বৃষ্টির দাপটে ড্রয়ের পথে ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Aug 2020 10:37 PM BdST Updated: 16 Aug 2020 11:01 PM BdST
বৃষ্টির রাজত্ব চলছেই ইংল্যান্ড ও পাকিস্তানের দ্বিতীয় টেস্টে। বারবার বৃষ্টির বাধায় চার দিনে দুই দলের প্রথম ইনিংসই শেষ হয়নি। শেষ দিনে চরম নাটকীয় কিছু না হলে ড্র হতে চলেছে ম্যাচ।
সাউথ্যাম্পটনে রোববার চতুর্থ দিনে খেলা হয়েছে কেবল ১০.২ ওভার। ইংল্যান্ডের ইনিংসের পঞ্চম ওভারের পর আলোকস্বল্পতায় বন্ধ হয়ে যায় খেলা। এরপরই নামে বৃষ্টি।
অনেকটা সময় অপেক্ষার পর বৃষ্টি থামলেও আর খেলা শুরু করা যায়নি। স্থানীয় সময় বিকেল পৌনে চারটার পরপর দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার। প্রথম চার দিনে সব মিলিয়ে খেলা হয়েছে কেবল ৯৬.২ ওভার।
৯ উইকেটে ২২৩ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তানের ইনিংস থামে ২৩৬ রানে। মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়ে সফরকারীদের গুটিয়ে দেন স্টুয়ার্ট ব্রড। ১৩৯ বলে ৭ চারে ৭২ রান করেন কিপার-ব্যাটসম্যান রিজওয়ান। ব্রড ৫৬ রানে নেন ৪ উইকেট।
জবাবে শাহিন শাহ আফ্রিদির করা ইনিংসের প্রথম ওভারেই স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ররি বার্নস। খেলা বন্ধ হওয়ার আগে ইংল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ৭ রান। ডম সিবলি ২ ও জ্যাক ক্রলি ৫ রানে অপরাজিত আছেন।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: (আগের দিন ২২৩/৯) ৯১.২ ওভারে ২৩৬ (রিজওয়ান ৭২, নাসিম ১*; অ্যান্ডারসন ২৭-৫-৬০-৩, ব্রড ২৭.২-৯-৫৬-৪, কারান ১৮-৩-৪৪-১, ওকস ১৯-৩-৫৫-১)
ইংল্যান্ড ১ম ইনিংস: ৫ ওভারে ৭/১ (বার্নস ০, সিবলি ২*, ক্রোলি ৫*; আফ্রিদি ৩-১-৫-১, আব্বাস ২-১-২-০)
-
লুইস-গেইলদের ব্যাটে লণ্ডভণ্ড দক্ষিণ আফ্রিকা
-
মুশফিকের জন্য সতীর্থদের উপহার
-
বড় হারে ইংল্যান্ডে হোয়াইটওয়াশড শ্রীলঙ্কা
-
‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
-
মুমিনুলের নান্দনিক ৭৮, ইয়াসিরের বিধ্বংসী ৫৬
-
‘এমন না আবাহনী অটো জিতে গেছে’
-
একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
-
প্রাইম ব্যাংককে হারিয়ে আবাহনীর হ্যাটট্রিক শিরোপা
সর্বাধিক পঠিত
- কোভিড: সোমবার থেকে সীমিত, ১ জুলাই থেকে ‘কঠোর লকডাউন’
- ৩ দিনের লকডাউনে কী খোলা থাকবে, কী থাকবে বন্ধ
- ৮২ বছরের রেকর্ড ভেঙে শেষ আটে ইতালি
- চুক্তি নবায়ন: মেসিকে বার্সার ‘তাড়া’
- করোনাভাইরাস: এক দিনে রেকর্ড ১১৯ মৃত্যু
- কোপা আমেরিকার সূচি
- একসঙ্গে ভিন্ন দুটি দল হতে পারে বাংলাদেশেরও
- ‘উইন্ডিজ-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ’
- লুইস-গেইলদের ব্যাটে লণ্ডভণ্ড দক্ষিণ আফ্রিকা
- কেবল ফাইনালেই দেখা হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার





