‘পাকিস্তানের প্রয়োজন ধোনির মতো অধিনায়ক’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Aug 2020 12:52 PM BdST Updated: 21 Aug 2020 12:52 PM BdST
ইংল্যান্ডে টেস্ট সিরিজ বাঁচাতে মাঠে নামছে পাকিস্তান, অধিনায়ক আজহার আলি লড়ছেন দলে জায়গা বাঁচাতে। পাকিস্তান অধিনায়কের ফর্ম নিয়ে যখন আলোচনা তুমুল, কামরান আকমল তখন তুলে ধরলেন মহেন্দ্র সিং ধোনির উদাহরণ। পাকিস্তানের এই কিপার-ব্যাটসম্যানের মতে, তাদের প্রয়োজন ধোনির মতো একজন অধিনায়ক।
ধোনির অবসর ঘোষণার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় কিংবদন্তির প্রতি সম্মান জানিয়েছিলেন আকমল। এবার পাকিস্তানের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি তুলে ধরলেন তোর চোখে ধোনির বিশেষত্ব।
“ এমএস ধোনি ছিলেন এমন একজন, যিনি দলকে এগিয়ে নিতেন। যদি কেউ নিজের জায়গা পাকা করার জন্য অধিনায়কত্ব করে, নেতৃত্ব তখন তার জন্য খুব সহজ। দলের জয়-হার নিয়ে তার ভাবনা থাকে না।”
“ কিন্তু ধোনির ছিল এই বিশেষত্ব, সে দল গড়ে তুলেছে, পাশাপাশি নিজের পারফরম্যান্সও ছিল বিশ্বমানের। যে ক্রিকেটারদের সে গড়ে তুলেছে, এখনও তারা এক নম্বর। সে কেবল দেশেরই ভালো চেয়েছে।”
পাকিস্তানের এখন এই জায়গাতেই ঘাটতি দেখেন আকমল। ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার তাই খুঁজছেন ধোনির মতো একজনকে।
“ পাকিস্তানে এরকম অধিনায়কই প্রয়োজন। আমরা ইনজি ভাই (ইনজামাম-উল-হক) ও ইউনিস (খান) ভাইকে দেখেছি, তারা দলকে বয়ে নিয়েছেন। এখনকার ওদের আমরা দেখি কেবল নিজের জায়গা ধরে রাখার জন্য খেলতে। দলের জয়-হার তাদের কাছে কোনো ব্যাপার নয়। যে কোনো দলের জন্য এসব ক্ষতিকর।”
-
লুইস-গেইলদের ব্যাটে লণ্ডভণ্ড দক্ষিণ আফ্রিকা
-
মুশফিকের জন্য সতীর্থদের উপহার
-
বড় হারে ইংল্যান্ডে হোয়াইটওয়াশড শ্রীলঙ্কা
-
‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
-
মুমিনুলের নান্দনিক ৭৮, ইয়াসিরের বিধ্বংসী ৫৬
-
‘এমন না আবাহনী অটো জিতে গেছে’
-
একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
-
প্রাইম ব্যাংককে হারিয়ে আবাহনীর হ্যাটট্রিক শিরোপা
সর্বাধিক পঠিত
- কোভিড: সোমবার থেকে সীমিত, ১ জুলাই থেকে ‘কঠোর লকডাউন’
- ৩ দিনের লকডাউনে কী খোলা থাকবে, কী থাকবে বন্ধ
- ৮২ বছরের রেকর্ড ভেঙে শেষ আটে ইতালি
- চুক্তি নবায়ন: মেসিকে বার্সার ‘তাড়া’
- করোনাভাইরাস: এক দিনে রেকর্ড ১১৯ মৃত্যু
- কোপা আমেরিকার সূচি
- একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
- ‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
- লুইস-গেইলদের ব্যাটে লণ্ডভণ্ড দক্ষিণ আফ্রিকা
- কেবল ফাইনালেই দেখা হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার





