পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের কোচিং স্টাফে সাবেক পাকিস্তানি ক্রিকেটার
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Aug 2020 01:39 PM BdST Updated: 19 Aug 2020 01:39 PM BdST
টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হারাতে পাকিস্তানেরই সাবেক অলরাউন্ডার ও বোলিং কোচের সহায়তা নেবে ইংল্যান্ড। এই সিরিজের জন্য ইংল্যান্ডের কোচিং স্টাফে নিয়োগ দেওয়া হয়েছে আজহার মাহমুদকে।
ইংল্যান্ডের নিয়মিত কোচিং স্টাফে অনেক রদবদল করা হয়েছে এই টি-টোয়েন্টি সিরিজের জন্য। বোলিং কোচ জন লুইসের সহকারী হিসেবে কাজ করবেন আজহার।
পাকিস্তানের হয়ে ২১ টেস্ট ও ১৪৩ ওয়ানডে খেলেছেন আজহার। সাবেক এই পেস বোলিং অলরাউন্ডার কোচিং ক্যারিয়ারেও উল্লেখযোগ্য সময় কাটিয়েছেন পাকিস্তান দলে। ২০১৬ সাল থেকে বছর তিনেক ছিলেন জাতীয় দলের বোলিং কোচ। গত বছর বিশ্বকাপের পর আর তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি পাকিস্তানের বোর্ড। এবার তাকেই দেখা যাবে প্রতিপক্ষ শিবিরে।
কাউন্টি ক্রিকেটে দীর্ঘদিন সারে ও কেন্টের হয়ে খেলেছেন আজহার, তার ব্রিটিশ পাসপোর্টও আছে।
এই টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রধান কোচ ক্রিস সিলভারউডকে বিশ্রাম দিয়েছে বোর্ড। তার জায়গায় প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ গ্রাহাম থর্প। আরেক সাবেক ইংলিশ ব্যাটসম্যান পল কলিংউড এই সিরিজে থাকবেন থর্পের সহকারী।
সাবেক ওপেনার মার্কাস ট্রেসকোথিককে এই সিরিজে নিয়োগ দেওয়া হয়েছে ব্যাটিং কোচ হিসেবে। উইকেটকিপিং কোচ হিসেবে কাজ করবেন সাবেক কিপার জেমস ফস্টার। গত বিপিএলে রানার্স আপ খুলনা টাইগার্সের প্রধান কোচ ছিলেন ফস্টার, তার আগের বিপিএলে ছিলেন খুলনা টাইটানসের সহকারী কোচ।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৮ অগাস্ট।
-
১৮ বছর পর 'পাকিস্তান সফরে যাচ্ছে' নিউ জিল্যান্ড
-
লুইস-গেইলদের ব্যাটে লণ্ডভণ্ড দক্ষিণ আফ্রিকা
-
মুশফিকের জন্য সতীর্থদের উপহার
-
বড় হারে ইংল্যান্ডে হোয়াইটওয়াশড শ্রীলঙ্কা
-
‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
-
মুমিনুলের নান্দনিক ৭৮, ইয়াসিরের বিধ্বংসী ৫৬
-
‘এমন না আবাহনী অটো জিতে গেছে’
-
একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
সর্বাধিক পঠিত
- কোভিড: সোমবার থেকে সীমিত, ১ জুলাই থেকে ‘কঠোর লকডাউন’
- ৩ দিনের লকডাউনে কী খোলা থাকবে, কী থাকবে বন্ধ
- ৮২ বছরের রেকর্ড ভেঙে শেষ আটে ইতালি
- চুক্তি নবায়ন: মেসিকে বার্সার ‘তাড়া’
- করোনাভাইরাস: এক দিনে রেকর্ড ১১৯ মৃত্যু
- কোপা আমেরিকার সূচি
- একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
- ‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
- লুইস-গেইলদের ব্যাটে লণ্ডভণ্ড দক্ষিণ আফ্রিকা
- কেবল ফাইনালেই দেখা হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার





