'ইংল্যান্ডের পাকিস্তানে খেলতে যাওয়া উচিত'
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Aug 2020 10:57 PM BdST Updated: 16 Aug 2020 11:07 PM BdST
প্রতিশ্রুতির ডালি সাজিয়ে ইংল্যান্ডকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন ওয়াসিম আকরাম। কিংবদন্তি এই বাঁহাতি পেসার মনে করেন, সব ঠিক থাকলে ইংল্যান্ডের তার দেশে খেলতে যাওয়া উচিত।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের কঠিন এই সময়ে ইংল্যান্ড সফর করছে পাকিস্তান। দেশটির সাবেক অধিনায়ক ওয়াসিম ফিরতি সিরিজ দেখতে চান নিজ দেশে।
নিরাপত্তা শঙ্কায় ২০০৫ সালের পর আর পাকিস্তান সফরে যায়নি ইংল্যান্ড। ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পরের ৬ বছর দেশটিতে হয়নি কোনো আন্তর্জাতিক ক্রিকেট। তবে গত ১২ মাসে বাংলাদেশ ও শ্রীলঙ্কা সেখানে খেলে এসেছে টেস্ট। এর আগে গত কয়েক বছরে সীমিত ওভারের ম্যাচ খেলেছে কয়েকটি দল।
কিছু দিন আগে কুমার সাঙ্গাকারার নেতৃত্বে খেলে এসেছে এমসিসির একটি দল। কিন্তু গত ১৫ বছরে ইংল্যান্ড একবারও পাকিস্তানে যায়নি।
আইসিসির ভবিষ্যৎ সফর সূচি অনুযায়ী, ২০২২ সালের শেষ দিকে পাকিস্তানে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ইংল্যান্ডের। স্কাই স্পোর্টসে সিরিজটি নিয়ে নিজের ভাবনার কথা জানান ওয়াসিম।
“ছেলেরা এখানে আসায়, পাকিস্তান ও দেশটির ক্রিকেটের কাছে ইংল্যান্ড অনেক ঋণী। তারা এখানে জীবাণুমুক্ত পরিবেশে প্রায় আড়াই মাস (মূলত দেড় মাসের বেশি) ধরে আছে। তাই, সবকিছু যদি ঠিকভাবে শেষ হয়, ইংল্যান্ডের উচিত পাকিস্তান সফরে যাওয়া।”
“আমি কথা দিচ্ছি, সেখানে মাঠে ও মাঠের বাইরে তাদের দেখাশোনা করা হবে এবং প্রতিটি ম্যাচে স্টেডিয়াম থাকবে দর্শকে পূর্ণ।”
পিএসএলের সবশেষ আসরে খেলেছিলেন ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান অ্যালেক্স হেলস, অলরাউন্ডার ক্রিস জর্ডানের মতো খেলোয়াড়রা। সেবারই প্রথম এই টুর্নামেন্টের সব ম্যাচ হয় পাকিস্তানে। ওয়াসিম জানান, করাচি কিংসের হয়ে খেলা এই দুই ইংলিশ ক্রিকেটারই সেখানে নিজেদের সময় উপভোগ করেছেন।
“পাকিস্তানে ওদের ভালো লেগেছে। তারা খুব উপভোগ করেছে। তাদের খুব ভালোভাবে দেখাশোনা করা হয়েছিল। তাই বলব, পিএসএল সঠিক পথেই আছে।”
“ক্রিকেট ছাড়াও পাকিস্তানে দেখার অনেক কিছু আছে। তবে এবার খেলোয়াড়রা মনে হয় সারাদিন হোটেলে থেকে হতাশ হয়ে গিয়েছিল। আশা করি, আগামী বছর আমরা তাদের সিনেমা দেখতে, শপিং করতে যেতে দিতে পারব।”
-
১৮ বছর পর 'পাকিস্তান সফরে যাচ্ছে' নিউ জিল্যান্ড
-
লুইস-গেইলদের ব্যাটে লণ্ডভণ্ড দক্ষিণ আফ্রিকা
-
মুশফিকের জন্য সতীর্থদের উপহার
-
বড় হারে ইংল্যান্ডে হোয়াইটওয়াশড শ্রীলঙ্কা
-
‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
-
মুমিনুলের নান্দনিক ৭৮, ইয়াসিরের বিধ্বংসী ৫৬
-
‘এমন না আবাহনী অটো জিতে গেছে’
-
একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
সর্বাধিক পঠিত
- কোভিড: সোমবার থেকে সীমিত, ১ জুলাই থেকে ‘কঠোর লকডাউন’
- ৩ দিনের লকডাউনে কী খোলা থাকবে, কী থাকবে বন্ধ
- ৮২ বছরের রেকর্ড ভেঙে শেষ আটে ইতালি
- চুক্তি নবায়ন: মেসিকে বার্সার ‘তাড়া’
- করোনাভাইরাস: এক দিনে রেকর্ড ১১৯ মৃত্যু
- কোপা আমেরিকার সূচি
- একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
- ‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
- লুইস-গেইলদের ব্যাটে লণ্ডভণ্ড দক্ষিণ আফ্রিকা
- কেবল ফাইনালেই দেখা হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার





