বৃষ্টি ভেজা টেস্ট ড্র
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Aug 2020 12:02 AM BdST Updated: 18 Aug 2020 12:02 AM BdST
দ্বিতীয় টেস্টের শেষ দিনেও দেখা গেল বৃষ্টির দাপট। খেলা হতে পারল কেবল এক সেশন। অনুমিতভাবেই ড্র হল ইংল্যান্ড ও পাকিস্তানের বৃষ্টি ভেজা টেস্ট।
সাউথ্যাম্পটনে টেস্টের পঞ্চম ও শেষ দিন বৃষ্টির জন্য প্রথম দুই সেশনে খেলা সম্ভব হয়নি। শেষ সেশনে খেলা শুরু হলে জ্যাক ক্রলির ফিফটিতে ৪ উইকেটে ১১০ রান করার পর ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। এরপর ড্র মেনে নেন দুই অধিনায়ক।
প্রথম টেস্ট জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।
আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ডম সিবলি ও জ্যাক ক্রলি শুরু থেকে খেলেন দারুণ আস্থার সঙ্গে। নিজেকে পুরোপুরি গুটিয়ে রেখেছিলেন ওপেনার সিবলি। নিজের জোনে বল পেলেই শট খেলছিলেন ক্রলি।
৭ চারে ৫৩ রান করা ক্রলিকে এলবিডব্লিউ করে ৯১ রানের জুটি ভাঙেন মোহাম্মদ আব্বাস। পরে সিবলিকে কট বিহাইন্ড করেন এই পেসার।
আগামী শুক্রবার একই মাঠে হবে তৃতীয় ও শেষ টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ৯১.২ ওভারে ২৩৬
ইংল্যান্ড ১ম ইনিংস: ৪৩.১ ওভারে ১১০/৪ ইনিংস ঘোষণা (আগের দিন ৭/১) (সিবলি ৩২, ক্রলি ৫৩, রুট ৯*, পোপ ৯, বাটলার ০*; আফ্রিদি ১০-৩-২৫-১, আব্বাস ১৪-৫-২৮-২, নাসিম ৫-০-১০-০, ইয়াসির ১১-২-৩০-১, মাসুদ ৩-০-১৪-০, আজহার ০.১-০-০-০)
ফল: ম্যাচ ড্র
ম্যান অব দা ম্যাচ: মোহাম্মদ রিজওয়ান
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে ইংল্যান্ড এগিয়ে
-
১৮ বছর পর 'পাকিস্তান সফরে যাচ্ছে' নিউ জিল্যান্ড
-
লুইস-গেইলদের ব্যাটে লণ্ডভণ্ড দক্ষিণ আফ্রিকা
-
মুশফিকের জন্য সতীর্থদের উপহার
-
বড় হারে ইংল্যান্ডে হোয়াইটওয়াশড শ্রীলঙ্কা
-
‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
-
মুমিনুলের নান্দনিক ৭৮, ইয়াসিরের বিধ্বংসী ৫৬
-
‘এমন না আবাহনী অটো জিতে গেছে’
-
একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
সর্বাধিক পঠিত
- কোভিড: সোমবার থেকে সীমিত, ১ জুলাই থেকে ‘কঠোর লকডাউন’
- ৩ দিনের লকডাউনে কী খোলা থাকবে, কী থাকবে বন্ধ
- ৮২ বছরের রেকর্ড ভেঙে শেষ আটে ইতালি
- চুক্তি নবায়ন: মেসিকে বার্সার ‘তাড়া’
- করোনাভাইরাস: এক দিনে রেকর্ড ১১৯ মৃত্যু
- কোপা আমেরিকার সূচি
- একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
- ‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
- লুইস-গেইলদের ব্যাটে লণ্ডভণ্ড দক্ষিণ আফ্রিকা
- কেবল ফাইনালেই দেখা হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার





