‘বাংলাদেশ বা ছোট দলগুলিকে হারিয়ে আনন্দে মাতলে লজ্জার ব্যাপার’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Aug 2020 01:37 PM BdST Updated: 24 Aug 2020 04:57 PM BdST
-
আমির সোহেল। ছবি: টুইটার।
-
পাকিস্তানের কোচ মিসবাহ, বোলিং কোচ ওয়াকার, স্পিন কোচ মুশতাক।
ইংল্যান্ড সফরে পাকিস্তানের পারফরম্যান্সে হতাশ সাবেক পাকিস্তানি অধিনায়ক আমির সোহেল তুলাধুনা করেছেন দলের কোচিং স্টাফকে। বাংলাদেশ বা ছোট দলগুলিকে হারিয়েই পাকিস্তানের কোচরা তৃপ্তির ঢেকুর তুলছেন বলে অভিযোগ সোহেলের। শুধু আনন্দ ভ্রমণের জন্যই দলের সঙ্গে থাকলে ক্রিকেট ছেড়ে কোচদের বিশ্ব ভ্রমণে যেতে বলছেন সাবেক এই ওপেনার।
ইংল্যান্ড সফরে প্রথম দুই টেস্ট শেষে সিরিজে পিছিয়ে আছে পাকিস্তান। চলতি শেষ টেস্টেও ফলো অনে পড়ে তারা লড়ছে ইনিংস পরাজয় এড়াতে। ইংল্যান্ড সফরের আগে এ বছর বাংলাদেশের বিপক্ষে দেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে পাকিস্তান, বড় ব্যবধানে জিতেছে একটি টেস্টে।
নিজের ইউটিউব চ্যানেলে আলোচনায় রোববার বাংলাদেশ সিরিজের দিকে ইঙ্গিত করে সোহেল ধুয়ে দিলেন দলের কোচদের।
“ আপনাকে যখন নিয়োগ দেওয়া হয়েছে, পয়সা পাচ্ছেন কাজের জন্য, সেটির ন্যায্যতা প্রমাণ করতে হবে। দুর্ভাগ্যজনকভাবে দীর্ঘদিন ধরে পাকিস্তান দলের সঙ্গে যারা আছে (কোচিং স্টাফে), দেখানোর মতো তাদের কিছুই নেই।”
“বাংলাদেশ বা ছোট দলগুলির বিপক্ষে জিতে… অবশ্য বাংলাদেশকে এখন আর ছোট দল বলা যায় না, ভালো হয়ে গেছে… এদের বিপক্ষে জিতে আনন্দে মাতলে তা লজ্জার ব্যাপার। সবাইকে নিজের দায়িত্ব পালন করতে হবে। আমাদের ক্রিকেট এগোচ্ছেই না। আধ কদম এগোলে ছয় কদম পেছনে চলে যায়।”
পাকিস্তানের কোচ মিসবাহ, বোলিং কোচ ওয়াকার, স্পিন কোচ মুশতাক।
“ এসব দেখার দায়িত্ব কার? এই কোচদের কেন রাখা হয়েছে? আনন্দ ভ্রমণের জন্য পাঠানো হয়েছে তাদের! আনন্দ ভ্রমণের জন্য হলে তাদের বিশ্ব ভ্রমণে পাঠিয়ে দেওয়া হোক। আপনারা বিশ্ব ভ্রমণে যান, ক্রিকেটাররা নিজেদের কাজ করুক।”
“ মিসবাহকে বুঝতে হবে, সে কেন এখানে আছে… যদি ক্রিকেটারদের সাহায্য করতে না পারে, কোনো ব্যাটসম্যান যদি বারবার একইভাবে আউট হয়, তাহলে ক্রিকেটার-কোচ সবার জন্যই সতর্ক সঙ্কেত বাজতে শুরু করে।”
-
১৮ বছর পর 'পাকিস্তান সফরে যাচ্ছে' নিউ জিল্যান্ড
-
লুইস-গেইলদের ব্যাটে লণ্ডভণ্ড দক্ষিণ আফ্রিকা
-
মুশফিকের জন্য সতীর্থদের উপহার
-
বড় হারে ইংল্যান্ডে হোয়াইটওয়াশড শ্রীলঙ্কা
-
‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
-
মুমিনুলের নান্দনিক ৭৮, ইয়াসিরের বিধ্বংসী ৫৬
-
‘এমন না আবাহনী অটো জিতে গেছে’
-
একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
সর্বাধিক পঠিত
- কোভিড: সোমবার থেকে সীমিত, ১ জুলাই থেকে ‘কঠোর লকডাউন’
- ৩ দিনের লকডাউনে কী খোলা থাকবে, কী থাকবে বন্ধ
- ৮২ বছরের রেকর্ড ভেঙে শেষ আটে ইতালি
- চুক্তি নবায়ন: মেসিকে বার্সার ‘তাড়া’
- করোনাভাইরাস: এক দিনে রেকর্ড ১১৯ মৃত্যু
- কোপা আমেরিকার সূচি
- একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
- ‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
- লুইস-গেইলদের ব্যাটে লণ্ডভণ্ড দক্ষিণ আফ্রিকা
- কেবল ফাইনালেই দেখা হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার





