মাইলফলকের দুয়ারে অ্যান্ডারসন, সিরিজ জেতার কাছে ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Aug 2020 12:01 AM BdST Updated: 25 Aug 2020 02:34 PM BdST
বৃষ্টি আর আলোকস্বল্পতায় অপেক্ষা বাড়ল জেমস অ্যান্ডারসনের। ছয়শ উইকেটের মাইলফলক থেকে স্রেফ ১ উইকেট দূরে দাঁড়িয়ে টেস্ট ইতিহাসের সফলতম পেসার। তার হতাশার দিনে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেছে ইংল্যান্ড।
তৃতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১০০ রান। অধিনায়ক আজহার আলি ২৯ ও বাবর আজম ৪ রানে ব্যাট করছেন।
ইনিংস ব্যবধানে হার এড়াতে এখনও ২১০ রান চাই সফরকারীদের। ২-০ ব্যবধানে সিরিজ জিততে শেষ দিনে শেষ ৮ উইকেট চাই জো রুটদের।
ম্যাচের যে পরিস্থিতি এবং আবহাওয়ার যা পূর্বাভাস তাতে এই টেস্টে জেতার বাস্তবিক কোনো সম্ভাবনা নেই প্রথম টেস্ট হারা পাকিস্তানের।
তাই সাউথ্যাম্পটনে সোমবার চতুর্থ দিন দুই নিয়মিত ওপেনারই ইনিংস উদ্বোধন করার সুযোগ পান। শান মাসুদ ও আবিদ আলি শুরু করেন আস্থার সঙ্গে। দুই জনই মনোযোগী ছিলেন ক্রিজে সময় কাটানোর দিকে।
প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান মাসুদকে এলবিডব্লিউ করে ৪৯ রানের শুরুর জুটি ভাঙেন স্টুয়ার্ট ব্রড। নিজেকে ফিরে পাওয়া আজহার শুরু থেকেই ছিলেন আত্মবিশ্বাসী। আবিদের সঙ্গে তার জুটিতে ধীরে ধীরে এগোতে থাকে পাকিস্তান।
শুরুতেই ৫৯৯তম উইকেটের দেখা পেতে পারতেন অ্যান্ডারসন। পঞ্চম ওভারে তার বলে মাসুদের সহজ ক্যাচ গ্লাভসে জমাতে পারেননি জস বাটলার।
দারুণ বোলিং করলেও উইকেটের দেখা পাচ্ছিলেন না অ্যান্ডারসন। অবশেষে সাফল্য মেলে তৃতীয় স্পেলে। তার ভেতরে ঢোকা এক ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে যান আবিদ। ১৬২ বলে খেলা তার ৪২ বলের ইনিংস গড়া দুটি চারে।
এদিন খেলা হওয়ার কথা ছিল ৯৬ ওভার। বিরূপ আবহাওয়ায় খেলা হতে পেরেছে ৫৬ ওভার।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ১৫৪.৪ ওভারে ৫৮৩/৮ ইনিংস ঘোষণা
পাকিস্তান ১ম ইনিংস: ২৭৩
পাকিস্তান ২য় ইনিংস: (ফলোঅন) ৫৬ ওভারে ১০০/২ (মাসুদ ১৮, আবিদ ৪২, আজহার ২৯*, বাবর ৪*; অ্যান্ডারসন ১২-৩-১৮-১, ব্রড ১১-৫-২৩-১, ওকস ৮-২-১৪-০, আর্চার ৯-৫-৮-০, বেস ১৪-৩-২৭-০, রুট ২-০-৩-০)
-
লুইস-গেইলদের ব্যাটে লণ্ডভণ্ড দক্ষিণ আফ্রিকা
-
মুশফিকের জন্য সতীর্থদের উপহার
-
বড় হারে ইংল্যান্ডে হোয়াইটওয়াশড শ্রীলঙ্কা
-
‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
-
মুমিনুলের নান্দনিক ৭৮, ইয়াসিরের বিধ্বংসী ৫৬
-
‘এমন না আবাহনী অটো জিতে গেছে’
-
একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
-
প্রাইম ব্যাংককে হারিয়ে আবাহনীর হ্যাটট্রিক শিরোপা
সর্বাধিক পঠিত
- কোভিড: সোমবার থেকে সীমিত, ১ জুলাই থেকে ‘কঠোর লকডাউন’
- ৩ দিনের লকডাউনে কী খোলা থাকবে, কী থাকবে বন্ধ
- ৮২ বছরের রেকর্ড ভেঙে শেষ আটে ইতালি
- চুক্তি নবায়ন: মেসিকে বার্সার ‘তাড়া’
- করোনাভাইরাস: এক দিনে রেকর্ড ১১৯ মৃত্যু
- কোপা আমেরিকার সূচি
- একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
- ‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
- লুইস-গেইলদের ব্যাটে লণ্ডভণ্ড দক্ষিণ আফ্রিকা
- কেবল ফাইনালেই দেখা হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার





