অ্যান্ডারসনের সুইংয়ে ফলোঅনে পাকিস্তান
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Aug 2020 12:20 AM BdST Updated: 24 Aug 2020 01:13 AM BdST
যে পিচে নির্বিষ মনে হলো পাকিস্তানের বোলিং আক্রমণ, সেখানেই সুইংয়ের জাদুতে ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় ফেললেন জেমস অ্যান্ডারসন। ৫ উইকেট নিয়ে পাকিস্তানকে গুঁড়িয়ে ছয়শ উইকেটের দুয়ারে পৌঁছে গেলেন অভিজ্ঞ এই ইংলিশ পেসার। অপরাজিত সেঞ্চুরিতেও ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে ফলোঅন এড়াতে পারেননি আজহার আলি।
ক্যারিয়ারে ইনিংসে ২৯তম বার পাঁচ উইকেট নিয়ে পাকিস্তানকে ২৭৩ রানে গুটিয়ে দিয়েছেন অ্যান্ডারসন। সফরকারী অধিনায়ক আজহারের অপরাজিত ১৪১ রানের লড়াকু ইনিংসের পরও ৩১০ রানের বড় লিড পেয়েছে ইংল্যান্ড।
পাকিস্তানের ইনিংস শেষ হওয়ার পরও আধ ঘণ্টার মতো দিনের খেলা বাকি ছিল। আবিদ আলির জায়গায় শান মাসুদকে নিয়ে দ্বিতীয় ইনিংস উদ্বোধনের অপেক্ষায় ছিলেন আজহার। কিন্তু এর আগেই আলোকস্বল্পতার জন্য দিনের খেলার ইতি টানেন আম্পায়াররা।
৩ উইকেটে ২৪ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান শুরুতেই হারায় আসাদ শফিককে। ইংল্যান্ড সফরটা যেন দুঃস্বপ্নের মতো কাটছে এই মিডল অর্ডার ব্যাটসম্যানের। চার ইনিংসে সব মিলিয়ে তার রান ৪৬, এ নিয়ে তিনবার আউট হলেন এক অঙ্কের ঘরে।
আগের টেস্টে একমাত্র ইনিংসে শূন্য রানে ফেরা ফাওয়াদ আলম অধিনায়কের সঙ্গে গড়েন প্রতিরোধ। রানের চেয়ে ক্রিজে পড়ে থাকার দিকেই ছিল দুই ব্যাটসম্যানের মনোযোগ। কঠিন সময়টা পার করে বিদায় নেন ফাওয়াদ। ডম বেসের বলে ধরা পড়েন কিপার জস বাটলারের গ্লাভসে।
এরপরেই ইনিংসে নিজেদের সেরা জুটিটা পায় পাকিস্তান। কিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে আজহার উপহার দেন শতরানের জুটি। এই জুটি গড়ার পথেই সপ্তদশ সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক।
মাথা ব্যথার কারণ হয়ে ওঠা জুটি ভাঙেন ক্রিস ওকস। লেগ স্টাম্পের বাইরের সাদামাটা এক ডেলিভারিতে ভাঙে ১৩৮ রানের জুটি। কিপারের গ্লাভসে ধরা পড়েন রিজওয়ান। তার ১১৩ বলে খেলা ৫৩ রানের ইনিংস গড়া ৫ চার ও এক ছক্কায়।
ক্রিজে গিয়েই শট খেলছিলেন ইয়াসির শাহ। আজহারের সঙ্গে জমে উঠতে শুরু করেছিল তার জুটি। কিন্তু দ্বিতীয় নতুন বলে তাদের ইনিংসের লেজ দ্রুত ছেটে ফেলে ইংলিশরা।
ইয়াসিরকে বিদায় করার পর শাহিন শাহ আফ্রিদিকে কট বিহাইন্ড করেন স্টুয়ার্ট ব্রড। সেঞ্চুরিয়ান বাটলার দারুণ সফল উইকেটের পেছনেও। তার তৃতীয় ডিসমিসাল আফ্রিদি।
অন্য প্রান্তে সুইং বোলিংয়ে ব্যাটসম্যানদের দারুণ ভোগান অ্যান্ডারসন। এক পর্যায়ে তার দুই ওভারে তিনটি ক্যাচ হাতছাড়া করেন ফিল্ডাররা। এর মধ্যে সবচেয়ে সহজ ক্যাচটা ছাড়া ব্রড কাজে লাগান মোহাম্মদ আব্বাসকে রান আউটের সুযোগ।
তৃতীয় ওভারে ক্রিজে আসা আজহার দেশের বাইরে বাজে সময় পেছনে ফেলার আভাস দিলেন। এই টপ অর্ডার ব্যাটসম্যানের ২৭২ বলের ইনিংসে চার ২১টি।
৫৬ রানে ৫ উইকেট নেন অ্যান্ডারসন। প্রথম পেসার হিসেবে ছয়শ উইকেটের মাইলফলক ছুঁতে আর কেবল দুটি উইকেট চাই তার। ব্রড ৪০ রানে নেন ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ১৫৪.৪ ওভারে ৫৮৩/৮ ইনিংস ঘোষণা
পাকিস্তান ১ম ইনিংস: (আগের দিন ২৪/৩) ৯৩ ওভারে ২৭৩ (আজহার ১৪১*, শফিক ৫, ফাওয়াদ ২১, রিজওয়ান ৫৩, ইয়াসির ২০, আফ্রিদি ৩, আব্বাস ১, নাসিম ০*; অ্যান্ডারসন ২৩-৩-৫৬-৫, ব্রড ২০-৫-৪০-২, আর্চার ১৭-৩-৫৮-০, ওকস ১৫-২-৪২-১, বেস ১৮-২-৬৮-১)
-
১৮ বছর পর 'পাকিস্তান সফরে যাচ্ছে' নিউ জিল্যান্ড
-
লুইস-গেইলদের ব্যাটে লণ্ডভণ্ড দক্ষিণ আফ্রিকা
-
মুশফিকের জন্য সতীর্থদের উপহার
-
বড় হারে ইংল্যান্ডে হোয়াইটওয়াশড শ্রীলঙ্কা
-
‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
-
মুমিনুলের নান্দনিক ৭৮, ইয়াসিরের বিধ্বংসী ৫৬
-
‘এমন না আবাহনী অটো জিতে গেছে’
-
একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
সর্বাধিক পঠিত
- কোভিড: সোমবার থেকে সীমিত, ১ জুলাই থেকে ‘কঠোর লকডাউন’
- ৩ দিনের লকডাউনে কী খোলা থাকবে, কী থাকবে বন্ধ
- ৮২ বছরের রেকর্ড ভেঙে শেষ আটে ইতালি
- চুক্তি নবায়ন: মেসিকে বার্সার ‘তাড়া’
- করোনাভাইরাস: এক দিনে রেকর্ড ১১৯ মৃত্যু
- কোপা আমেরিকার সূচি
- একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
- ‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
- লুইস-গেইলদের ব্যাটে লণ্ডভণ্ড দক্ষিণ আফ্রিকা
- কেবল ফাইনালেই দেখা হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার





