কোচ হয়ে পাকিস্তান ক্রিকেটে ইউসুফ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Aug 2020 01:28 AM BdST Updated: 21 Aug 2020 01:28 AM BdST
সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ ও মোহাম্মদ জাহিদকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পিসিবি। হাই পারফরম্যান্স সেন্টারের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন ইউসুফ, বোলিং কোচ হয়েছেন জাহিদ।
পাকিস্তানের হয়ে সফল ক্যারিয়ার কাটানো ইউসুফ ওয়ানডেতে করেছেন ৯ হাজার ৭২০ রান, টেস্টে ৭ হাজার ৫৩০। ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ খেলার পর কোচিং দিয়ে আবার ক্রিকেটে ফিরলেন তিনি।
কোচিংয়ের সঙ্গে যুক্ত হওয়া লক্ষ্য ছিল ইউসুফের। ৪৫ বছর বয়সী সাবেক এই ব্যাটসম্যান জানালেন, অপেক্ষায় ছিলেন উপযুক্ত সময় ও সুযোগের।
“আমার বিশ্বাস, দ্বিতীয় ইনিংস শুরু করার জন্য এটাই আমার জন্য সঠিক সময়। সুযোগটি পেয়ে আমি আনন্দিত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পাকিস্তান ক্রিকেটের উজ্জ্বলতম সময়গুলোর একটির সঙ্গে যুক্ত হয়ে আমি যে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেছি তা তরুণ ক্রিকেটারদের মাঝে ছড়িয়ে দিতে পারব।”
অভিষেকে আলো ছড়ালেও চোটের জন্য ক্যারিয়ার খুব একটা বড় হয়নি গতির ঝড় তোলা জাহিদের। ২০০৩ সালে অবসর নেওয়ার আগে দেশের হয়ে খেলতে পেরেছেন কেবল ৫ টেস্ট ও ১১ ওয়ানডে।
হাই পারফরম্যান্স সেন্টারের ফিল্ডিং ও উইকেটকিপিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আতিক-উজ-জামান।
ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আব্দুর রাজ্জাক, বাসিত আলি, ফয়সাল ইকবাল, শহিদ আনোয়ার। টিকে গেছেন আব্দুল রেহমান ও মোহাম্মদ ওয়াসিম। এই ছয় জন জাতীয় নির্বাচন কমিটির সদস্য হিসেবেও কাজ করবেন এবং কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল-হকের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন।
-
লুইস-গেইলদের ব্যাটে লণ্ডভণ্ড দক্ষিণ আফ্রিকা
-
মুশফিকের জন্য সতীর্থদের উপহার
-
বড় হারে ইংল্যান্ডে হোয়াইটওয়াশড শ্রীলঙ্কা
-
‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
-
মুমিনুলের নান্দনিক ৭৮, ইয়াসিরের বিধ্বংসী ৫৬
-
‘এমন না আবাহনী অটো জিতে গেছে’
-
একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
-
প্রাইম ব্যাংককে হারিয়ে আবাহনীর হ্যাটট্রিক শিরোপা
সর্বাধিক পঠিত
- কোভিড: সোমবার থেকে সীমিত, ১ জুলাই থেকে ‘কঠোর লকডাউন’
- ৩ দিনের লকডাউনে কী খোলা থাকবে, কী থাকবে বন্ধ
- ৮২ বছরের রেকর্ড ভেঙে শেষ আটে ইতালি
- চুক্তি নবায়ন: মেসিকে বার্সার ‘তাড়া’
- করোনাভাইরাস: এক দিনে রেকর্ড ১১৯ মৃত্যু
- কোপা আমেরিকার সূচি
- একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
- ‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
- লুইস-গেইলদের ব্যাটে লণ্ডভণ্ড দক্ষিণ আফ্রিকা
- কেবল ফাইনালেই দেখা হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার





