ইংল্যান্ড-পাকিস্তান টেস্টে ‘প্রয়োজনে’ খেলা শুরুর সময়ে পরিবর্তন
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Aug 2020 08:09 PM BdST Updated: 20 Aug 2020 08:09 PM BdST
ইংল্যান্ডে দিন বেশ লম্বা। প্রয়োজনে সন্ধ্যা সাতটা পর্যন্ত খেলা চালানো সম্ভব হয়। বৃষ্টি আর আলোকস্বল্পতায় এরপরও ইংল্যান্ড-পাকিস্তানের দ্বিতীয় টেস্টে ১৩৪.৩ ওভারের বেশি খেলা সম্ভব হয়নি। তৃতীয় টেস্টেও এমন পরিস্থিতি হলে ঘাটতি পোষাতে প্রয়োজনে সকালে নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগে খেলা শুরুর সিদ্ধান্ত নিয়েছে ইসিবি ও আইসিসি।
বিরূপ আবহাওয়া বা অন্য কোনো অনিবার্য কারণে আগের দিন খেলা কম হলে পর দিন আধ ঘণ্টা আগে খেলা শুরু টেস্টে বিরল কিছু নয়। দিন অনেক লম্বা বলে ইংল্যান্ডে এমনটা দেখা যায় না। ইসিবি ও আইসিসির সিদ্ধান্তের পর এই চিত্র দেখা যেতে পারে সাউথ্যাম্পটনে শুক্রবার শুরু হতে যাওয়া সিরিজের শেষ টেস্টে।
ইংল্যান্ডে টেস্ট সাধারণত শুরু হয় সকাল ১১টায়। এমনিতে দিনের খেলা শেষ হওয়ার কথা ৬টায়, তবে প্রয়োজনে চালানো যায় ৭টা পর্যন্ত। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসিবি জানায়, প্রয়োজনে সাউথ্যাম্পটন টেস্টে সকাল সাড়ে ১০টায় খেলা শুরু হবে। সেক্ষেত্রে প্রথম সেশন হবে আড়াই ঘণ্টার।
দ্বিতীয় টেস্টে আলোকস্বল্পতা বাগড়া দেওয়ায় ইসিবি ও আইসিসি এই সিদ্ধান্ত নিয়েছে। ইংল্যান্ড-পাকিস্তানের অধিনায়ক ও কোচরাও সময় পরিবর্তনে সায় দিয়েছেন।
ইংল্যান্ডে হতে যাওয়া আগামী টেস্ট সিরিজগুলোতেও এমন নিয়ম বিবেচনায় রাখার কথা জানায় দেশটির বোর্ড।
প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।
-
লুইস-গেইলদের ব্যাটে লণ্ডভণ্ড দক্ষিণ আফ্রিকা
-
মুশফিকের জন্য সতীর্থদের উপহার
-
বড় হারে ইংল্যান্ডে হোয়াইটওয়াশড শ্রীলঙ্কা
-
‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
-
মুমিনুলের নান্দনিক ৭৮, ইয়াসিরের বিধ্বংসী ৫৬
-
‘এমন না আবাহনী অটো জিতে গেছে’
-
একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
-
প্রাইম ব্যাংককে হারিয়ে আবাহনীর হ্যাটট্রিক শিরোপা
সর্বাধিক পঠিত
- কোভিড: সোমবার থেকে সীমিত, ১ জুলাই থেকে ‘কঠোর লকডাউন’
- ৩ দিনের লকডাউনে কী খোলা থাকবে, কী থাকবে বন্ধ
- ৮২ বছরের রেকর্ড ভেঙে শেষ আটে ইতালি
- চুক্তি নবায়ন: মেসিকে বার্সার ‘তাড়া’
- করোনাভাইরাস: এক দিনে রেকর্ড ১১৯ মৃত্যু
- কোপা আমেরিকার সূচি
- একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
- ‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
- লুইস-গেইলদের ব্যাটে লণ্ডভণ্ড দক্ষিণ আফ্রিকা
- কেবল ফাইনালেই দেখা হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার





