়েছিল, ক্যামেরা বারবার মিসবাহকে দেখাচ্ছিল। তার হাত ছিল মাথায়। যেটা দেখে মনে হয়, খুব বাজে কিছু হয়ে গেছে। তখনও ১৫৫-১৬০ রান প্রয়োজন ছিল এবং ম্যাচটি যেকোনো দলের পক্ষে যেতে পারত।”
ইনজামাম-উল-হক
পাকিস্তানের বিপক্ষে সবচেয়ে বেশি রান তাড়ার রেকর্ড গড়ে ম্যাচটি পাঁচ উইকেটে জিতে নেয় ইংল্যান্ড। ইনজামামের মতে, ম্যাচের কঠিন পরিস্থিতিতেও দলকে সাহস জোগানোই হওয়া উচিত ড্রেসিং রুমে থাকাদের কাজ।
“ম্যাচে যা কিছুই ঘটুক না কেন, ড্রেসিং রুম থেকে কেবল ইতিবাচক আবহটাই দেওয়া উচিত। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন। এই সংস্করণেই যদি আমরা হেরে যাই, তাহলে এটা দুশ্চিন্তার বিষয়।”
পাকিস্তানের সাবেক কোচ মিকি আর্থারও একটুতেই হতাশ হয়ে যেতেন এবং ক্রিকেটারদের কাছ থেকে এ নিয়ে অভিযোগও পেতেন বলে জানালেন সে সময়ের পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম।
“মিকি আর্থার প্রায়ই এভাবেই প্রতিক্রিয়া দেখাত। যখনই আমি কোনো সিরিজ দেখতে যেতাম এবং খেলোয়াড়দের সঙ্গে কথা বলতাম, তারা প্রায়ই অভিযোগ করত যে আর্থারের এমন প্রতিক্রিয়া তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।”
-
লুইস-গেইলদের ব্যাটে লণ্ডভণ্ড দক্ষিণ আফ্রিকা
-
মুশফিকের জন্য সতীর্থদের উপহার
-
বড় হারে ইংল্যান্ডে হোয়াইটওয়াশড শ্রীলঙ্কা
-
‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
-
মুমিনুলের নান্দনিক ৭৮, ইয়াসিরের বিধ্বংসী ৫৬
-
‘এমন না আবাহনী অটো জিতে গেছে’
-
একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
-
প্রাইম ব্যাংককে হারিয়ে আবাহনীর হ্যাটট্রিক শিরোপা
সর্বাধিক পঠিত
- কোভিড: সোমবার থেকে সীমিত, ১ জুলাই থেকে ‘কঠোর লকডাউন’
- ৩ দিনের লকডাউনে কী খোলা থাকবে, কী থাকবে বন্ধ
- ৮২ বছরের রেকর্ড ভেঙে শেষ আটে ইতালি
- চুক্তি নবায়ন: মেসিকে বার্সার ‘তাড়া’
- করোনাভাইরাস: এক দিনে রেকর্ড ১১৯ মৃত্যু
- কোপা আমেরিকার সূচি
- একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
- ‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
- লুইস-গেইলদের ব্যাটে লণ্ডভণ্ড দক্ষিণ আফ্রিকা
- কেবল ফাইনালেই দেখা হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার





